জন্ম ও মৃত্যু নিবন্ধনে দেশসেরা গলাচিপা উপজেলা: ইউএনও আবু জর মো. ইজাজুল হকের দক্ষ নেতৃত্বে অনন্য সাফল্য
সততা, নিষ্ঠা, দায়িত্ববোধ ও আন্তরিকতা দিয়ে সরকারি সেবাকে মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার এক বাস্তব প্রতিচ্ছবি তৈরি করেছেন পটুয়াখালীর গলাচিপা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আবু জর মো. ইজাজুল হক। তাঁর সফল নেতৃত্বে জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রমে সারাদেশে প্রথম স্থান অর্জন করেছে গলাচিপা উপজেলা।
উপজেলা প্রশাসনের নিরলস পরিশ্রম, ইউনিয়ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীদের আন্তরিকতা এবং ইউএনও’র নিবিড় তদারকির ফলেই জাতীয় পর্যায়ে এই সাফল্য অর্জিত হয়েছে। জন্ম ও মৃত্যু নিবন্ধনের মতো গুরুত্বপূর্ণ নাগরিক সেবা সহজ, দ্রুত ও হয়রানিমুক্তভাবে জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়ায় সর্বস্তরের মানুষের প্রশংসায় ভাসছে গলাচিপা উপজেলা প্রশাসন।
স্থানীয় সচেতন মহল মনে করেন, একজন দায়িত্বশীল কর্মকর্তা যদি আন্তরিকতা ও মানবিকতার সাথে কাজ করেন, তবে একটি প্রত্যন্ত উপজেলা থেকেও জাতীয় পর্যায়ে দৃষ্টান্ত স্থাপন করা সম্ভব। গলাচিপাবাসী এই অসাধারণ অর্জনে অত্যন্ত আনন্দিত ও গর্বিত।
উপজেলার সাধারণ মানুষের প্রত্যাশা, সফলতার এই ধারাবাহিকতা আগামীতেও বজায় থাকবে এবং গলাচিপার প্রতিটি সরকারি সেবা আরও সহজ, স্বচ্ছ ও শতভাগ জনবান্ধব হয়ে উঠবে।
এমএসএম / এমএসএম
সিলেটে পুলিশের ধাওয়ার মুখে সুরমায় ঝাঁপ, প্রাণ গেল ৫৮ বছর বয়সী ব্যক্তির
মান্দায় তীব্র সার সংকটে কৃষকদের মহাসড়ক অবরোধ
সখীপুরে ধানক্ষেত থেকে নিরাপত্তাকর্মীর মরদেহ উদ্ধার
সিলেটের মাজার এলাকা থেকে কুমিল্লার নিখোঁজ ৪ শিক্ষার্থী উদ্ধার
আদমদীঘিতে ৫ মাদক কারবারির জেল-জরিমানা
সিংড়ায় সার পেতে কৃষকদের ভোগান্তি, দীর্ঘ লাইন
জিয়ানগরে পল্লী চিকিৎসক দলের সদস্য সচিব সহ দুজনকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা
জুড়ীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিক্ষোভ মিছিল স্বেচাসেবক লীগ নেতা গ্রেফতার
ফুটপাত দখল মুক্ত করতে কোনাবাড়িতে জিসিসির উচ্ছেদ অভিযান
তেঁতুলিয়ায় ঢাকঢোল পিটিয়ে জমির দখল বুঝিয়ে দিলো আদালত
স্কাউটিংয়ে খুলনা অঞ্চলের শ্রেষ্ঠ উপজেলা অভয়নগর, সংবর্ধিত ইউএনও
রায়গঞ্জে নতুন ইউনিয় নয় পুরাতন ইউপিতেই থাকতে চান নাগরিকেরা, প্রতিবাদে গণ সাক্ষর ও সভা অনুষ্ঠিত