ঢাকা বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬

গোপালগঞ্জ সদর দলিল লেখক সমিতির নেতৃত্বে ফায়েকুজ্জামান ও তৈয়াবুর রহমান নবনির্বাচিত কমিটির শপথ ও অভিষেক অনুষ্ঠিত


গোলাম রব্বানী , গোপালগঞ্জ  photo গোলাম রব্বানী , গোপালগঞ্জ
প্রকাশিত: ১৩-৮-২০২৬ দুপুর ১:৪২
গোপালগঞ্জ সদর উপজেলা দলিল লেখক সমিতির ২০২৬-২৭ মেয়াদের নবনির্বাচিত কমিটির শপথ ও অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৩ আগস্ট) সকালে গোপালগঞ্জে উৎসবমুখর পরিবেশে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে নবনির্বাচিত কমিটির সভাপতি ফায়েকুজ্জামান সিকদার ও সাধারণ সম্পাদক শেখ তৈয়াবুর রহমান রাসেলসহ কমিটির অন্যান্য সদস্য শপথ গ্রহণ করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোপালগঞ্জ সদর সাব-রেজিস্ট্রার মো. আকরাম হোসাইন (রিয়াদ)। বিশেষ অতিথি ছিলেন গোপালগঞ্জ সদর দলিল লেখক সমিতির উপদেষ্টা দিলীপ কুমার ঘোষ, সহকারী নির্বাচন কমিশনার মনিতোষ বল ও এফ. এম. আমানত।
গোপালগঞ্জ জেলা দলিল লেখক সমিতির সভাপতি ও প্রধান নির্বাচন কমিশনার আলহাজ এম. এ. মান্নান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। তিনি নবনির্বাচিত কমিটির সদস্যদের শপথবাক্য পাঠ করান।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন গোপালগঞ্জ সদর দলিল লেখক সমিতির বিশিষ্ট সদস্য উজ্জল মামুন চৌধুরী।
এ সময় নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দ, দলিল লেখক সমিতির সদস্য এবং বিভিন্ন শ্রেণি-পেশার ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, দলিল লেখকদের পেশাগত দক্ষতা ও দায়িত্বশীলতা বৃদ্ধির পাশাপাশি সেবাগ্রহীতাদের হয়রানিমুক্ত ও মানসম্মত সেবা নিশ্চিত করতে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। একই সঙ্গে সংগঠনের শৃঙ্খলা, ঐক্য ও পেশাগত মর্যাদা সমুন্নত রাখার ওপর গুরুত্বারোপ করেন তারা।
বক্তারা নবনির্বাচিত কমিটির নেতৃত্বে দলিল লেখক সমিতির কার্যক্রম আরও গতিশীল হবে এবং দলিল লেখক ও সেবাগ্রহীতাদের স্বার্থে কার্যকর ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
অনুষ্ঠানের শেষে নবনির্বাচিত সভাপতি ফায়েকুজ্জামান সিকদার, সাধারণ সম্পাদক শেখ তৈয়াবুর রহমান রাসেলসহ কমিটির সদস্যদের ফুলেল শুভেচ্ছা জানানো হয় এবং তাদের সফলতা কামনা করা হয়।
আয়োজনে: গোপালগঞ্জ সদর দলিল লেখক সমিতি।

এমএসএম / এমএসএম

পিরোজপুরে বাংলা কিউআর বাস্তবায়নে মতবিনিময় সভা

রৌমারীতে গাভিন গরু জবাই করে বিক্রি'র অভিযোগ মাংস বিক্রেতার বিরুদ্ধে, মৃত বাছুর উদ্ধার

অপরাধ যে করবেন, তাকে আইনের আওতায় আনা হবে-প্রতিমন্ত্রী মীর হেলাল 

নাগরপুরে চোরের ছুরিকাঘাতে গৃহস্থ নিহত, আহত ২, ঘাতক আটক

গলাচিপায় মাদ্রাসার সুপারের অপসারণ দাবিতে মানববন্ধন, চাকরির প্রলোভনে ৮ লক্ষ টাকা ঘুষের অভিযোগ

নওয়াপাড়ায় ভৈরব নদে গোসল করতে নেমে শিশু নিখোঁজ

কাপাসিয়ায় "গ্রিন কাপাসিয়া, ক্লিন কাপাসিয়া" কর্মসূচির শুভ উদ্বোধন

৩১ বছর ধরে বেদখলে পুরুলিয়া বিদ্যালয়ের সম্পত্তি

সাতক্ষীরার তিন শত বছরের ঐতিহ্য গুড়পুকুর মেলা শুরু

আত্রাইয়ে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

স্থানীয় নির্বাচন শুরু জানুয়ারিতে শেষ জুনে

ধর্মদহে ফারুকের বিরুদ্ধে মাদক কারবারের অভিযোগ, অতিষ্ঠ এলাকাবাসী

তেঁতুলিয়ায় বাল্যবিবাহের অভিযোগ,১০ হাজার টাকা জরিমানা করলো ইউএনও