ঢাকা বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬

দুই ট্রলার মালিকের কারাদণ্ড, মহাজনকে লাখ টাকা জরিমানা


মোহনগঞ্জ (নেত্রকোণা) প্রতিনিধি photo মোহনগঞ্জ (নেত্রকোণা) প্রতিনিধি
প্রকাশিত: ১৩-৮-২০২৬ দুপুর ৪:১৯

নেত্রকোনার মোহনগঞ্জে অবৈধভাবে বালু পরিবহন ও বিক্রির দায়ে দুই ট্রলার মালিককে এক মাস করে বিনাশ্রম কারাদণ্ড এবং এক মহাজনকে এক লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

 বুধবার (১২ আগস্ট) দুপুরে মোহনগঞ্জ উপজেলার টেংগাপাড়া এলাকায় অভিযান চালিয়ে দুটি অবৈধ বালুবোঝাই ট্রলারসহ তিনজনকে আটক করে উপজেলা প্রশাসন। পরে ভ্রাম্যমাণ আদালত ট্রলার দুটির মালিককে এক মাস করে বিনাশ্রম কারাদণ্ড এবং বালু ক্রয়কারী মহাজনকে এক লাখ টাকা অর্থদণ্ড দেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন,সুনামগঞ্জ জেলার মধ্যনগর উপজেলার বলরামপুর গ্রামের মো. সাহেদ আলীর ছেলে মো. কিবরিয়া (৪০) এবং সুনামগঞ্জের রসুলপুর গ্রামের জাহাঙ্গীরের ছেলে মো. শহীদ (৩০)। তারা দুটি ট্রলারের মালিক। এছাড়া মোহনগঞ্জের বামেরচর এলাকার মিয়া হোসেনের ছেলে মো. মানিককে (৪৯) এক লাখ টাকা জরিমানা করা হয়।

মোহনগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এম এ কাদের ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

সহকারী কমিশনার (ভূমি) এম এ কাদের জানান, অবৈধভাবে বালু বিক্রির তথ্য পেয়ে অভিযান চালানো হয়। এ সময় বালুবোঝাই ট্রলারের মালিকরা বালু কেনা ও পরিবহনের কোনো বৈধ কাগজপত্র দেখাতে পারেননি। এ কারণে তাদের কারাদণ্ড দেওয়া হয়েছে। একই সঙ্গে অবৈধ বালু কেনার দায়ে মহাজনকে অর্থদণ্ড করা হয়।

অবৈধভাবে বালু উত্তোলন, পরিবহন ও বিক্রির বিরুদ্ধে উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান এই কর্মকর্তা।

এমএসএম / এমএসএম

সিলেটে পুলিশের ধাওয়ার মুখে সুরমায় ঝাঁপ, প্রাণ গেল ৫৮ বছর বয়সী ব্যক্তির

মান্দায় তীব্র সার সংকটে কৃষকদের মহাসড়ক অবরোধ

সখীপুরে ধানক্ষেত থেকে নিরাপত্তাকর্মীর মরদেহ উদ্ধার

সিলেটের মাজার এলাকা থেকে কুমিল্লার নিখোঁজ ৪ শিক্ষার্থী উদ্ধার

আদমদীঘিতে ৫ মাদক কারবারির জেল-জরিমানা

সিংড়ায় সার পেতে কৃষকদের ভোগান্তি, দীর্ঘ লাইন

জিয়ানগরে পল্লী চিকিৎসক দলের সদস্য সচিব সহ দুজনকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা

জুড়ীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিক্ষোভ মিছিল স্বেচাসেবক লীগ নেতা গ্রেফতার

ফুটপাত দখল মুক্ত করতে কোনাবাড়িতে জিসিসির উচ্ছেদ অভিযান

তেঁতুলিয়ায় ঢাকঢোল পিটিয়ে জমির দখল বুঝিয়ে দিলো আদালত

স্কাউটিংয়ে খুলনা অঞ্চলের শ্রেষ্ঠ উপজেলা অভয়নগর, সংবর্ধিত ইউএনও

রায়গঞ্জে নতুন ইউনিয় নয় পুরাতন ইউপিতেই থাকতে চান নাগরিকেরা, প্রতিবাদে গণ সাক্ষর ও সভা অনুষ্ঠিত

জুড়ীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিক্ষোভ মিছিল স্বেচাসেবক লীগ নেতা গ্রেফতার