ঢাকা মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬

লাকসামে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে যুব মোটর সাইকেল র‌্যালি অনুষ্ঠিত


দেবব্রত পাল বাপ্পী, লাকসাম  photo দেবব্রত পাল বাপ্পী, লাকসাম
প্রকাশিত: ১৩-৮-২০২৬ দুপুর ১:৪৪

কুমিল্লার লাকসামে বুধবার (১২ আগষ্ট) বিকেলে বাংলাদেশ জামায়াতে ইসলামী যুব ও ক্রীড়া বিভাগ লাকসাম পৌরসভা ও উপজেলা শাখার উদ্যোগে আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে যুব মোটর সাইকেল র‌্যালী লাকসাম উপজেলা চত্ত¦র থেকে সংক্ষিপ্ত আলোচনা সভা শেষে মোটর র‌্যালীটি বের করা হয়। যুব মোটর সাইকেল র‌্যালিটি লাকসাম পৌরশহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে লাকসাম রেলওয়ে জংশন হয়ে বাইপাস, নরপাটি, বাইপাস, হাউজিং এষ্টেট মসজিদ প্রাঙ্গণে শেষ হয়। 
সরেজমিন ঘুরে দেখা যায়, প্রায় ১০০টি মোটর সাইকেল র‌্যালিটি লাকসাম উপজেলা চত্ত¦র থেকে দুই সারি করে জাতীয় পতাকা হাতে নিয়ে যুব দিবস সফল হউক, সার্থক হউক স্লোগান দিতে থাকে। সকলের মাথায় জাতীয় পতাকা লাগানো দেখা যায়। সমাবেশে বক্তারা বলেন যুব সমাজ আগামী দিনের ভবিষ্যত। তোমার দেশ ও জাতি গঠনে এগিয়ে আসতে হবে। যুবকরা আগামীদিনে দেশ গড়ার হাতিয়ার। স্থানীয় লোকজন জানায়, আমরা ব্যাতিক্রমী একটি যুব মোটর সাইকেল র‌্যালি দেখলাম। স্থানীয় আরও জানায়, শান্তিপূর্ন ভাবে যুব মোটর সাইকেল র‌্যালিটি অনুষ্ঠিত হয়েছে। 
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  বাংলাদেশ জামায়াতে ইসলামী কুমিল্লা জেলা দক্ষিণ সভাপতি জয়নাল আবেদীন পাটোয়ারী, শ্যামপুর  থানা ঢাকা যুব বিভাগ উপদেষ্টা আব্দুর রব ফারুক, লাকসাম পৌরসভা যুব বিভাগ সভাপতি সাইফুল ইসলাম, লাকসাম উপজেলা যুব বিভাগ সভাপতি মোঃ নিজাম উদ্দিন মহসিন সহ লাকসাম উপজেলা ও পৌরসভা বাংলাদেশ জামায়াতে ইসলাম অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

এমএসএম / এমএসএম

ধর্মীয় বক্তার পরিচয় ব্যবহার করে লাখ লাখ টাকা আত্মসাৎ, পূর্বধলায় প্রতারক গ্রেপ্তার

এবারে বরিশালে শারদীয় দুর্গাউৎসবে ৬৩৭ মণ্ডপে দুর্গাপূজা, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি

বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষার মান ও শিক্ষকের মর্যাদা রক্ষার আহ্বান

গলাচিপায় ২০ গ্রাম গাঁজাসহ একজন গ্রেপ্তার

পরিকল্পিত ও বসবাসযোগ্য নগর গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে: আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ

ধনবাড়ীতে পৃথক অভিযানে ৫২ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩

টাঙ্গাইলে ৫ প্রতিষ্ঠানকে ৩৩ হাজার টাকা জরিমানা করলো ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর

মোহনগঞ্জে শিক্ষকদের আপত্তি উপেক্ষা করে ১১ স্কুলে ভারপ্রাপ্ত প্রধান রদবদলের অভিযোগ

আদমদীঘিতে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা

ঠাকুরগাঁওয়ে ২০ টাকার আলু ১৪ টাকায়, লোকসানে কৃষক ও ব্যবসায়ীরা

গজারিয়ায় বেগম খালেদা জিয়ার স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর প্রথম রাউন্ডের শেষ ম্যাচ অনুষ্ঠিত

বছরের পর বছর অচল চালকলকে সচল দিখিয়ে গুদামে নিম্নমানের চাল সরবরাহের অভিযোগ

মান্দায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত