ঢাকা বৃহষ্পতিবার, ১৩ আগস্ট, ২০২৬

নাচোলে নতুন সড়ক নির্মাণে নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহারের অভিযোগ


নাসিম, নাচোল photo নাসিম, নাচোল
প্রকাশিত: ১৩-৮-২০২৬ দুপুর ৪:৩২

চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলা কসবা ইউনিয়নের এক নম্বর ওয়ার্ড চৌপুকুরিয়া থেকে খেসবা গ্রাম পর্যন্ত ২২ শত মিটার ২ কোটি ৪৩ লক্ষ্য ৩৫ হাজার  ৭২১ টাকা ব্যায়ে নতুন সড়ক নির্মাণকাজে নিম্নমানের ইট, বড় পাথর  বালু ও পানি না ব্যবহার করে সুকনো অবস্থায় রোলার দিয়ে ফিনিশিং দেওয়ার  অভিযোগ উঠেছে। স্থানীয়দের অভিযোগ, উপজেলায় এলজিডি অফিস দেখেও না দেখার ভাঁজ করে  দেধারসে  কাজ চালিয়ে যাচ্ছেন ঠিকাদার কিন্তু এলজিইডি অফিসের লোক থাকার কথা যেখানে সেখানে কোন লোক না থেকেই কাজ চালিয়ে যাচ্ছেন আর অফিসে বসেই তদারকি করছেন অফিসার জনগণের প্রশ্ন অফিসের লোক না থেকে এভাবে কাজ করে যাচ্ছেন তাহলে কি অফিসের লোকও জিম্বি সেই ঠিকাদারের কাছে।

সড়ক নির্মাণে নির্ধারিত মান বজায় না রেখে নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহার করা হচ্ছে। এতে নির্মাণকাজের স্থায়িত্ব ও সড়কের গুণগত মান নিয়ে শঙ্কা দেখা দিয়েছে। ২২ শত মিটার ২ কোটি ৪৩ লক্ষ্য ৩৫ হাজার ৭২১ টাকা ব্যায়ে এই নতুন কাজ করেন আব্দুল মান্নান নামে ঠিকাদার, জিনি বিগত আওয়ামীলিগের সময় মন্ত্রী এমপিদের হাতে করে জেলা উপজেলার সব কাজ হাতিয়ে নিয়েছেন সেই সময় আওয়ামীলিগে এমপি ডোনার ছিলেন। তার দাপটে কোন ঠিকাদার কিছু বলতে গেলে সেই সব ঠিকাদারের লাইসেন্স বাতিল করে দেবার হুমকি ও ভয় দেখাতে আওয়ামী লীগের ছত্রছায়ায় বেড়ে ওঠা এই ঠিকাদার আব্দুল মান্নান। এমনকি এমনকি জেলা ও উপজেলা ইঞ্জিনিয়ারেরা তার ভয়ে কোন কিছু বলতে পারতেন না উল্টো তাদেরকে ভয় ভীতি দেখিয়ে চাকুরি খেয়ে নেবার ভয় দেখাতো বলে অভিযোগ আছে তার বিরুদ্ধে। ভয়ভিতি দেখিয়ে নিম্নমানের সামগ্রী দিয়ে আগের মত করেই এখনো চালিয়ে যাচ্ছেন ঠিকাদারী কাজ। এই বড় পাথর আমাদের সোনামসজিদ কোন ইমপোর্ট করেন নাই। তাহলে এত বড় পাথর কোথা থেকে আসে জনগণের প্রশ্ন তাহলে কি চোরাই ভাবে পাথর কিনা হচ্ছে।

অভিযোগের তীর সংশ্লিষ্ট ঠিকাদার মান্নানের দিকে। স্থানীয়দের দাবি, সড়ক নির্মাণকাজে ব্যবহৃত ইটের খোয়া, পাথর ও বালুর মান সরেজমিনে পরীক্ষা করা প্রয়োজন। নির্মাণকাজে অনিয়ম হয়ে থাকলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ারও দাবি জানিয়েছেন তারা।

স্থানীয় কয়েকজন বাসিন্দা জানান, সড়কটি নির্মাণের পর দীর্ঘদিন টেকসই হওয়া প্রয়োজন। কিন্তু নিম্নমানের সামগ্রী ব্যবহার করা হলে অল্প সময়ের মধ্যেই সড়কে ভাঙন, গর্ত ও বিভিন্ন ধরনের ক্ষয়ক্ষতি দেখা দিতে পারে। এতে সরকারি অর্থের অপচয়ের পাশাপাশি ভোগান্তিতে পড়বেন এলাকাবাসী। তাদের অভিযোগ, নির্মাণকাজে ব্যবহৃত ইট-পাথর ও বালুর মান যথাযথভাবে যাচাই না করেই কাজ এগিয়ে নেওয়া হচ্ছে। এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সরেজমিন পরিদর্শন ও নির্মাণসামগ্রীর গুণগত মান পরীক্ষা করার দাবি জানিয়েছেন স্থানীয়রা।

এদিকে, অভিযোগের বিষয়ে একাধিকবার মুঠোফোনে ফোন দিলে ফোন রিসিভ করেনি  ঠিকাদার আব্দুল মান্নানের বক্তব্য জানা সম্ভব হয়নি।

নাচোলে উপজেলা সহকারী প্রকৌশলী (এলইজিডি) ইঞ্জিনিয়ার সাদিকুল ইসলাম বলেন, আমি ঠিকাদার কে বলে দিচ্ছি যে গুলোর বিষয়ে অভিযোগ তুলে ধরছে সেই গুলোকে সরজমিনে গিয়ে ব্যবস্থা গ্রহন করা হবে। বড় পাথরে বিষয়ে জানতে চাইলে তিনি বলেন এত বড় পাথর আমাদের সোনামসজিদ পোর্টে নাই  তাহলে কিভাবে এত বড় পাথর আসলো তা আমার জানা নেই বড় পাথর গুলো ভেঙে ছোট করে দেবার ব্যবস্থা করছি। আর যেগুলো বড় পাথর দিয়ে কাজ করা হয়েছে সেই গুলোকে তুলে ছোট করে দিবার জন্য বলেছি।

স্থানীয়দের দাবি, সরকারি অর্থে নির্মাণাধীন সড়কের কাজের স্বচ্ছতা ও গুণগত মান নিশ্চিত করতে দ্রুত তদন্ত করা হোক। একই সঙ্গে প্রকল্পের নির্ধারিত মান অনুযায়ী নির্মাণসামগ্রী ব্যবহার করা হচ্ছে কি না, তা পরীক্ষা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তারা।

এমএসএম / এমএসএম

নরসিংদীতে অবৈধ গ্যাস সংযোগের বিরুদ্ধে অভিযান, জরিমানা ৩ লাখ ৬০ হাজার টাকা

দাউদকান্দিতে মেধার বিকাশের বৃত্তি প্রদান ও সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত

নেত্রকোণার মদনে ব্রিজের এপ্রোচ ভেঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন-দুই পারের মানুষের দুর্ভোগ

লালমনিরহাটে মাদক মামলায় ৭ বছরের সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত, আসামি পলাতক

আরাফাত রহমান কোকোর জন্মদিন উপলক্ষে নন্দীগ্রামে ফলজ বৃক্ষ বিতরণ

চাঁদপুরে স্বর্ণব্যবাসয়ী হত্যা মামলায় একজনের মৃত্যুদন্ড, অপরজনের যাবজ্জীবন

চাঁদপুরে পিতাকে হত্যার দায়ে ছেলের যাবজ্জীবন

নাচোলে নতুন সড়ক নির্মাণে নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহারের অভিযোগ

ফরিদগঞ্জে বিএনপি কার্যালয় ভাঙচুরের মামলায় ছাত্রলীগ নেতা আজাদ হোসেন রবিন গ্রেপ্তার

নরসিংদীতে অবৈধ সিলিন্ডারে গ্যাস সরবরাহ বন্ধের দাবিতে মানববন্ধন

কুষ্টিয়ায় প্রবাসীর টাকা আত্মসাতের অভিযোগ, পাওনা চাইতে গিয়ে হুমকির দাবি

​স্বামী নেই ঘরে, গভীর রাতে ঢুকতেই গৃহবধূর ঘরে হাতেনাতে ধরা জামায়াত নেতা

সিরাজগঞ্জে হত্যা মামলায় স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিবসহ চারজনের যাবজ্জীবন