ঢাকা বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬

আশুগঞ্জে ভারতীয় মিত্রবাহিনীর স্মরণে ‘মৈত্রীস্তম্ভ’ উদ্বোধন


প্রবীর চৌধূরী রিপন photo প্রবীর চৌধূরী রিপন
প্রকাশিত: ১৩-৮-২০২৬ দুপুর ৪:১৯
মুক্তিযুদ্ধে আত্মদানকানী মিত্রবাহিনীর সদস্যদের স্মরণে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে নির্মিত মৈত্রীস্তম্ভের উদ্বোধন করা হয়েছে৷ আজ বৃহস্পতিবার (১৩ আগস্ট) দুপুরে জেলা প্রশাসক মো. আবুসাঈদ স্মৃতিস্তম্ভটির উদ্বোধন করেন। পরে এটি জনসাধারণের জন্য উন্মুক্ত করে দেয়া হয়। একাত্তরের মুক্তিযুদ্ধে ভারতীয় মিত্রবাহিনীর আত্মত্যাগ স্মরণীয় করে রাখতে আশুগঞ্জের কামাউরা এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কের পাশে মৈত্রীস্তম্ভ নির্মাণের উদ্যোগ নেয় বিগত আওয়ামী লীগ সরকার। এটি নির্মাণে ব্যায় হয়েছে ৭২ কোটি টাকা। উদ্বোধন শেষে জেলা প্রাশাসক মো. আবুসাঈদ মৈত্রীস্তম্ভটি ঘুরে দেখেন। এরপর এটি জনসাধারণের জন্য উন্মুক্ত ঘোষণা করা হয়। মৈত্রীস্তম্ভ পরিদর্শনে দর্শনার্থীদের জন্য টিকিটের মূল্য যথাক্রমে ২০ ও ৩০ টাকা নির্ধারণ করা হয়।
এ সময় জেলা প্রশাসকের সঙ্গে অতিরিক্ত জেলা প্রশাসক রঞ্জন চন্দ্র দে ও আশুগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কাজী রবিউস সারোয়ারসহ প্রমুখ উপস্থিত ছিলেন। উল্লেখ্য, মুক্তিযুদ্ধে পাকবাহিনীর সঙ্গে লড়াইয়ে মুক্তিবাহিনীর সঙ্গে ভারতীয় মিত্রবাহিনীর সদস্যরাও যোগ দেন। যুদ্ধে ব্রাহ্মণবাড়িয়াসহ বিভিন্ন এলাকায় ১ হাজার ৬৬১ জন ভারতীয় সৈন্য নিহত হন।

এমএসএম / এমএসএম

সিলেটে পুলিশের ধাওয়ার মুখে সুরমায় ঝাঁপ, প্রাণ গেল ৫৮ বছর বয়সী ব্যক্তির

মান্দায় তীব্র সার সংকটে কৃষকদের মহাসড়ক অবরোধ

সখীপুরে ধানক্ষেত থেকে নিরাপত্তাকর্মীর মরদেহ উদ্ধার

সিলেটের মাজার এলাকা থেকে কুমিল্লার নিখোঁজ ৪ শিক্ষার্থী উদ্ধার

আদমদীঘিতে ৫ মাদক কারবারির জেল-জরিমানা

সিংড়ায় সার পেতে কৃষকদের ভোগান্তি, দীর্ঘ লাইন

জিয়ানগরে পল্লী চিকিৎসক দলের সদস্য সচিব সহ দুজনকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা

জুড়ীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিক্ষোভ মিছিল স্বেচাসেবক লীগ নেতা গ্রেফতার

ফুটপাত দখল মুক্ত করতে কোনাবাড়িতে জিসিসির উচ্ছেদ অভিযান

তেঁতুলিয়ায় ঢাকঢোল পিটিয়ে জমির দখল বুঝিয়ে দিলো আদালত

স্কাউটিংয়ে খুলনা অঞ্চলের শ্রেষ্ঠ উপজেলা অভয়নগর, সংবর্ধিত ইউএনও

রায়গঞ্জে নতুন ইউনিয় নয় পুরাতন ইউপিতেই থাকতে চান নাগরিকেরা, প্রতিবাদে গণ সাক্ষর ও সভা অনুষ্ঠিত

জুড়ীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিক্ষোভ মিছিল স্বেচাসেবক লীগ নেতা গ্রেফতার