গঠনমূলক লেখনি সুন্দর সমাজ বিনির্মাণে ভূমিকা রাখে: আবু সুফিয়ান
চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সাবেক আহবায়ক আবু সুফিয়ান এমপি বলেছেন, কবি সাহিত্যিকেরা সমাজ পরিবর্তনে নিরলস কাজ করছেন। তাদের গঠনমূলক লেখনি সুন্দর সমাজ বিনির্মাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। আর একটি সুন্দর সমাজই সুন্দর ও শান্তিপূর্ণ রাষ্ট্র গঠন করতে পারে। তাই সমাজের সকল অনিয়ম ও আবর্জনা দুর করতে ভালো মানের বই অবশ্যই দরকার। আর সেই বই-ই লেখকদের কাছে আমরা প্রত্যাশা করি।
মঙ্গলবার (১১ আগস্ট) রাতে জেলা শিল্পকলা একাডেমিতে স্বাধীন প্রকাশন ও রুবাব পাবলিকেশনের যৌথ উদ্যোগে সাংবাদিক ও কবি এস এম পিন্টুর ’অনুপ্রেরণা’ এবং কবি বিদ্যুৎ কুমার দাশের ’জলের বাড়ি’ কাব্যগ্রন্থের প্রকাশনা উৎসব ও সম্মাননা স্মারক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এসময় তিনি আরো বলেন, বিশ্বের প্রতিটি মা-ই তাঁর সন্তানদের শিক্ষার আলোয় আলোকিত করে সমাজে প্রতিষ্ঠিত করতে চান কিন্তু কেউ সফল হন আবার কেউ সফল হতে পারেন না। যাঁরা সফল হন তাঁরাই রত্নগর্ভা মা। সফল প্রতিটি মা’ই আলোকিত জাতি গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারেন। জীবনযুদ্ধে জয়ী সংগ্রামী দুজন মহিয়সী নারীকে রত্নগর্ভা মা সম্মাননা দিয়ে স্বাধীন ও রুবাব পাবলিকেশন অসাধারণ একটা কাজ করেছে।
সম্মাননা ও প্রকাশনা উৎসব কমিটির আহবায়ক লায়ন জাহাঙ্গীর মিয়ার সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন বিজিএমইএ ফ্যাশন এন্ড টেকনোলজি ইউনিভার্সিটির উপাচার্য, সমাজবিজ্ঞানী প্রফেসর ড. ওবায়দুল করিম, কথাসাহিত্যিক অধ্যক্ষ ড. আনোয়ারা আলম, জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত কাহিনিকার ও গবেষক ড. আজাদ বুলবুল, চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি কবি নাজিমুদ্দিন শ্যামল, সংগঠক কবি জিন্নাহ চৌধুরী, বইয়ের মূল আলোচক ছিলেন কবি অরুণ শীল ও অধ্যাপক গোফরান উদ্দিন টিটু । অনুভূতি ব্যক্ত করে বক্তব্য রাখেন কবি, সাংবাদিক ও কলামিস্ট এস এম পিন্টু এবং কবি বিদ্যুৎ কুমার দাশ।
এসময় রত্নগর্ভা ’মহীয়সী নারী’ ক্যাটাগরীতে ড. আনোয়ারা আলম, জীবনযুদ্ধে জয়ী ’সংগ্রামী মা’ ক্যাটাগরীতে মনোয়ারা বেগম, জাতীয় কবি কাজী নজরুল গবেষণায় ড. মুহাম্মদ কামাল উদ্দিনকে সম্মাননা প্রদান করা হয়।
কবি সাহাব উদ্দীন হাসান বাবু ও আবৃত্তিশিল্পী নাজমা নাজুর সঞ্চালনায় কোরআন তেলোয়াত করেন লেখক, কবি মোহাম্মদ আলমগীর হোসাইন। স্বাগত বক্তব্য রাখেন চট্টগ্রাম সৃজনশীল প্রকাশক পরিষদের সহ সভাপতি মিজানুর রহমান শামীম, অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন, কথাসাহিত্যিক দীপক বড়ুয়া, আয়োজক কমিটির যুগ্ম আহবায়ক সেলিম উদ্দিন সেলিম, প্রচ্ছদশিল্পী আলমগীর ইমন, কৃতি শিক্ষার্থী আরিফুল ইসলাম হৃদয়, সম্মাননাপ্রাপ্ত ব্যক্তিত্বদের জীবনী পাঠ করেন বিচিত্রা সেন, সোমা মুৎসুদ্দি, লিপি বড়ুয়া।
উপস্থিত ছিলেন এডভোকেট ইব্রাহিম কুতুবি, অধ্যাপক হাবিবুর রহমান হাবিব, ইতিহাসবিদ সোহেল মো. ফখরুদ-দিন, জিতেন্দ্র লাল বড়ুয়া, গীতিকার জসিম উদ্দিন খান, কবি, লেখক ও ছড়াকার ফয়েজ রেজা, এসএম আজিজ, ড. সৌরভ শাখাওয়াত, অনুবাদক ফারজানা রহমান শিমু, গবেষক জামসেদ উদ্দিন, প্রোদ্যোৎ কুমার বড়ুয়া, অধ্যাপক বাসুদেব খাস্তগীর, গৌতম কানুনগো, সাংবাদিক কামাল পারভেজ, মশিউর রহমান মেহেদী, জাকারিয়া সোহেল, মাহবুবা খাতুন, এডভোকেট এস এস আজিজ. আয়োজক কমিটির সদস্য সচিব সালেহ আহমদ খোকন, প্রধান সমন্বয়কারী সেলিম উদ্দিন সেলিম, সিংগার এসবি সুমি, এডভোকেট তামান্না তাসমিয়া টুয়া, সাংবাদিক শেখ মোরশেদ আলম, জাহিদুল ইসলাম, সমীর পাল, আসিফ ইকবাল, জুয়েল বড়ুয়া, মাজাহার রানা, তসলিম খাঁ, জান্নাতুল আদন, মোহাম্মদ আজিম উদ্দিন, জামাল উদ্দিন প্রমুখ। নৃত্য পরিবেশন করেন শুভঙ্করী ডান্স একাডেমি ও আদি শংকর নৃত্যকলা দলের শিশুশিল্পীরা। সংগীত পরিবেশন করেন বেতার, টিভির তালিকাভুক্ত শিল্পী এহেছানুল করিম ও বৈশাখী দাশ।
এমএসএম / এমএসএম
সিংড়ায় প্রশাসনের অভিযানে ৪ লাখ টাকা মূল্যের অবৈধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস
উখিয়ায় ডুবন্ত কাঠের ক্যারিয়ারসহ ইয়াবা উদ্ধার, অস্ত্র-গুলিসহ আটক ৩
অভয়নগরে দুর্যোগ প্রশমন দিবস পালিত, র্যালি ও মহড়া
ডিম উৎপাদন বাড়িয়ে রপ্তানির সক্ষমতা অর্জন করতে হবে: প্রতিমন্ত্রী টুকু
উলিপুরে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত
অসুস্থতার কথা বললেন অবরুদ্ধ চুয়েট ভিসি, চিকিৎসক বললেন ঠিক আছেন
সাপ্তাহিক দেশজনতার কথার উদ্যোগে 'মধূ শিক্ষা নিকেতনে' মেধাবীদের মাঝে শিক্ষা উপকরন বিতরন
হাটহাজারীতে দূর্যোগ প্রশমন দিবস পালিত
সড়কে দুর্ঘটনা কমাতে চালক, যাত্রী ও পথচারীদের সচেতন হওয়ার আহ্বান এসএমপি কমিশনারের
রাজস্থলীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
জয়পুরহাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
আদমদীঘিতে দুর্যোগ প্রশমন দিবস পালিত