ঢাকা বুধবার, ৭ অক্টোবর, ২০২৬

জয়পুরহাট সরকারি কলেজে “জুলাই-আগস্ট শহীদ স্মৃতি আন্তঃবিভাগ ফুটবল টুর্নামেন্ট” উদ্বোধন


রাকিবুল হাসান রাকিব, জয়পুরহাট photo রাকিবুল হাসান রাকিব, জয়পুরহাট
প্রকাশিত: ১৩-৮-২০২৬ দুপুর ৪:২৫

জয়পুরহাট সরকারি কলেজ আয়োজিত “জুলাই-আগস্ট শহীদস্মৃতি আন্তঃবিভাগ ফুটবল টুর্নামেন্ট-২০২৬”-এর বর্ণাঢ্য উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বেলুন ও ফেস্টুন উড়িয়ে টুর্নামেন্টের শুভ উদ্বোধন করেন জয়পুরহাট জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. মাসুদ রানা প্রধান।

অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক ও জেলা ক্রীড়া সংস্থার সদস্য-সচিব মো. গোলজার হোসেন।

জয়পুরহাট সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর এ. কে. এম. শফিকুল ইসলামের সভাপতিত্বে
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ও সাবেক জিএস এম. এ. ওহাব, সাবেক জিএস ও ভিপি মো. মতিয়র রহমান, সাবেক ভিপি মো. ওবায়দুর রহমান সুইট, সাবেক জিএস ও ভিপি এ. টি. এম. শাহনেওয়াজ কবির শুভ এবং জেলা কৃষক দলের সদস্য সচিব মনজুরে মওলা পলাশ, জেলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক মাহবুব মোর্শেদুল আলম প্রমুখ। 

উদ্বোধন শেষে প্রধান অতিথি ও আমন্ত্রিত অতিথিবৃন্দ মাঠে নেমে টুর্নামেন্টে অংশগ্রহণকারী উভয় দলের খেলোয়াড়দের সঙ্গে কুশল বিনিময় করেন এবং তাদের উৎসাহিত করেন।

আয়োজকরা জানান, শিক্ষার্থীদের মধ্যে খেলাধুলার চর্চা বৃদ্ধি, পারস্পরিক সৌহার্দ্য ও সম্প্রীতি গড়ে তোলা এবং তরুণ সমাজকে মাদকসহ বিভিন্ন অসামাজিক কর্মকাণ্ড থেকে দূরে রাখতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। অনুষ্ঠানে খেলাধুলার মাধ্যমে মাদকমুক্ত সমাজ গড়ার প্রত্যয় ব্যক্ত করা হয়।

এমএসএম / এমএসএম

জয়পুরহাটে শিশু অধিকার দিবস ও শিশু মেলা-২০২৬ উদ্বোধন

‎সাভারে ওএমএস অনিয়ম অনুসন্ধানে গিয়ে হামলার শিকার ৪ সাংবাদিক, মিথ্যা মামলায় জেলের অভিযোগ

আদমদীঘিতে বিভিন্ন মামলায় নারীসহ তিনজন গ্রেফতার

পটুয়াখালীতে শুল্ক ফাঁকি দিয়ে আনা ২১ টন ভারতীয় জিরাসহ কার্গো বোট জব্দ

সখীপুরে স্বামী ও দেবরের নির্যাতনের শিকার গৃহবধূর সংবাদ সম্মেলন

সুনামগঞ্জে শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী ও শিশু সপ্তাহ উদযাপিত: প্রধানমন্ত্রীর উদ্বোধনী ভাষণ উপভোগ

ধুনটে ঔষধ সেবনের পর মাদ্রাসাছাত্রীর মৃত্যু

ধামইরহাটে আদালতের রায় অমান্য করে বসতবাড়িতে হামলা ও হয়রানীর বিরুদ্ধে ভুক্তভুগির সংবাদ সম্মেলন

পটিয়ার চক্রশালা কৃষি উচ্চ বিদ্যালয়ের আইসিটি ল্যাবে চুরি

মোহনগঞ্জে মাদক সেবনের দায়ে ৬ জনের কারাদণ্ড

নওগাঁয় ড্রিল মেশিন দিয়ে মাথা ফুটো করে হত্যা, আসামির যাবজ্জীবন

কালিহাতীতে চীন থেকে আমদানিকৃত ব্যতিক্রমী পণ্যের সমাহার নিয়ে ‘নিও চায়না মার্ট’

পাবনায় নিখোঁজের একদিন পর হলুদ ক্ষেত থেকে ব্যবসায়ীর আগুনে ঝলসানো লাশ উদ্ধার