ঢাকা বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬

কাপ্তাইয়ে আশিকার সমন্বিত মা-শিশু সহায়তা ও দুর্যোগ ঝুঁকি হ্রাস প্রকল্পের অবহিতকরণ সভা


অর্ণব মল্লিক, কাপ্তাই photo অর্ণব মল্লিক, কাপ্তাই
প্রকাশিত: ১৩-৮-২০২৬ দুপুর ১:৪০

রাঙামাটির কাপ্তাই উপজেলায় আশিকা ডেভেলপমেন্ট এসোসিয়েট এর আয়োজনে "পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে সমন্বিত মা ও শিশু সহায়তা এবং দুর্যোগ ঝুঁকি হ্রাস কর্মসূচি" প্রকল্পের অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৩ আগষ্ট) সকালে কাপ্তাই উপজেলা সম্মেলন কক্ষ কিন্নরীতে এই সভা অনুষ্ঠিত হয়।

আশিকা ডেভেলপমেন্ট এসোসিয়েট এর প্রকল্প সমন্বয়কারী সুব্রত খীসার সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাপ্তাই উপজেলা নির্বাহী অফিসার রায়হানুল ইসলাম। 

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাপ্তাই উপজেলা সমাজসেবা অফিসার নাজমুল হাসান, কাপ্তাই উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রিনি চাকমা, কাপ্তাই উপজেলা নির্বাচন কর্মকর্তা মিতা পারিয়াল, ওয়ার্ল্ড ফুড প্রোগ্রাম এর প্রতিনিধি হ্যাপি দেওয়ান, চিৎমরম ইউপি চেয়ারম্যান ওয়েশ্লিমং চৌধুরী, চন্দ্রঘোনা ইউপি চেয়ারম্যান আক্তার হোসেন মিলন, ওয়াগ্গা মৌজার হেডম্যান অরুণ তালুকদার সহ স্থানীয় জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তিবর্গ। 

বক্তারা বলেন, পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে মা ও শিশুর স্বাস্থ্য ও পুষ্টির মান উন্নয়ন এবং একই সাথে দুর্যোগের ঝুঁকি হ্রাস করতে এই প্রকল্প গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। স্থানীয় জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা এবং স্থানীয় অংশীজনদের সহযোগিতায় প্রকল্পটি সফলভাবে বাস্তবায়ন করা সম্ভব হবে বলে আশা প্রকাশ করা হয়।

সভার শুরুতে স্বাগত বক্তব্যের মাধ্যমে পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে সমন্বিত মা ও শিশু সহায়তা এবং দুর্যোগ ঝুঁকি হ্রাস কর্মসূচির উপজেলা পর্যায়ের প্রকল্পের বিষয়ে অবহিতকরণ করেন আশিকা ডেভেলপমেন্ট এসোসিয়েটের উপজেলা কো-অর্ডিনেটর মায়া চাকমা। 

এমএসএম / এমএসএম

সিলেটে পুলিশের ধাওয়ার মুখে সুরমায় ঝাঁপ, প্রাণ গেল ৫৮ বছর বয়সী ব্যক্তির

মান্দায় তীব্র সার সংকটে কৃষকদের মহাসড়ক অবরোধ

সখীপুরে ধানক্ষেত থেকে নিরাপত্তাকর্মীর মরদেহ উদ্ধার

সিলেটের মাজার এলাকা থেকে কুমিল্লার নিখোঁজ ৪ শিক্ষার্থী উদ্ধার

আদমদীঘিতে ৫ মাদক কারবারির জেল-জরিমানা

সিংড়ায় সার পেতে কৃষকদের ভোগান্তি, দীর্ঘ লাইন

জিয়ানগরে পল্লী চিকিৎসক দলের সদস্য সচিব সহ দুজনকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা

জুড়ীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিক্ষোভ মিছিল স্বেচাসেবক লীগ নেতা গ্রেফতার

ফুটপাত দখল মুক্ত করতে কোনাবাড়িতে জিসিসির উচ্ছেদ অভিযান

তেঁতুলিয়ায় ঢাকঢোল পিটিয়ে জমির দখল বুঝিয়ে দিলো আদালত

স্কাউটিংয়ে খুলনা অঞ্চলের শ্রেষ্ঠ উপজেলা অভয়নগর, সংবর্ধিত ইউএনও

রায়গঞ্জে নতুন ইউনিয় নয় পুরাতন ইউপিতেই থাকতে চান নাগরিকেরা, প্রতিবাদে গণ সাক্ষর ও সভা অনুষ্ঠিত

জুড়ীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিক্ষোভ মিছিল স্বেচাসেবক লীগ নেতা গ্রেফতার