ঢাকা শনিবার, ১০ অক্টোবর, ২০২৬

মুরাদনগরে আগুনে পুড়ে ছাই কৃষক মোস্তফার স্বপ্ন ক্ষতি ১৫ লাখ


মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি photo মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি
প্রকাশিত: ১৩-৮-২০২৬ দুপুর ৪:২৪

 কুমিল্লার মুরাদনগরে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে সৃষ্ট অগ্নিকাণ্ডে এক কৃষকের গোয়ালঘরে থাকা চারটি গরু ও চারটি ছাগল পুড়ে মারা গেছে। এতে প্রায় ১৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্ত কৃষক মোস্তফা। অগ্নিকাণ্ডের ঘটনায় পরিবারটিতে নেমে এসেছে শোক ও হতাশা।

বুধবার দিবাগত রাত (১৩ই আগস্ট)  আনুমানিক ২টার দিকে উপজেলার জাহাপুর ইউনিয়নের বল্লভদী গ্রামের বল্লভদী চকের বাড়িতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্ত কৃষক মোস্তফা ওই গ্রামের কালা মিয়ার ছেলে।

স্থানীয়রা জানান, গভীর রাতে হঠাৎ মোস্তফার গোয়ালঘর থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা পুরো গোয়ালঘরে ছড়িয়ে পড়ে। গবাদিপশুর ডাক ও আগুনের তাপ টের পেয়ে পরিবারের সদস্যরা চিৎকার শুরু করলে আশপাশের লোকজন ছুটে আসেন।
তবে আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় গোয়ালঘরের ভেতরে থাকা গবাদিপশুগুলো বের করে আনা সম্ভব হয়নি। পরে আগুন নিয়ন্ত্রণে এলেও ততক্ষণে চারটি গরু ও চারটি ছাগল পুড়ে মারা যায়।

ক্ষতিগ্রস্ত কৃষক মোস্তফা বলেন, “গরু-ছাগলগুলোই ছিল আমার পরিবারের আয়ের প্রধান সম্বল। রাতের মধ্যে আগুনে সব শেষ হয়ে গেছে। আমার প্রায় ১৫ লাখ টাকার ক্ষতি হয়েছে। এখন আমি কীভাবে পরিবার নিয়ে চলব, বুঝতে পারছি না।”

স্থানীয়রা জানান, কৃষক মোস্তফা দীর্ঘদিন ধরে গবাদিপশু পালন করে জীবিকা নির্বাহ করে আসছিলেন। আগুনে তাঁর একমাত্র আয়ের বড় একটি উৎস নষ্ট হয়ে যাওয়ায় পরিবারটি চরম বিপাকে পড়েছে।

এ ঘটনায় ক্ষতিগ্রস্ত কৃষককে দ্রুত সরকারি সহায়তা ও ক্ষতিপূরণ দেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। পাশাপাশি অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন তারা।

এমএসএম / এমএসএম

দুর্গাপূজা ঘিরে সম্প্রীতির আহ্বান, সাংবাদিকদের সঙ্গে কল্যাণ ফ্রন্টের মতবিনিময়

চাঁদপুরে দুই আড়তদারের জরিমানা, ইলিশ ও নিষিদ্ধ কারেন্টজাল জব্দ

কালকিনিতে ১৫০ পিস ইয়াবাসহ একাধিক মামলার আসামি গ্রেফতার

চাঁপাইনবাবগঞ্জে পদ্মা নদীতে তীব্র ভাঙন, ফসলী জমি ও বসতবাড়ি রক্ষায় বাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন

চন্দনাইশে চুরি-ডাকাতি ও ছিনতাইয়ের দাপট: কিশোর গ্যাংয়ের উৎপাতে চরম নিরাপত্তাহীনতায় বাসিন্দারা

টুঙ্গিপাড়ায় ফ্যামিলি কার্ড বাস্তবায়নে ৫২ মাঠকর্মীকে প্রশিক্ষণ

অটোরিকশাচালক সুমনই তাজমিনকে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা করেন

দৈনিক সকালের সময় নিউজের জেরে ভরাট হচ্ছে রাস্তা

বাগেরহাটে ৫ হাজার মিটার জাল ধ্বংস অবৈধ জাল বিক্রেতাকে অর্থদন্ড

টুঙ্গিপাড়ায় দুর্ঘটনার কবলে ঢাকাগামী বাস, হতাহত নেই

আধুনিকতার ছোঁয়ায় মার্বেলের নিখুঁত নিশানা আজ শুধুই স্মৃতি

কুড়িগ্রামে অধ্যক্ষ জমি ও টাকার বিনিময়ে চাকুরী দিলেন, অভিযোগ এলাকাবাসীর

ভূরুঙ্গামারী উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি নিয়ে তৃণমূলে ক্ষোভ