রাণীনগরে জনতা ব্যাংক অবসরপ্রাপ্ত কর্মকর্তা কল্যাণ পরিষদের উদ্যোগে চারা বিতরণ
সবুজ বনায়ন গড়ার লক্ষ্যে নওগাঁর রাণীনগরে জনতা ব্যাংক অবসরপ্রাপ্ত কর্মকর্তা/কর্মচারী কল্যাণ পরিষদের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ ও স্থানীয় একটি গ্রামীণ পাঠাগার পরিদর্শন করা হয়েছে।
বৃহস্পতিবার (১৩ আগস্ট) দুপুরে উপজেলার দাউদপুর-বেলোবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে শিক্ষার্থী ও অভিভাবকদের মাঝে ফলজ, বনজ ও ওষুধি প্রজাতির প্রায় ৩ শতাধিক গাছের চারা বিতরণ করা হয়।
সংগঠনের সভাপতি আবুল কালাম আজাদ-এর সভাপতিত্বে অনুষ্ঠিত এই চারা বিতরণ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কার্যক্রমের উদ্বোধন করেন ওমর ফারুক নওগাঁ এরিয়া ডিজিএম।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাহিদুর রহমান অবসরপ্রাপ্ত ডিজিএম,আজিজুর ইসলাম মুকুল অবসরপ্রাপ্ত ম্যানেজার জাইদুল ইসলাম,আখতারুজ্জামান, ও আব্দুর রউফ স্টাফ অফিসার মিজানুর রহমান
এছাড়াও বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। চারা বিতরণকালে নিজেদের পছন্দমতো চারা সংগ্রহ করতে অভিভাবক ও শিক্ষার্থীদের কলকাকলিতে মুখরিত হয়ে ওঠে বিদ্যালয় প্রাঙ্গণ।
গাছের যত্ন ও পরিবেশ রক্ষার আহ্বান
অনুষ্ঠানে প্রধান অতিথিসহ অন্য বক্তারা বলেন,
"ইসলাম ধর্মেও বৃক্ষরোপণের বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। হাদীস শরীফে এসেছে কিয়ামতের প্রাক্কালে সুযোগ থাকলেও যেন একটি গাছের চারা রোপণ করা হয়।
আগামী প্রজন্মের জন্য একটি নিরাপদ ও বাসযোগ্য পৃথিবী গড়ে তুলতে পরিবেশবান্ধব বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই।তারা আরও বলেন, শুধু চারা রোপণ করলেই হবে না, শিশুদের ছোটবেলা থেকেই গাছের পরিচর্যা করতে উদ্বুদ্ধ করতে হবে। পৃথিবীকে টিকে রাখার স্বার্থেই আমাদের বেশি বেশি গাছ লাগাতে হবে।
গ্রামীণ পাঠাগার পরিদর্শন বৃক্ষরোপণ কর্মসূচি শেষে অতিথিবৃন্দ উপজেলার একমাত্র গ্রামীণ লাইব্রেরি ‘বেলোবাড়ি-দাউদপুর গ্রামীণ পাঠাগার’ পরিদর্শন করেন।
পরিদর্শনকালে তারা লাইব্রেরির পরিদর্শন বইতে স্বহস্তে অনুভূতি ও মন্তব্য লিপিবদ্ধ করেন। প্রত্যন্ত গ্রামাঞ্চলে এমন চমৎকার ও সমৃদ্ধ একটি পাঠাগার গড়ে তোলার পেছনের কারিগরদের প্রতি তারা গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন।
অবসর সময়ে মোবাইল ফোনের প্রতি আসক্ত না হয়ে লাইব্রেরিতে এসে বই পড়ার জন্য তরুণ প্রজন্ম ও এলাকাবাসীর প্রতি আহ্বান জানান অতিথিরা। আগামী দিনে এই পাঠাগারটি আরও সমৃদ্ধি লাভ করবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
এমএসএম / এমএসএম
আলাদীনের চেরাক পেয়েছেন ডাক্তার চিশতী- অল্প দিনেই কোটিপতি !
ধামইরহাটে রাসায়নিক স্প্রে করে ২ একর ১২শতক জমির ধান নষ্ট করেছে প্রতিপক্ষ
এলডিডিপি প্রকল্পের প্রশিক্ষণে স্বাবলম্বী শিবগঞ্জের খামারিরা
আটোয়ারী লক্ষীপুর মাদ্রাসায় জাল কাগজে কমিটি করে উপাধ্যক্ষ সহ ৪ জন নিয়োগ, দেখার কেউ নাই
পঞ্চগড়ে রাতের আঁধারে বিদ্যালয়ের ১১টি ফ্যান চুরি, এলোমেলো অফিস কক্ষ
আদমদীঘিতে বারান্দা থেকে বাবুর্চির মরদেহ উদ্ধার
সিংড়ায় পরিবেশ ও প্রকৃতি আন্দোলনের লিফলেট বিতরণ
মৌলভীবাজারে প্রধানমন্ত্রীকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য, টিকটকার মামুন গ্রেপ্তার
দাউদকান্দিতে রায়পুর কৈলাশ চৌধুরী উচ্চ বিদ্যালয়ে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ
পিরোজপুরের কাউখালীতে গৃহবধূকে শ্বাসরোধে হত্যা, ঘরের মালামাল লুট
ঠাকুরগাঁওয়ে তিন বছরের শিশুর ওপর যৌন নিপীড়ন, ১৩ বছরের কিশোর কারাগারে
চাঁপাইনবাবগঞ্জে এসআরবির বিরুদ্ধে মুক্তিযোদ্ধা পরিবারের দুই ছেলেকে ‘মাদক মামলায় ফাঁসানোর’ অভিযোগ