ঢাকা বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬

ফরিদগঞ্জে বিএনপি কার্যালয় ভাঙচুরের মামলায় ছাত্রলীগ নেতা আজাদ হোসেন রবিন গ্রেপ্তার


ফরিদগঞ্জ প্রতিনিধি  photo ফরিদগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১৩-৮-২০২৬ দুপুর ৪:২৯

বিএনপি কার্যালয়ে হামলা, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের মামলায় চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার গুপ্টি পশ্চিম ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি (নিষিদ্ধ ঘোষিত ছাত্র সংগঠক)  মো. আজাদ হোসেন ওরফে রবিন (৩০)-কে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (১২ আগস্ট) সন্ধ্যায় উপজেলার ষোলদানা গ্রামে থানা পুলিশের বিশেষ অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়। আইনী প্রক্রিয়া শেষে বৃহস্পতিবার (১৩ আগস্ট) দুপুরে তাঁকে আদালতে পাঠানো হয়েছে। গ্রেপ্তারকৃত মো. আজাদ হোসেন ওরফে রবিন ষোলদানা গ্রামের  মো. আমিন পাটওয়ারীর ছেলে।
পুলিশ সূত্রে জানা গেছে, ২০২২ সালের ১ অক্টোবর ফরিদগঞ্জ উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে উপজেলা সদরের সিরাজ সুপার মার্কেট এলাকায় বিএনপির কার্যালয়ে একটি কর্মসূচি পালন করছিলেন। সেই সময় আওয়ামী লীগ, ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীরা সেখানে হামলা চালান এবং কার্যালয়ে ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে।
এ ঘটনায় ২০২৫ সালের ২০ ফেব্রুয়ারি ফরিদগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়। ওই মামলার অভিযুক্ত হিসেবে ছাত্রলীগের এ নেতাকে গ্রেপ্তার করে সরাসরি থানায় নিয়ে আসে পুলিশ।
বিষয়টি নিশ্চিত করে ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এরশাদ উল্যাহ বলেন, গ্রেপ্তার ছাত্রলীগ নেতা মো. আজাদ হোসেন ওরফে রবিনের বিরুদ্ধে বিএনপির দলীয় কার্যালয় ভাঙচুরের ঘটনায় মামলা রয়েছে।

 

এমএসএম / এমএসএম

সিলেটে পুলিশের ধাওয়ার মুখে সুরমায় ঝাঁপ, প্রাণ গেল ৫৮ বছর বয়সী ব্যক্তির

মান্দায় তীব্র সার সংকটে কৃষকদের মহাসড়ক অবরোধ

সখীপুরে ধানক্ষেত থেকে নিরাপত্তাকর্মীর মরদেহ উদ্ধার

সিলেটের মাজার এলাকা থেকে কুমিল্লার নিখোঁজ ৪ শিক্ষার্থী উদ্ধার

আদমদীঘিতে ৫ মাদক কারবারির জেল-জরিমানা

সিংড়ায় সার পেতে কৃষকদের ভোগান্তি, দীর্ঘ লাইন

জিয়ানগরে পল্লী চিকিৎসক দলের সদস্য সচিব সহ দুজনকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা

জুড়ীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিক্ষোভ মিছিল স্বেচাসেবক লীগ নেতা গ্রেফতার

ফুটপাত দখল মুক্ত করতে কোনাবাড়িতে জিসিসির উচ্ছেদ অভিযান

তেঁতুলিয়ায় ঢাকঢোল পিটিয়ে জমির দখল বুঝিয়ে দিলো আদালত

স্কাউটিংয়ে খুলনা অঞ্চলের শ্রেষ্ঠ উপজেলা অভয়নগর, সংবর্ধিত ইউএনও

রায়গঞ্জে নতুন ইউনিয় নয় পুরাতন ইউপিতেই থাকতে চান নাগরিকেরা, প্রতিবাদে গণ সাক্ষর ও সভা অনুষ্ঠিত

জুড়ীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিক্ষোভ মিছিল স্বেচাসেবক লীগ নেতা গ্রেফতার