বাড়ল স্বর্ণালঙ্কারের দাম
দেশের বাজারে সোনার দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ভ্যাটসহ স্বর্ণালঙ্কারের দাম প্রতি ভরিতে সর্বোচ্চ ১ হাজার ৬৩৩ টাকা পর্যন্ত বাড়ানো হয়েছে।
বৃহস্পতিবার (১৩ আগস্ট) সকাল ১০টা থেকে সোনার এই নতুন দাম কার্যকর করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে বাজুস জানিয়েছে, আজ সকাল ৯টায় বাজুসের মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ সংক্রান্ত স্থায়ী কমিটির এক বৈঠকে এই নতুন দাম নির্ধারণের সিদ্ধান্ত নেওয়া হয়।
নতুন মূল্য তালিকা অনুযায়ী, এখন ভ্যাটসহ সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) স্বর্ণালঙ্কারের নতুন দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৩৬ হাজার ৭৭৯ টাকা। যা গতকাল ছিল ২ লাখ ৩৫ হাজার ১৪৬ টাকা।
২১ ক্যারেটের প্রতি ভরি সোনার নতুন দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ২৬ হাজার ১৬৫ টাকা। ১৮ ক্যারেটের প্রতি ভরি সোনা এখন থেকে বিক্রি হবে ১ লাখ ৯৪ হাজার ২০৬ টাকায় এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার নতুন দাম ১ লাখ ৫৮ হাজার ৬৩০ টাকা।
সোনার দাম বাড়ানো হলেও অপরিবর্তিত আছে রুপার দাম। ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম ৫ হাজার ৭৪ টাকা।
এছাড়া, ২১ ক্যারেটের প্রতি ভরি রুপা ৪ হাজার ৮৪১ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ৪ হাজার ২০০ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপার দাম ৩ হাজার ১৪৯ টাকা।
এমএসএম / এমএসএম
বাড়ল স্বর্ণালঙ্কারের দাম
আবার বাড়লো সোনার দাম, ভরি দাঁড়াল কত?
ওয়ালটনের একীভূতকরণ স্কিমে আদালতের অনুমোদন
জ্বালানি সংকট কাটাতে সমন্বিত উদ্যোগের তাগিদ
হরমুজ খুলতে ইরানের নতুন শর্তে বিশ্ববাজারে বাড়ল তেলের দাম
এবার সম্মিলিত ইসলামীর কাছে তুলে দেওয়া হচ্ছে ফার্স্ট সিকিউরিটি ব্যাংক
সোনার দাম ভরিতে বাড়ল ৪ হাজার ৩৭৪ টাকা
সোনার দাম ভরিতে একলাফে বাড়ল ৯,৮৫৬ টাকা
এলএনজি সরবরাহ বাড়ছে, গ্যাস সংকটও কাটছে
হঠাৎ চড়া ডলারের দাম, কারণ কী?
১২ কেজির এলপিজির দাম বাড়ল ৭০ টাকা
পোশাকশ্রমিকদের ‘অদৃশ্য কর’: দাবদাহে টিকে থাকতে বাড়ছে দৈনন্দিন খরচ