ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬

নেত্রকোণার মদনে ব্রিজের এপ্রোচ ভেঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন-দুই পারের মানুষের দুর্ভোগ


শহীদুল ইসলাম নেত্রকোনা photo শহীদুল ইসলাম নেত্রকোনা
প্রকাশিত: ১৩-৮-২০২৬ বিকাল ৫:৫
নেত্রকোণার মদন উপজেলা সদরের সাথে দুটি ইউনিয়নের পাহাড়পুর এপ্রোচ ভেঙ্গে যাওয়ায় শত শত লোকের যাতায়াতের যোগাযোগ বিচ্ছিন্ন  হওয়ায় লোকজন বিপাকে পড়েছে। 
 
বুধবার দুপুরে বর্ষার পানির প্রবল স্রোতে ব্রিজের পশ্চিম পাশের সংযোগ সড়কের এপ্রোচের মাটি সরে গিয়ে সড়কটি দেবে যাওয়ায় যানবাহন চলাচল বন্ধ হয়ে গেছে। এতে দুই ইউনিয়নের হাজারো মানুষ চরম দুর্ভোগে পড়েছেন।
 
স্থানীয়দের ভাষ্,মতে তিয়শ্রী ইউনিয়ন পাহাড়পুর ও ফতেপুর ইউনিয়নের মানুষের উপজেলা সদরে যাতায়াতের অন্যতম প্রধান সড়ক। প্রতিদিন এ সড়ক দিয়ে দুই ইউনিয়নের শিক্ষক, শিক্ষার্থী,ব্যবসায়ী,চাকরিজীবীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ যাতায়াত  করেন। কৃষি প্রধান এই দুই ইউনিয়নের লোকজন বিভিন্ন মালামাল নিয়ে এ পথে যাতায়াত  করে। আজ থেকে এ পথে যাতায়াত সম্পূর্ণ ভাবে বন্ধ হয়ে  যাওয়ায় লোকজনের শ্বাস বন্দ হবার উপক্রম হচ্ছে। 
 
সরেজমিনে দেখা যায়,পাহাড়পুর পশ্চিম পাশে  ব্রিজ থেকে নেমে মেইন সড়কে ওঠার অংশে ব্যাপক ভাঙন দেখা দিয়েছে। সড়কটি পানির স্রোতে নিচের মাটি সরে গিয়ে রাস্তার একটি অংশ দেবে গেছে। ফলে ওই পথে ঝুঁকি নিয়ে  যান বাহন যাতায়াত করছে। বুধবার সকালে ব্রিজের এপ্রোচের মাটি সরে যাওয়ায়  যান চলাচল সম্পুর্নভাবে বন্ধ হয়ে গেছে। 
স্থানীয়রা জানান,পাহাড়পুর ব্রিজটি অনেক পুরোনো। ব্রিজটির দুই পাশে ঢালাইয়ের মাধ্যমে সংযোগ তৈরি করা হয়েছে। বর্তমানে বর্ষার পানির প্রবল স্রোতে ব্রিজের নিচ ও সংযোগ সড়কের পাশ থেকে মাটি সরে যাওয়ায় এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। দ্রুত ব্যবস্থা না নিলে এ এলাকার লোকজন সব দিকে পিছিয়ে পড়বে।
এদিকে বর্তমানে কৃষকদের আমন জমিতে ধান রোপণের মৌসুম চলছে। এ সময়ে জমিতে সার, বীজধানসহ বিভিন্ন কৃষি উপকরণ পৌঁছানো জরুরি। কিন্তু গুরুত্বপূর্ণ এই সড়কটি বিচ্ছিন্ন হয়ে পড়ায় কৃষি উপকরণ পরিবহন নিয়ে বিপাকে পড়েছেন কৃষকরা। সময়মতো সার ও বীজধান জমিতে পৌঁছাতে না পারলে চাষাবাদ ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে।
স্থানীয় বাসিন্দারা বলেন, সড়কটি দীর্ঘদিন বন্ধ থাকলে শুধু কৃষকরাই নয়,শিক্ষার্থী,রোগী, ব্যবসায়ী ও সাধারণ মানুষ সবচেয়ে বেশি সমস্যায় পড়বেন। জরুরি রোগী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া, কৃষিপণ্য বাজারজাতকরণ এবং দৈনন্দিন প্রয়োজনে উপজেলা সদরে যাতায়াত কঠিন হয়ে পড়বে। বিকল্প পথে চলাচল করতে হলে অতিরিক্ত সময় ও অর্থ ব্যয় করতে হবে।
তারা আরও বলেন, বর্ষাকালে পানির স্রোত আরও বাড়লে সড়কের ভাঙন দ্রুত বিস্তৃত হতে পারে। এতে যোগাযোগ ব্যবস্থা পুরোপুরি বিচ্ছিন্ন হওয়ার পাশাপাশি ব্রিজের নিরাপত্তাও ঝুঁকির মধ্যে পড়তে পারে। তাই বড় ধরনের দুর্ঘটনা বা আরও ব্যাপক ক্ষয়ক্ষতি হওয়ার আগেই জরুরি ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তারা।
৬ নং তিয়শ্রী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুজিবুর রহমান বলেন, “বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে দ্রুত ব্যবস্থা নেওয়ার জন্য অনুরোধ জানাব।”
উপজেলা প্রকৌশলী ছুটিতে ভারপ্রাপ্ত প্রকৌশলীর সাথে যোগাযোগ করা হলে তিনি বিষয়টি এমুহূর্তেই অবগত হয়েছেন। উর্ধতন কতৃপক্ষের সাথে কথা বলে দ্রুত প্রয়োজনীয ব্যবস্থা গ্রহন করা হবে। 
মদন উপজেলা নির্বাহী কর্মকর্তা নাদির হোসেন শামীম বলেন,আমি এই বিষয়ে আপনার মাধ্যমে অবগত হয়েছি। যত দ্রুত সম্ভব ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
পরে ভারপ্রাপ্ত উপজেলা প্রকৌশলীর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন“আপনার মাধ্যমে বিষয়টি সম্পর্কে আমি অবগত হয়েছি। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

এমএসএম / এমএসএম

সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতের দাবিতে সিএমপি কমিশনারকে সিআরএর স্মারকলিপি

চাঁপাইনবাবগঞ্জের প্রান্তিকপাড়ায় ইয়াবাসহ স্বামী-স্ত্রী আটক

নাগেশ্বরীতে সার ডিলার নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ, ইউএনওকে স্মারকলিপি

বোদায় পুজা উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীর মাঝে উপহার বিতরণ

বরিশাল বিএম কলেজের মেধাবী ছাত্রী ঝুমুর খানমের মৃত্যুর ঘটনায় মামলা দায়ের

বাকেরগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা

চাঁপাইনবাবগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

গলাচিপায় মা ইলিশ সংরক্ষণ অভিযানে নিষেধাজ্ঞা অমান্য, তিন জেলের এক মাসের কারাদণ্ড

মেঘনার বুকে ইতিহাস, ঐতিহ্য ও সংগ্রামের জনপদ মনপুরা

গোদাগাড়ীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত,অগ্নিনির্বাপণ মহড়া অনুষ্ঠিত

সখিপুরে মায়েদের নিয়ে ঋতুস্রাবকালীন স্বাস্থ্যবিধি বিষয়ক কর্মশালা

রায়গঞ্জে দুর্যোগ প্রশমন দিবস পালিত, বজ্রপাতের ঝুঁকি কমাতে তালগাছ রোপণের আহ্বান

বারহাট্টায় বাড়ি ফেরার পথে হামলার ঘটনায় মামলা, উভয় পক্ষের পাল্টাপাল্টি বক্তব্য