সাগরে ধরা পড়লো বিরল প্রজাতির ধাতিনা ভোল মাছ
বঙ্গোপসাগরে জেলেদের জালে ধরা পড়া ২২ কেজি ওজনের বিরল প্রজাতির ‘ধাতিনা ভোল’ মাছ বাগেরহাট বাজারে ৩ লাখ ৫৫ হাজার টাকায় বিক্রি হয়েছে। বাগেরহাট জেলা শহরের মৎস্য অবতরণ কেন্দ্রে বিক্রি হওয়া মাছটির প্রতি কেজির মুল্য পড়েছে প্রায় ১৪ হাজার টাকা। বৃহস্পতিবার (১৩ আগস্ট) সকালে মৎস্য অবতরণ কেন্দ্র কেবি বাজারে মিরাজ হাওলাদারের আড়তে মাছটি ক্রয় করে নেন মৎস্য ব্যবসায়ী হারুন মীর। গত ১১ আগস্ট বঙ্গোপসাগরে মাছ ধরার সময় বাগেরহাটের কচুয়া উপজেলার বগা গ্রামের জেলে ইলিয়াছ হোসেনের ‘এফবি মায়ের দোয়া’ ফিশিং ট্রলারের জালে মাছটি ধরা পড়ে। বিরল এই মাছটি দেখতে বৃহস্পতিবার সকালে বাগেরহাট মৎস্য অবতরণ কেন্দ্রের কেবি বাজারে ভিড় করেন স্থানীয় উৎসুক মানুষ। মাছটির আকার ও দাম নিয়ে তাদের মধ্যে ছিল ব্যাপক কৌতূহল। এফবি মায়ের দোয়া ফিশিং ট্রলারের মালিক ও মাঝি ইলিয়াছ হোসেন জানান, বঙ্গোপসাগরে আবহাওয়া খারাপ থাকায় ইলিশ তেমন ধরা পড়ছে না। বৈরী আবহাওয়া সাগর উত্তাল হয়ে ওঠায় ফিরে আসার আগ মুহূর্তে রাতে সাগরে জাল ফেলি। মঙ্গলবার ভোর রাতে জাল টানার সময় ২২ কেজি ওজনের বিরল প্রজাতির ধাতিনা ভোল মাছটি পাই। এত বড় ও দামি মাছ পেয়ে আমি খুবই খুশি। বৃহস্পতিবার সকালে বাগেরহাট মৎস্য অবতরণ কেন্দ্র কেবি বাজারে মাছটি ৩ লাখ ৫৫ হাজার টাকায় বিক্রি করেছি। বিরল প্রজাতির ধাতিনা ভোল মাছটির ক্রেতা মৎস্য ব্যবসায়ী হারুন মীর জানান, এই বিরল প্রজাতির ধাতিনা ভোল মাছটির মন দরে মুল্য ৬ লাখ টাকার উপরে। সেই হিসাবে ২২ কেজি ওজনের মাছটি ৩ লাখ ৫৫ হাজার টাকায় কিনেছি। এখন বরফ দিয়ে মাছটি বড় মোকামে চট্টগ্রামে পাঠানো হবে। আশা করছি, মাছটি বিক্রি করে ৫০ হাজার টাকা লাভ করতে পারব। দর্শনার্থী সাইফুল ইসলাম জানান, বিরল প্রজাতির ২২ কেজি ওজনের ধাতিনা ভোল মাছ, আবার দাম সাড়ে তিন লাখ টাকারও বেশি, সত্যিই অবাক করার মতো ঘটনা। এমন বিরল মাছ সাধারণত চোখে দেখা যায় না। তাই খবর পেয়ে মাছটি দেখতে এসেছি । উপকূলীয় মৎস্যজীবী সমিতির সভাপতি ইদ্রিস আলী জানান, বিরল প্রজাতির ধাতিনা ভোল মাছের পটকা আন্তর্জাতিক বাজারে ব্যাপক চাহিদা রয়েছে। বিশেষ করে চীন, থাইল্যান্ডসহ দক্ষিণ-পূর্ব এশিয়ার বিভিন্ন দেশে এই পটকা উচ্চমূল্যে বিক্রি হয়। ধাতিনা ভোল মাছের পটকা ওষুধ প্রস্তুত, চিকিৎসাক্ষেত্রে ব্যবহৃত বিশেষ ধরনের সার্জিক্যাল সুতা ও প্রসাধনী তৈরিসহ বিভিন্ন কাজে ব্যবহৃত হয়। অনেক বছর পর বাগেরহাটের জেলের জালে সাগরের বিরল প্রজাতির ২২ কেজি ওজনের ধাতিনা ভোল ধরা পড়লো।
এমএসএম / এমএসএম
ধর্মীয় বক্তার পরিচয় ব্যবহার করে লাখ লাখ টাকা আত্মসাৎ, পূর্বধলায় প্রতারক গ্রেপ্তার
এবারে বরিশালে শারদীয় দুর্গাউৎসবে ৬৩৭ মণ্ডপে দুর্গাপূজা, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি
বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষার মান ও শিক্ষকের মর্যাদা রক্ষার আহ্বান
গলাচিপায় ২০ গ্রাম গাঁজাসহ একজন গ্রেপ্তার
পরিকল্পিত ও বসবাসযোগ্য নগর গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে: আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ
ধনবাড়ীতে পৃথক অভিযানে ৫২ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩
টাঙ্গাইলে ৫ প্রতিষ্ঠানকে ৩৩ হাজার টাকা জরিমানা করলো ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর
মোহনগঞ্জে শিক্ষকদের আপত্তি উপেক্ষা করে ১১ স্কুলে ভারপ্রাপ্ত প্রধান রদবদলের অভিযোগ
আদমদীঘিতে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা সভা
ঠাকুরগাঁওয়ে ২০ টাকার আলু ১৪ টাকায়, লোকসানে কৃষক ও ব্যবসায়ীরা
গজারিয়ায় বেগম খালেদা জিয়ার স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর প্রথম রাউন্ডের শেষ ম্যাচ অনুষ্ঠিত
বছরের পর বছর অচল চালকলকে সচল দিখিয়ে গুদামে নিম্নমানের চাল সরবরাহের অভিযোগ