শালিখায় ইসলামী আন্দোলনের সমাবেশ ও গণমিছিল অনুষ্ঠিত
৫ আগষ্ট জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর কেন্দ্রীয় ঘোষণা অনুযায়ী জুলাই সনদ বাস্তবায়ন এবং জনগণের প্রত্যাশা অনুযায়ী রাষ্ট্রীয় সংস্কারের দাবিতে মাগুরার শালিখায় সমাবেশ ও গণমিছিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১২ আগস্ট) বাদ আসর ইসলামী আন্দোলন বাংলাদেশ শালিখা উপজেলার সভাপতি মাওলানা ওসমান গণী সাঈফী-এর সভাপতিত্বে আড়পাড়া কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ মাগুরা জেলা সভাপতি হাফেজ মুহাম্মাদ মনিরুজ্জামান।
এছাড়াও উপস্থিত ছিলেন, মীর আকবর আলী সহ-সভাপতি শালিখা উপজেলা, মাহমুদুল হাসান সাধারণ সম্পাদক শালিখা উপজেলা, যুব নেতা আব্দুস সালাম জায়েদ, যুব নেতা আব্দুল্লাহ আল মামুন, উপজেলা শ্রমিক আন্দোলনের সেক্রেটারি মোঃ রবিউল ইসলাম, খেলাফত হোসেন প্রমূখ।
বক্তারা জনগণের ন্যায্য অধিকার বাস্তবায়নসহ জুলাই গণঅভ্যুত্থানের চেতনা ধারণ করে জুলাই সনদ সম্পূর্ণ বাস্তবায়ন এবং প্রত্যাশা মাফিক রাষ্ট্রীয় সংস্কার নিশ্চিত করার দাবি জানান।
সমাবেশ শেষে মাওলানা ওসমান গণী সাঈফী- এর নেতৃত্বে আড়পাড়া কেন্দ্রীয় ঈদগাহ ময়দান সমাবেশ স্থল থেকে একটি মিছিল বের করা হয়। মিছিলটি আড়পাড়া বাজারের বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ শেষে সমাবেশ স্থলে এসে শেষ হয়।
এমএসএম / এমএসএম
সিলেটে পুলিশের ধাওয়ার মুখে সুরমায় ঝাঁপ, প্রাণ গেল ৫৮ বছর বয়সী ব্যক্তির
মান্দায় তীব্র সার সংকটে কৃষকদের মহাসড়ক অবরোধ
সখীপুরে ধানক্ষেত থেকে নিরাপত্তাকর্মীর মরদেহ উদ্ধার
সিলেটের মাজার এলাকা থেকে কুমিল্লার নিখোঁজ ৪ শিক্ষার্থী উদ্ধার
আদমদীঘিতে ৫ মাদক কারবারির জেল-জরিমানা
সিংড়ায় সার পেতে কৃষকদের ভোগান্তি, দীর্ঘ লাইন
জিয়ানগরে পল্লী চিকিৎসক দলের সদস্য সচিব সহ দুজনকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা
জুড়ীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিক্ষোভ মিছিল স্বেচাসেবক লীগ নেতা গ্রেফতার
ফুটপাত দখল মুক্ত করতে কোনাবাড়িতে জিসিসির উচ্ছেদ অভিযান
তেঁতুলিয়ায় ঢাকঢোল পিটিয়ে জমির দখল বুঝিয়ে দিলো আদালত
স্কাউটিংয়ে খুলনা অঞ্চলের শ্রেষ্ঠ উপজেলা অভয়নগর, সংবর্ধিত ইউএনও
রায়গঞ্জে নতুন ইউনিয় নয় পুরাতন ইউপিতেই থাকতে চান নাগরিকেরা, প্রতিবাদে গণ সাক্ষর ও সভা অনুষ্ঠিত