ঢাকা বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬

কুষ্টিয়ায় প্রবাসীর টাকা আত্মসাতের অভিযোগ, পাওনা চাইতে গিয়ে হুমকির দাবি


চাঁদ আলী, কুষ্টিয়া photo চাঁদ আলী, কুষ্টিয়া
প্রকাশিত: ১৩-৮-২০২৬ দুপুর ৪:২৮

 কুষ্টিয়ায় ইতালি প্রবাসী এক ব্যক্তির কাছ থেকে ধার নেওয়া ৫ লাখ টাকা ও দুটি মোবাইল ফোনসহ মোট ৫ লাখ ৯০ হাজার টাকা ফেরত না দেওয়ার অভিযোগ উঠেছে দুই ব্যক্তির বিরুদ্ধে। পাওনা টাকা ফেরত চাইলে ভয়ভীতি ও প্রাণনাশের হুমকি দেওয়ারও অভিযোগ করেছেন ওই প্রবাসীর ছোট ভাই।

এ ঘটনায় কুষ্টিয়া মডেল থানায় লিখিত অভিযোগ দিয়েছেন মো. জুন আলী (২০)। তিনি কুষ্টিয়ার আইলচারা ইউনিয়নের খোদ আইলচারা গ্রামের সাহেব আলীর ছেলে।

অভিযোগে অভিযুক্তরা হলেন—কুষ্টিয়ার মিরপুর উপজেলার পোড়াদহ ইউনিয়নের স্বরূপদহ গ্রামের শাহজাহান আলীর ছেলে সজল আলী (৩০) ও একই এলাকার নাহিদ (৩০)।

অভিযোগ সূত্রে জানা যায়, জুন আলীর বড় ভাই জাকির হোসেন (৩২) কর্মসূত্রে ইতালিতে অবস্থান করছেন। অভিযুক্তরা জাকির হোসেনের পূর্বপরিচিত ও ঘনিষ্ঠ হওয়ায় বিভিন্ন সময়ে তার কাছ থেকে ধার হিসেবে মোট ৫ লাখ টাকা নেন। এছাড়া তার কাছ থেকে একটি আইফোন ও একটি রিয়েলমি মোবাইল ফোন নেওয়া হয়। অভিযোগে দুটি মোবাইল ফোনের আনুমানিক মূল্য ৯০ হাজার টাকা উল্লেখ করা হয়েছে।

অভিযোগকারী জুন আলী দাবি করেন, জাকির হোসেন বিদেশে অবস্থানকালে পাওনা টাকা ফেরত চাইলে অভিযুক্তরা টাকা পরিশোধ না করে বিভিন্নভাবে ভয়ভীতি ও হুমকি দিতে থাকেন। এমনকি পাওনা টাকা চাইলে আগ্নেয়াস্ত্র দিয়ে ক্ষতি করার হুমকি দেওয়া হয় বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে। আগামী মাসে জাকির হোসেন দেশে ফিরলে বিমানবন্দর থেকে তাকে গুম করে দেওয়ার হুমকি দেওয়া হয়েছে বলেও দাবি করেন জুন আলী।

অভিযোগে আরও বলা হয়, বিষয়টি নিয়ে জুন আলী অভিযুক্তদের সঙ্গে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করলেও তারা সাড়া দেননি। পরে কুষ্টিয়া মডেল থানাধীন আইলচারা হারু মোড় এলাকায় গিয়ে বড় ভাইয়ের পাওনা ৫ লাখ ৯০ হাজার টাকা ফেরত চাইলে অভিযুক্তরা তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করেন এবং বিভিন্ন ধরনের ভয়ভীতি ও হুমকি দেন। একপর্যায়ে টাকা ফেরত না দেওয়ার কথা জানিয়ে তাকে চ্যালেঞ্জ করা হয় বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে।

জুন আলী বলেন, “আমাকে হুমকি-ধমকি দিয়ে আগ্নেয়াস্ত্র দেখিয়ে ভয় দেখানো হয়েছে। বলা হয়েছে—‘তুই যদি টাকা চাস, তাহলে জানে মেরে ফেলবো। তোকে মারা কোনো ব্যাপার না। আমাদের অভ্যাস আছে, এরকম বহু মামলা খেয়েছি, আমাদের কিছুই করতে পারেনি, তুইও পারবি না।’”

তবে অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত নাহিদ। মুঠোফোনে তিনি বলেন, “আমি কোনো হুমকি-ধমকি দিইনি। আমি ওদের কাছে টাকা পাব। ওরা আমার কাছে কোনো টাকা পাবে না। আমি কোনো ভয়ভীতি প্রদান করিনি।”

অভিযুক্ত সজল আলীর মুঠোফোনে একাধিকবার ফোন দেওয়া হলেও তা বন্ধ পাওয়া যায়।
এ বিষয়ে কুষ্টিয়া মডেল থানার অফিসার ইনচার্জ মুঠোফোনে বলেন, “অভিযোগটি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

এ ঘটনায় নিজের ও পরিবারের নিরাপত্তা নিশ্চিত করা এবং ইতালি প্রবাসী ভাইয়ের পাওনা ৫ লাখ ৯০ হাজার টাকা উদ্ধারের দাবিতে কুষ্টিয়া মডেল থানায় লিখিত অভিযোগ করেছেন জুন আলী।

এমএসএম / এমএসএম

সিলেটে পুলিশের ধাওয়ার মুখে সুরমায় ঝাঁপ, প্রাণ গেল ৫৮ বছর বয়সী ব্যক্তির

মান্দায় তীব্র সার সংকটে কৃষকদের মহাসড়ক অবরোধ

সখীপুরে ধানক্ষেত থেকে নিরাপত্তাকর্মীর মরদেহ উদ্ধার

সিলেটের মাজার এলাকা থেকে কুমিল্লার নিখোঁজ ৪ শিক্ষার্থী উদ্ধার

আদমদীঘিতে ৫ মাদক কারবারির জেল-জরিমানা

সিংড়ায় সার পেতে কৃষকদের ভোগান্তি, দীর্ঘ লাইন

জিয়ানগরে পল্লী চিকিৎসক দলের সদস্য সচিব সহ দুজনকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা

জুড়ীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিক্ষোভ মিছিল স্বেচাসেবক লীগ নেতা গ্রেফতার

ফুটপাত দখল মুক্ত করতে কোনাবাড়িতে জিসিসির উচ্ছেদ অভিযান

তেঁতুলিয়ায় ঢাকঢোল পিটিয়ে জমির দখল বুঝিয়ে দিলো আদালত

স্কাউটিংয়ে খুলনা অঞ্চলের শ্রেষ্ঠ উপজেলা অভয়নগর, সংবর্ধিত ইউএনও

রায়গঞ্জে নতুন ইউনিয় নয় পুরাতন ইউপিতেই থাকতে চান নাগরিকেরা, প্রতিবাদে গণ সাক্ষর ও সভা অনুষ্ঠিত

জুড়ীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিক্ষোভ মিছিল স্বেচাসেবক লীগ নেতা গ্রেফতার