গোল্ডেন এ প্লাস পেয়ে কৃতিত্বের স্বাক্ষর রাখল সৈয়দ শরিফুল ইসলাম জিদান
এসএসসি পরীক্ষায় গোল্ডেন এ প্লাস (জিপিএ-৫) অর্জন করে কৃতিত্বের স্বাক্ষর রেখেছে সৈয়দ শরিফুল ইসলাম জিদান। গত ১০ আগস্ট প্রকাশিত ফলাফলে ঢাকা শিক্ষা বোর্ডের অধীনে বনশ্রী ন্যাশনাল আইডিয়াল হাই স্কুল থেকে সে সাফল্যের সঙ্গে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে।
জিদানের এই সাফল্যে পরিবার, শিক্ষক ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যে আনন্দের সৃষ্টি হয়েছে। তার বাবা সৈয়দ হায়দার আলী সুমন একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী এবং মা মরিয়ম বেগম গৃহিণী। সন্তানের এমন সাফল্যে তারা মহান আল্লাহর প্রতি শুকরিয়া আদায় করেছেন। একই সঙ্গে জিদানের সাফল্যের পেছনে বিদ্যালয়ের শিক্ষকদের আন্তরিক সহযোগিতা ও দিকনির্দেশনার জন্য তাঁদের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
সাফল্যের অনুভূতি জানাতে গিয়ে সৈয়দ শরিফুল ইসলাম জিদান মহান আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, বাবা-মায়ের অনুপ্রেরণা, শিক্ষকদের আন্তরিক সহযোগিতা এবং নিজের নিয়মিত অধ্যবসায়ের কারণেই তিনি কাঙ্ক্ষিত ফলাফল অর্জন করতে পেরেছেন। ভবিষ্যতেও ভালোভাবে পড়াশোনা করে দেশের মানুষের সেবা করতে চান তিনি।
জিদানের স্বপ্ন, ভবিষ্যতে একজন মানবিক চিকিৎসক অথবা প্রকৌশলী হয়ে দেশ ও মানুষের কল্যাণে কাজ করা। শুধু ভালো ফলাফল নয়, একজন সৎ, মানবিক ও আদর্শ মানুষ হিসেবে নিজেকে গড়ে তোলাই তাঁর অন্যতম লক্ষ্য।
জিদানের পারিবারিক সূত্রে জানা গেছে, পড়াশোনার পাশাপাশি তিনি নৈতিক মূল্যবোধ ও শৃঙ্খলাকে গুরুত্ব দেন। বাবা-মা ও শিক্ষকদের প্রতি শ্রদ্ধা এবং ভবিষ্যৎ নিয়ে সুস্পষ্ট লক্ষ্যই তাকে এগিয়ে যেতে অনুপ্রাণিত করছে।
জিদানের গ্রামের বাড়ি বরিশাল জেলার বাকেরগঞ্জ উপজেলায়। রাজধানীতে পড়াশোনা করলেও নিজ শিকড় ও গ্রামের মানুষের প্রতি তাঁর রয়েছে গভীর টান। এসএসসিতে অর্জিত এই সাফল্যের মাধ্যমে তিনি পরিবার ও নিজ এলাকার জন্যও গৌরব বয়ে এনেছেন।
সৈয়দ শরিফুল ইসলাম জিদান তাঁর আগামী দিনের পথচলায় দেশবাসী, আত্মীয়স্বজন, শিক্ষক ও শুভাকাঙ্ক্ষীদের কাছে দোয়া কামনা করেছেন। তাঁর প্রত্যাশা, ভবিষ্যতে উচ্চশিক্ষা অর্জন করে একজন দক্ষ ও মানবিক পেশাজীবী হিসেবে দেশের মানুষের পাশে দাঁড়াবেন।
পরিবারের সদস্যরা জানান, জিদানের এই সাফল্য তাঁদের জন্য অত্যন্ত আনন্দ ও গর্বের। তাঁরা চান, ভবিষ্যতেও জিদান নিষ্ঠা, সততা ও মানবিক মূল্যবোধকে ধারণ করে তার স্বপ্ন পূরণের পথে এগিয়ে যাক।
এমএসএম / এমএসএম
আলীশ্বর শান্তিনিকেতন বৌদ্ধ বিহারে দানোত্তম কঠিন চীবর অনুষ্ঠিত
চাঁদপুর জেলা আওয়ামী লীগ সভাপতি নাছির উদ্দিন আহমেদ আটক
ঘোড়াঘাটে মাদকবিরোধী উন্মুক্ত সভা: ৩০ সদস্যের প্রতিরোধ কমিটি গঠন
শেরপুরে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে মিছিলের চেষ্টাকালে নিষিদ্ধ ছাত্রলীগের ৫ কর্মী গ্রেপ্তার
জাতীয় ঐক্য ও দেশপ্রেমের প্রত্যয়ে রায়গঞ্জে বিপ্লব ও সংহতি দিবস পালিত
কুতুবদিয়ায় বেড়িবাঁধ কেটে লবণ মাঠ তৈরিতে বাধার জেরে শিক্ষকের পরিবারের ওপর হামলা, আহত ৪
টুঙ্গিপাড়া ইজিবাইক মালিক সমিতির নির্বাচন সম্পন্ন: সভাপতি মিঠু, সম্পাদক সেকেন্দার
সাভারে দুর্গাপূজার সরকারি অনুদানের চাল উত্তোলনে স্বাক্ষর জালিয়াতির অভিযোগ
খাগড়াছড়িতে ভোরে দুর্বৃত্তদের আগুনে পুড়ল বিআরটিসি বাস
সাটুরিয়ায় পোশাক কারখানার শ্রমিকবাহী বাসে গভীর রাতে দুর্বৃত্তদের আগুন
সিপাহী-জনতার বিপ্লবের মধ্য দিয়ে জিয়াউর রহমান জাতিকে ‘বাংলাদেশী’ জাতীয়তাবাদী পরিচয় দিয়েছিলেন: গৌরনদীতে জহির উদ্দিন স্বপন
বিলাইছড়ি উপজেলা কেন্দ্রীয় বৌদ্ধ বিহারে কঠিন চীবর দান সম্পন্ন