ঢাকা সোমবার, ১২ অক্টোবর, ২০২৬

দাউদকান্দিতে মেধার বিকাশের বৃত্তি প্রদান ও সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত


শরিফুল ইসলাম, দাউদকান্দি photo শরিফুল ইসলাম, দাউদকান্দি
প্রকাশিত: ১৩-৮-২০২৬ দুপুর ১২:৪

কুমিল্লার দাউদকান্দিতে মেধার বিকাশ সমাজকল্যাণ-সাহিত্য-সাংস্কৃতিক সংগঠনের উদ্যোগে মেধাবী শিক্ষার্থীদের মধ্যে বৃত্তি প্রদান ও সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১২ আগস্ট ২০২৬) বিকেল ৩টায় দাউদকান্দি উপজেলার গৌরীপুর বাজারের বন্ধন কমিউনিটি সেন্টারে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ষষ্ঠ থেকে দশম শ্রেণির মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান করা হয়। অনুষ্ঠানে ১৭টি শিক্ষা প্রতিষ্ঠানের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী, তাদের অভিভাবক ও শিক্ষকরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা উত্তর জেলা বিএনপির আহ্বায়ক ও বীর মুক্তিযোদ্ধা আলহাজ আবুল হাশেম। প্রধান আলোচক ছিলেন বিসিআইসির সাবেক পরিচালক মো. দেলোয়ার হোসেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দাউদকান্দি উপজেলা বিএনপির সদস্য সচিব ভিপি জাহাঙ্গীর আলম, আনন্দ মাল্টিমিডিয়া স্কুল অ্যান্ড কলেজের পরিচালক মোহাম্মদ নজরুল ইসলাম সরকার, গৌরীপুর স্পোর্টিং ক্লাবের সভাপতি গাজী মাজহারুল ইসলাম এবং ভিপি মাসুম রেজা মিন্টুসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা। মেধার বিকাশ সমাজকল্যাণ-সাহিত্য-সাংস্কৃতিক সংগঠনের সভাপতি মো. কামাল পারভেজ ডালিমের সভাপতিত্বে অনুষ্ঠানে সংগঠনের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীলরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান পরিচালনা করেন এস এম মিজানুর রহমান ও আবদুল হালিম রানা। অনুষ্ঠানে বক্তারা বলেন, শিক্ষার্থীদের মেধা ও প্রতিভার বিকাশে উৎসাহ দেওয়া এবং তাদের পড়াশোনার প্রতি আগ্রহ বাড়াতে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। শুধু ভালো ফলাফল নয়, শিক্ষার্থীদের নৈতিকতা, মানবিক মূল্যবোধ ও সৃজনশীলতা বিকাশেও পরিবার, শিক্ষক ও সমাজের সম্মিলিত ভূমিকা প্রয়োজন।
বক্তারা আরও বলেন, মেধাবী শিক্ষার্থীরা দেশের ভবিষ্যৎ সম্পদ। তাদের পাশে দাঁড়ানো এবং প্রতিভা বিকাশের সুযোগ সৃষ্টি করা সমাজের দায়িত্ব। নিয়মিত বৃত্তি ও শিক্ষাবান্ধব কার্যক্রমের মাধ্যমে শিক্ষার্থীদের এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা সৃষ্টি করা সম্ভব।
বৃত্তি প্রদান পর্বে অতিথিরা শিক্ষার্থীদের হাতে বৃত্তির সম্মাননা তুলে দেন। এ সময় শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।
পরে শুরু হয় মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যা। এতে স্থানীয় শিল্পী ও শিক্ষার্থীরা গান, কবিতা, আবৃত্তি ও বিভিন্ন সাংস্কৃতিক পরিবেশনায় অংশ নেন। শিক্ষার্থীদের প্রাণবন্ত অংশগ্রহণে অনুষ্ঠানটি উৎসবমুখর হয়ে ওঠে।
আয়োজকরা জানান, মেধাবী শিক্ষার্থীদের উৎসাহিত করা, শিক্ষা বিস্তারে সহযোগিতা করা এবং সাহিত্য ও সংস্কৃতিচর্চার মাধ্যমে একটি সৃজনশীল প্রজন্ম গড়ে তোলাই এ ধরনের আয়োজনের মূল উদ্দেশ্য। ভবিষ্যতেও সংগঠনের পক্ষ থেকে শিক্ষার্থী ও সমাজকল্যাণমূলক বিভিন্ন কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করা হয়। 

Aminur / Aminur

শাহরাস্তিতে মাদক সেবনের দায়ে যুবকের দুই মাসের কারাদণ্ড

বিলাইছড়িতে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বার্ষিক মাহফিল অনুষ্ঠিত

রাজারহাটে গাছসহ গাঁজা চাষি গ্রেপ্তার

বেনাপোল বন্দরে কাস্টমসের নেই নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা

লোহাগড়ায় সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, যুবলীগ নেতার নিয়োগ বাতিলের দাবিতে বিএনপির বিক্ষোভ

টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ

বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র‍্যালি

পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু

ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা

চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।

ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব

‎দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির