ঢাকা বৃহষ্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬

লালমনিরহাটে মাদক মামলায় ৭ বছরের সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত, আসামি পলাতক


জামাল বাদশা, লালমনিরহাট photo জামাল বাদশা, লালমনিরহাট
প্রকাশিত: ১৩-৮-২০২৬ দুপুর ৪:৫৮

লালমনিরহাটে বিশেষ ক্ষমতা আইনের একটি মামলায় মোঃ কবির হোসেন নামের এক মাদক কারবারিকে ৭ বছরের সশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা করেছেন আদালত। অনাদায়ে তাকে আরও ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) লালমনিরহাটের স্পেশাল ট্রাইব্যুনাল-১ এর বিচারক মোঃ হায়দার আলী এ রায় দেন।

দণ্ডপ্রাপ্ত কবির হোসেন লালমনিরহাট সদর উপজেলার দক্ষিণ শিবরাম গ্রামের মৃত নজরুল ইসলামের ছেলে। মামলার শুরু থেকেই তিনি পলাতক রয়েছেন।

মামলার বিবরণী থেকে জানা যায়, ২০১৫ সালের ৪ অক্টোবর রাতে লালমনিরহাট সদর থানার বড়বাড়ি শিমুলতলা মোড়ে অভিযান পরিচালনাকালে পুলিশ গোপন সংবাদ পায় যে, কবির হোসেন তার বসতবাড়িতে ভারতীয় ফেনসিডিল বিক্রি করছেন। পরে রাত সাড়ে তিনটার দিকে সদর থানার পুলিশ কবিরের বাড়িতে অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে কবির পালিয়ে যান। পরে তার বসতবাড়ির আঙিনায় বেড়ার সাথে থাকা একটি প্লাস্টিকের বস্তা থেকে ৭০ বোতল ভারতীয় ফেনসিডিল উদ্ধার করা হয়।

এ ঘটনায় এসআই সিদ্দিকুল ইসলাম বাদী হয়ে লালমনিরহাট সদর থানায় বিশেষ ক্ষমতা আইনের ধারায় মামলা দায়ের করেন।

আদালত সূত্র জানায়, আসামির বিরুদ্ধে অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় এই রায় দেওয়া হয়েছে। আসামি আত্মসমর্পণ বা গ্রেফতারের দিন থেকে দণ্ড কার্যকর হবে। আইনানুযায়ী তিনি যদি পূর্বে হাজতবাস করে থাকেন, তবে তা সাজা থেকে বাদ যাবে।
অন্যদিকে, জব্দকৃত ফেনসিডিল ধ্বংস করে ৩০ দিনের মধ্যে আদালতে প্রতিবেদন জমা দিতে মালখানার দায়িত্বে থাকা কর্মকর্তাকে নির্দেশ দেওয়া হয়েছে।

রায়ে রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট কে. এম. হুমায়ুন রেজা স্বপন সন্তোষ প্রকাশ করেছেন।

এমএসএম / এমএসএম

সরকারি চাকরির শুরুর বেতন ৫০০ টাকা, এখন ছয়তলা ভবন- প্রাইভেট গাড়ি-সম্পত্তি

ফেনীতে লায়ন্স ক্লাবের বিনামূল্যে চক্ষু পরীক্ষা, চশমা ও ডেঙ্গু সচেতনতামূলক লিফলেট বিতরণ

দাউদকান্দিতে সৌরবিদ্যুৎচালিত স্মার্ট অটোমেশন পানি সরবরাহ প্ল্যান্ট চালু

স্মার্ট টিকেটিংয়ের মাধ্যমে আধুনিকায়ন হবে গণপরিবহন ব্যবস্থা

শান্তিগঞ্জে গীতিকবি প্রতাপ রঞ্জন তালুকদারের প্রয়াণ দিবসে ধামাইল উৎসব

রায়গঞ্জে পুকুরে ভাসছিল বৃদ্ধের মরদেহ

নরসিংদীতে অস্ত্র-মাদকসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৩৩

উল্লাপাড়ায় আগাম সবজির স্বপ্ন"সারের অদৃশ্য দেয়াল

পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের ওপর গুরুত্বারোপ

শান্তিগঞ্জে রোপা আমন ধানে আলোক ফাঁদে পোকার উপস্থিতি নির্ণয়

ফাইতংয়ে অবৈধ ইটভাটায় প্রশাসনের সাঁড়াশি অভিযান: ২৯ লাখ টাকা জরিমানা, কর বা টোল না নেওয়ার নির্দেশ

দায়িত্ব নিল ঠাকুরগাঁও জেলা ক্রীড়া সংস্থার নবনির্বাচিত কমিটি

বরিশালে মা ইলিশ রক্ষায় জনসচেতনতা মুলক সভা অনুষ্ঠিত