ঢাকা বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬

​স্বামী নেই ঘরে, গভীর রাতে ঢুকতেই গৃহবধূর ঘরে হাতেনাতে ধরা জামায়াত নেতা


বাউফল প্রতিনিধি  photo বাউফল প্রতিনিধি
প্রকাশিত: ১৩-৮-২০২৬ দুপুর ৪:২৭

স্বামী বাড়ি না থাকার সুযোগে গভীর রাতে এক গৃহবধূর ঘরে প্রবেশ করে হাতেনাতে ধরা পড়েছেন পটুয়াখালীর বাউফলের এক যুব জামায়াত নেতা। বুধবার (১২ আগস্ট) দিবাগত রাতে উপজেলার সূর্যমণি ইউনিয়নের পূর্ব ইন্দ্রকূল গ্রামে এ চাঞ্চল্যকর ঘটনা ঘটে।
​আটক যুবকের নাম আতিকুল ইসলাম। তিনি ওই গ্রামের সোবাহান হাওলাদারের ছেলে এবং সূর্যমণি ইউনিয়ন যুব জামায়াতের সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করছেন।

​স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, ভুক্তভোগী গৃহবধূর স্বামী বুধবার নিজের শ্বশুরবাড়িতে অবস্থান করছিলেন। ঘর খালি থাকার সুযোগে গভীর রাতে আতিক ওই গৃহবধূর ঘরে প্রবেশ করেন। বিষয়টি টের পেয়ে গৃহবধূর শ্বশুর আমির হোসেন হাওলাদার চিৎকার শুরু করলে আশপাশের লোকজন ছুটে এসে তাকে আপত্তিকর অবস্থায় হাতেনাতে আটক করে। পরবর্তীতে খবর পেয়ে আতিকের স্বজনরা ঘটনাস্থলে এসে তাকে ছাড়িয়ে নিয়ে যায়।

​ঘটনার বিবরণ দিয়ে গৃহবধূর শ্বশুর আমির হোসেন হাওলাদার ক্ষোভ প্রকাশ করে বলেন, "আমার অনুমতি ছাড়া সে কেন আমার ঘরে ঢুকলো? সে খালি গায়ে সাদা লুঙ্গি পরে ঘরে ঢোকে। আমার চিৎকার শুনে সে কাঁপতে কাঁপতে ঘরের পেছনে প্যান্ট পরার চেষ্টা করে এবং নিজের লুঙ্গি ফেলে আমার ছেলের লুঙ্গি পরে সটকে পড়ার চেষ্টা করে।" তিনি আরও জানান, অভিযুক্ত আতিক জামায়াতের রাজনীতির সাথে যুক্ত।

​অভিযোগের বিষয়ে জানতে অভিযুক্ত আতিকুল ইসলামের মোবাইল ফোনে একাধিকবার চেষ্টা করা হলেও সংযোগটি বন্ধ পাওয়া গেছে।

​তবে ঘটনার সত্যতা নিশ্চিত করে সূর্যমণি ইউনিয়নের গ্রাম পুলিশ ইউসুফ হাওলাদার বলেন, "আতিক জামায়াতের রাজনীতির সাথে যুক্ত। বুধবার রাতে তাকে স্থানীয়রা এক গৃহবধূর ঘর থেকে আপত্তিকর অবস্থায় আটক করেছিল।"

​বিষয়টি নিয়ে জানতে চাইলে উপজেলা জামায়াতের আমির মাওলানা রফিকুল ইসলাম জানান, ঘটনাটি তিনি লোকমুখে শুনেছেন। তবে বিস্তারিত খোঁজ না নিয়ে কোনো মন্তব্য করতে চাননি।

​অন্যদিকে বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, "খবর পাওয়া মাত্রই রাতে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। তবে পুলিশ পৌঁছানোর আগেই বিষয়টি স্থানীয়ভাবে রফাদফা হয়ে গেছে বলে আমরা জেনেছি।

এমএসএম / এমএসএম

সিলেটে পুলিশের ধাওয়ার মুখে সুরমায় ঝাঁপ, প্রাণ গেল ৫৮ বছর বয়সী ব্যক্তির

মান্দায় তীব্র সার সংকটে কৃষকদের মহাসড়ক অবরোধ

সখীপুরে ধানক্ষেত থেকে নিরাপত্তাকর্মীর মরদেহ উদ্ধার

সিলেটের মাজার এলাকা থেকে কুমিল্লার নিখোঁজ ৪ শিক্ষার্থী উদ্ধার

আদমদীঘিতে ৫ মাদক কারবারির জেল-জরিমানা

সিংড়ায় সার পেতে কৃষকদের ভোগান্তি, দীর্ঘ লাইন

জিয়ানগরে পল্লী চিকিৎসক দলের সদস্য সচিব সহ দুজনকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা

জুড়ীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিক্ষোভ মিছিল স্বেচাসেবক লীগ নেতা গ্রেফতার

ফুটপাত দখল মুক্ত করতে কোনাবাড়িতে জিসিসির উচ্ছেদ অভিযান

তেঁতুলিয়ায় ঢাকঢোল পিটিয়ে জমির দখল বুঝিয়ে দিলো আদালত

স্কাউটিংয়ে খুলনা অঞ্চলের শ্রেষ্ঠ উপজেলা অভয়নগর, সংবর্ধিত ইউএনও

রায়গঞ্জে নতুন ইউনিয় নয় পুরাতন ইউপিতেই থাকতে চান নাগরিকেরা, প্রতিবাদে গণ সাক্ষর ও সভা অনুষ্ঠিত

জুড়ীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিক্ষোভ মিছিল স্বেচাসেবক লীগ নেতা গ্রেফতার