ঢাকা বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬

পেকুয়ায় বন্যায় ক্ষতিগ্রস্ত ১০০ পরিবারের মাঝে ব্র্যাকের ত্রাণ বিতরণ


পেকুয়া প্রতিনিধি photo পেকুয়া প্রতিনিধি
প্রকাশিত: ১৩-৮-২০২৬ দুপুর ৪:২৬

কক্সবাজারের পেকুয়া উপজেলায় সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত ১০০ পরিবারের মাঝে দ্বিতীয় ধাপে সাত দিনের খাদ্য ও নিত্যপ্রয়োজনীয় সামগ্রীর প্যাকেজ বিতরণ করেছে বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাকের দুর্যোগ ঝুঁকি ব্যবস্থাপনা কর্মসূচি। এ কার্যক্রমে অর্থায়ন করেছে ব্র্যাক ব্যাংক এবং সহযোগিতা করেছে ব্র্যাক পেকুয়া এলাকা অফিস।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) দুপুরে উপজেলার বিভিন্ন বন্যাদুর্গত এলাকায় এ ত্রাণ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। ব্র্যাকের এলাকা ব্যবস্থাপক (দাবি) মো. আকতার হোসেনের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে ব্র্যাক ব্যাংকের প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন চকরিয়া ব্র্যাক ব্যাংকের শাখা ব্যবস্থাপক মো. এমরামুল হক।

এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা হিসাব ব্যবস্থাপক কমল দেব নাথ, সিনিয়র শাখা ব্যবস্থাপক মমতাজ উদ্দিন, লিড অফিসার (দাবি) কাজল ভট্টাচার্য, সহকারী শাখা ব্যবস্থাপক জীবন পুরকায়স্ত, সহকারী শাখা ব্যবস্থাপক এনামুল হক, আইন সহায়তা অফিসার ইব্রাহীম খলিল, ক্রেডিট অফিসার রুবেল দে সহ ব্র্যাকের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীরা।

প্রতিটি পরিবারের জন্য দেওয়া সাত দিনের সহায়তা প্যাকেজে ছিল ১৪ কেজি চাল, ২ লিটার ভোজ্যতেল, ২ কেজি মসুর ডাল, ২ কেজি চিড়া, ১ কেজি লবণ, ১ কেজি চিনি, ২ কেজি মটর ডাল/ভাজা ডাল, ১ কেজি সুজি, ১ কেজি বিস্কুট, ১ কেজি পেঁয়াজ, ১০টি ওআরএস এবং ৫ লিটার বিশুদ্ধ পানি। এছাড়া প্রয়োজনীয় সামগ্রী কেনার জন্য প্রতিটি পরিবারকে ১ হাজার টাকা নগদ সহায়তা দেওয়া হয়।

ব্র্যাকের কর্মকর্তারা জানান, সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের জরুরি খাদ্য ও নিত্যপ্রয়োজনীয় সামগ্রীর সংকট মোকাবিলায় এ উদ্যোগ নেওয়া হয়েছে। দুর্যোগকবলিত মানুষের পাশে দাঁড়ানো এবং তাদের জরুরি প্রয়োজন পূরণে ব্র্যাকের মানবিক সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে বলেও জানান তারা।

ত্রাণ সহায়তা পেয়ে উপকারভোগীরা ব্র্যাক ও ব্র্যাক ব্যাংকের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তারা বলেন, বন্যার কারণে ঘরবাড়ি ও জীবিকা ক্ষতিগ্রস্ত হওয়ায় খাদ্য ও নিত্যপ্রয়োজনীয় সামগ্রী নিয়ে অনেক পরিবার কষ্টে রয়েছে। এমন সময়ে সাত দিনের খাদ্য সহায়তা তাদের দুর্ভোগ কিছুটা হলেও কমাতে সহায়ক হবে।

এমএসএম / এমএসএম

সিলেটে পুলিশের ধাওয়ার মুখে সুরমায় ঝাঁপ, প্রাণ গেল ৫৮ বছর বয়সী ব্যক্তির

মান্দায় তীব্র সার সংকটে কৃষকদের মহাসড়ক অবরোধ

সখীপুরে ধানক্ষেত থেকে নিরাপত্তাকর্মীর মরদেহ উদ্ধার

সিলেটের মাজার এলাকা থেকে কুমিল্লার নিখোঁজ ৪ শিক্ষার্থী উদ্ধার

আদমদীঘিতে ৫ মাদক কারবারির জেল-জরিমানা

সিংড়ায় সার পেতে কৃষকদের ভোগান্তি, দীর্ঘ লাইন

জিয়ানগরে পল্লী চিকিৎসক দলের সদস্য সচিব সহ দুজনকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা

জুড়ীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিক্ষোভ মিছিল স্বেচাসেবক লীগ নেতা গ্রেফতার

ফুটপাত দখল মুক্ত করতে কোনাবাড়িতে জিসিসির উচ্ছেদ অভিযান

তেঁতুলিয়ায় ঢাকঢোল পিটিয়ে জমির দখল বুঝিয়ে দিলো আদালত

স্কাউটিংয়ে খুলনা অঞ্চলের শ্রেষ্ঠ উপজেলা অভয়নগর, সংবর্ধিত ইউএনও

রায়গঞ্জে নতুন ইউনিয় নয় পুরাতন ইউপিতেই থাকতে চান নাগরিকেরা, প্রতিবাদে গণ সাক্ষর ও সভা অনুষ্ঠিত

জুড়ীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিক্ষোভ মিছিল স্বেচাসেবক লীগ নেতা গ্রেফতার