ঢাকা সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬

সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত


পত্নীতলা সংবাদদাতা photo পত্নীতলা সংবাদদাতা
প্রকাশিত: ১৩-৮-২০২৬ দুপুর ৪:২১

নওগাঁর পত্নীতলায় বাসের চাকায় চাপা পড়ে শ্যামল তিগ্যা (৪০) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
নিহত শ্যামল তিগ্যা উপজেলার আকবরপুর ইউনিয়নের রাউতারা গ্রামের বিরশা তিগ্যার ছেলে।
বৃহস্পতিবার (১৩ আগস্) সকাল সাড়ে ১০টার দিকে নজিপুর-ধামইরহাট সড়কের পত্নীতলা ব্যাটালিয়ন ১৪ বিজিবির দপ্তরসংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় ও হাসপাতাল সূত্রে জানা যায়, সকালে শ্যামল তিগ্যা মোটরসাইকেলযোগে ওই সড়ক দিয়ে যাওয়ার সময় একটি বাসের সঙ্গে সংঘর্ষ হয়। এ সময় তিনি মোটরসাইকেলসহ বাসের সামনের চাকায় চাপা পড়ে গুরুতর আহত হন। এতে তাঁর মাথা ফেটে যায়। স্থানীয়রা তাঁকে উদ্ধার করে পত্নীতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
পত্নীতলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো.নিয়ামুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন,নিহতের মরদেহ বর্তমানে হাসপাতালে রয়েছে।ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় এখনো কেউ থানায় অভিযোগ করেনি। অভিযোগ পাওয়া গেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এমএসএম / এমএসএম

জেলা বিএনপির সদস্য ফারুক আহমেদের সঙ্গে চেয়ারম্যান প্রার্থী শিপনের সৌজন্য সাক্ষাৎ

সাভারে চাঁদা না পেয়ে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা

মুকসুদপুরে স্বামীর হাতে স্ত্রী খুনের অভিযোগ

চাঁদপুরে শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, শিক্ষার্থীদের বিক্ষোভ ও ক্লাস বর্জন

অপরাধ দমনে কঠোর ব্যবস্থা নিতে প্রশাসনকে রেল প্রতিমন্ত্রীর কড়া নির্দেশ

আদমদীঘিতে ৬টি পুকুরে ২৮৬ কেজি মাছ অবমুক্ত করলেন এমপি মহিত তালুকদার

বাকৃবিতে জলবায়ু-সহনশীল কৃষি ও এগ্রিবিজনেস শিক্ষা উন্নয়নে আন্তর্জাতিক প্রকল্প

তিস্তা সমবায় সমিতির অনিয়ম প্রকাশে মামলা: মামলা প্রত্যাহার ও হয়রানি বন্ধের দাবিতে লালমনিরহাটে সাংবাদিকদের মানববন্ধন

দুমকীতে কলেজ মাঠ থেকে মেশিনগানের কার্তুজ উদ্ধার, তদন্তে পুলিশ

ঢাবি’র নবীন শিক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা শুরু

বিএনপির ওয়ার্ড সভাপতির বিরুদ্ধে দলীয় কর্মীকে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার পরামর্শ দেওয়ার অভিযোগ, ভিডিও ভাইরাল

গোদাগাড়ীতে সীমানা পিলার উপড়ে বসতভিটা দখলের চেষ্টা, থানায় জিডি

পুলিশ সদস্যদের সর্বোচ্চ পেশাদারিত্ব ও নিয়ম-শৃঙ্খলা বজায় রেখে দায়িত্ব পালনের আহ্বান রংপুর রেঞ্জ ডিআইজির