রায়গঞ্জের মায়া সঙ্গে নিয়ে ঢাকা বিভাগে যাচ্ছেন এসিল্যান্ড মাসুদ রানা
রায়গঞ্জের মানুষের ভালোবাসা ও স্মৃতি সঙ্গে নিয়ে ঢাকা বিভাগে সহকারী কমিশনার (ভূমি) হিসেবে নতুন কর্মস্থলে যোগ দিতে যাচ্ছেন রায়গঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও রায়গঞ্জ পৌরসভার প্রশাসক মো. মাসুদ রানা। বিদায়বেলায় রায়গঞ্জবাসীর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তিনি বলেছেন, রায়গঞ্জ তাঁর প্রথম কর্মস্থল হওয়ায় এ উপজেলার প্রতি তাঁর বিশেষ আবেগ ও টান তৈরি হয়েছে।
গত বছরের আগস্ট মাসের শেষ দিকে সহকারী কমিশনার (ভূমি) হিসেবে রায়গঞ্জে যোগ দেন মো. মাসুদ রানা। প্রায় ছয় মাস দায়িত্ব পালনকালে উপজেলার বিভিন্ন ইউনিয়ন, হাটবাজার, গ্রাম ও মাঠে-ঘাটে মানুষের সঙ্গে তাঁর দেখা হয়েছে। মানুষের কাছে যাওয়ার, তাঁদের কথা শোনার এবং আইনের মধ্যে থেকে সাধ্যমতো সেবা দেওয়ার চেষ্টা করেছেন তিনি।
বিদায়ী বক্তব্যে মাসুদ রানা বলেন, ‘এসিল্যান্ড হিসেবে রায়গঞ্জ আমার প্রথম স্টেশন। প্রথম স্টেশনের প্রতি স্বাভাবিকভাবেই প্রবল আবেগ কাজ করে। আমার ক্ষেত্রে বিষয়টি আরও বেশি। বাড়ি উত্তরবঙ্গে হওয়ায় প্রতিবার বাড়ি ফেরার পথে যখনই রায়গঞ্জের ওপর দিয়ে যাব, প্রতিবারই আমি আবেগপ্রবণ হয়ে পড়ব।’
রায়গঞ্জবাসীর কাছ থেকে পাওয়া ভালোবাসার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করে তিনি বলেন, ‘এত অল্প সময়ে আপনাদের কাছ থেকে যে ভালোবাসা পেয়েছি, তার জন্য আমি আজীবন রায়গঞ্জবাসীর কাছে কৃতজ্ঞ থাকব। সকল রাজনৈতিক দলের নেতৃবৃন্দের কাছ থেকে অসাধারণ আন্তরিকতা ও সহযোগিতা পেয়েছি। একই সঙ্গে প্রিয় সাংবাদিক ভাইদের কথা আলাদা করে বলতে হয়। আপনাদের অকুণ্ঠ সমর্থন আমাকে দারুণভাবে অনুপ্রাণিত করেছে।’
রায়গঞ্জ পৌরসভার প্রশাসক হিসেবে দায়িত্ব পালনকেও আলাদা অভিজ্ঞতা হিসেবে উল্লেখ করেন তিনি। প্রশিক্ষণে চলে যাওয়ায় ইচ্ছা থাকা সত্ত্বেও অনেক কাজ শেষ করে যেতে পারেননি বলে জানান। তবে দুটি কাজ বাস্তবায়নের প্রবল ইচ্ছা ছিল তাঁর।
এর একটি ছিল রায়গঞ্জ পৌরসভার মাস্টার প্ল্যান প্রণয়ন। মাস্টার প্ল্যান সঠিকভাবে প্রণয়ন করা হলে এলাকার অবকাঠামোগত উন্নয়ন পরিকল্পিতভাবে করা সম্ভব হবে বলে মনে করেন তিনি। পানি, বিদ্যুৎ, গ্যাসসহ বিভিন্ন ইউটিলিটি সেবা সরবরাহের সঠিক রোডম্যাপও নির্ধারণ করা সম্ভব হবে।
অন্যটি ছিল ধানগড়া বাসস্ট্যান্ডে একটি দৃষ্টিনন্দন গোলচত্বর নির্মাণ। তাঁর পরিকল্পনা ছিল, গোলচত্বরের নকশায় রায়গঞ্জের ইতিহাস, ঐতিহ্য ও কৃষ্টি তুলে ধরা হবে।
মাসুদ রানা বলেন, ‘এই অপূর্ণতা অন্য কেউ হয়তো পূরণ করবেন। তবে দূর থেকে কোনো ধরনের সহযোগিতা করার সুযোগ থাকলে রায়গঞ্জের জন্য আমি আমার সবটুকু দিয়ে চেষ্টা করব।’
ঢাকা বিভাগে তাঁর পরবর্তী পদায়ন হয়েছে সহকারী কমিশনার (ভূমি) হিসেবে। নতুন কর্মস্থলে কাজের পরিসর আরও বড় হবে উল্লেখ করে তিনি বলেন, রায়গঞ্জবাসীর কাছ থেকে পাওয়া আত্মবিশ্বাস এবং তাঁদের দোয়া নিয়ে নতুন দায়িত্বও যথাযথভাবে পালনের চেষ্টা করবেন।
বিদায়ী বক্তব্যে রায়গঞ্জবাসীর কাছে দোয়া চেয়ে তিনি বলেন, ‘রায়গঞ্জবাসী অনেক ভালো থাকুক। রায়গঞ্জ উপজেলা একদিন অনেক দূর এগিয়ে যাবে। আর সেদিন সবচেয়ে বেশি খুশি হবো আমি।’
মো. মাসুদ রানা রায়গঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হিসেবে দায়িত্ব পালনের পাশাপাশি রায়গঞ্জ পৌরসভার প্রশাসক হিসেবেও দায়িত্ব পালন করেছেন।
এমএসএম / এমএসএম
মেঘনায় লঞ্চ থেকে পড়ে নিখোঁজ যাত্রীর মরদেহ উদ্ধার
ফটিকছড়িতে ভূজপুর থানা প্রশাসনের উদ্যোগে মাদকবিরোধী সমাবেশ ও র্যালি অনুষ্ঠিত
পৃথিবীর কোনো সরকার সাত মাসে এত জনবিচ্ছিন্ন হয়নি জুড়ীতে ডাকসুর ভিপি সাদেক কায়েম
নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটির শিক্ষার্থী মো: আজমুল হোসেনের রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত
নৈরাজ্যের প্রতিবাদে গাজীপুরে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ
টঙ্গী মিলগেট মাচিমপুর কো-অপারেটিভ সোসাইটির নির্বাচন সম্পন্ন : সভাপতি আবু সাকের, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম খান
লক্ষ্মীপুর ২ আসনের সংসদ সদস্য মোঃ আবুল খায়ের ভুইয়ার ৬০ কোটি টাকার সম্মতিপত্রের সন্ধান
কুড়িগ্রামে ইলেকট্রিশিয়ানদের নিয়ে এমইপির মতবিনিময় সভা
মাদারীপুরে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার- পরিচ্ছন্নতা অভিযান
শেরপুরে পুলিশ-ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত
রায়গঞ্জে মসজিদ-মন্দির, স্কুল ও কবরস্থানে ৩ শতাধিক গাছের চারা রোপণ
মেঘনায় নৌকা ডুবিতে নিখোঁজের দুই দিন পর ৩ ভাইবোনের মরদেহ উদ্ধার