রায়গঞ্জের চান্দাইকোনায় এশিয়ান হসপিটালের উদ্বোধন করলেন এমপি আয়নুল হক
সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার চান্দাইকোনা বাজারে এশিয়ান হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের উদ্বোধন করা হয়েছে।
শুক্রবার (১৪ আগস্ট) দুপুর ১২টার দিকে হাজী ওয়াহেদ মরিয়ম অনার্স কলেজের সামনে আয়োজিত অনুষ্ঠানে হাসপাতালটির উদ্বোধন করেন সিরাজগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ভিপি মো. আয়নুল হক।
অনুষ্ঠানে এশিয়ান হসপিটালের চেয়ারম্যান মো. রেজাউল করিম ভূঁইয়া, ব্যবস্থাপনা পরিচালক নাহিদ হাসান, ভাইস চেয়ারম্যান কে এম সাব্বির হোসেন (সনেট)সহ প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
এ ছাড়া রায়গঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আহসানুজ্জামান, উপজেলা বিএনপির সাবেক সভাপতি মো. শামছুল ইসলাম, পৌর বিএনপির সাবেক সভাপতি মো. হাতেম আলী সুজন, চান্দাইকোনা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মো. আব্দুল মোমিন সরকারসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে এশিয়ান হসপিটালের পক্ষ থেকে স্থানীয় মানুষের জন্য উন্নতমানের স্বাস্থ্যসেবা নিশ্চিত করার অঙ্গীকার ব্যক্ত করা হয়। হাসপাতালটি চান্দাইকোনা বাজারের হাজী ওয়াহেদ মরিয়ম অনার্স কলেজ গেটসংলগ্ন বিশ্বরোড এলাকায় অবস্থিত।
অনুষ্ঠানে বক্তব্য দেন এমপি আয়নুল হক। তিনি বলেন, ‘চাঁদাবাজি করার কোনো সুযোগ নেই। কাজ করে খেতে হবে। রায়গঞ্জে কোনো সন্ত্রাস ও চাঁদাবাজ থাকবে না। আমাদের সবাইকে ভালো হতে হবে।’
তিনি আরও বলেন, ‘এমন কোনো কাজ করা যাবে না, যে কাজে জনগণ আমাদের বিপক্ষে যায়। আমাদের অতীত থেকে শিক্ষা নিতে হবে।’
সাবেক সরকারের প্রসঙ্গ টেনে এমপি আয়নুল হক বলেন, ‘সাবেক সরকারের একজন এমপি দিনে ৯০০ টাকার খাবার খেতেন, আর আমরা খাই ১৫০ টাকায়। সাবেক সরকারের নেতাকর্মীরা দুর্নীতি ও অনিয়ম করেছেন।’
এমএসএম / এমএসএম
মেঘনায় লঞ্চ থেকে পড়ে নিখোঁজ যাত্রীর মরদেহ উদ্ধার
ফটিকছড়িতে ভূজপুর থানা প্রশাসনের উদ্যোগে মাদকবিরোধী সমাবেশ ও র্যালি অনুষ্ঠিত
পৃথিবীর কোনো সরকার সাত মাসে এত জনবিচ্ছিন্ন হয়নি জুড়ীতে ডাকসুর ভিপি সাদেক কায়েম
নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটির শিক্ষার্থী মো: আজমুল হোসেনের রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত
নৈরাজ্যের প্রতিবাদে গাজীপুরে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ
টঙ্গী মিলগেট মাচিমপুর কো-অপারেটিভ সোসাইটির নির্বাচন সম্পন্ন : সভাপতি আবু সাকের, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম খান
লক্ষ্মীপুর ২ আসনের সংসদ সদস্য মোঃ আবুল খায়ের ভুইয়ার ৬০ কোটি টাকার সম্মতিপত্রের সন্ধান
কুড়িগ্রামে ইলেকট্রিশিয়ানদের নিয়ে এমইপির মতবিনিময় সভা
মাদারীপুরে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার- পরিচ্ছন্নতা অভিযান
শেরপুরে পুলিশ-ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত
রায়গঞ্জে মসজিদ-মন্দির, স্কুল ও কবরস্থানে ৩ শতাধিক গাছের চারা রোপণ
মেঘনায় নৌকা ডুবিতে নিখোঁজের দুই দিন পর ৩ ভাইবোনের মরদেহ উদ্ধার