ভূরুঙ্গামারীতে জেলা প্রশাসকের শিক্ষা প্রতিষ্ঠান, ইউনিয়ন পরিষদ ও সরকারি দপ্তর পরিদর্শন
কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলায় শিক্ষার্থী ঝরে পড়া রোধ, বাল্যবিবাহ, মাদক ও নারী নির্যাতন প্রতিরোধসহ বিভিন্ন বিষয়ে স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষক, অভিভাবক ও সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময় করেছেন কুড়িগ্রামের জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথ। এ সময় তিনি উপজেলার বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান ও কার্যালয় পরিদর্শন করেন এবং স্থানীয় প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় করেন। বৃহস্পতিবার (১৩ আগস্ট) সকালে প্রথমে তিনি ভূরুঙ্গামারী থানা পরিদর্শন করেন এবং সেখানে তাকে গাড অব আনার প্রদান করা হয়। পরে তিনি উপজেলার ধামেরহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে শিক্ষার্থীদের ঝরে পড়া হ্রাসকরণে অভিভাবক, শিক্ষক ও সুধীজনদের নিয়ে এক সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুড়িগ্রামের জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথ। ভূরুঙ্গামারী উপজেলা নির্বাহী কর্মকর্তা অমৃত দেবনাথের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য দেন উপজেলা শিক্ষা কর্মকর্তা আখতার হোসেন, তিলাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামরুজ্জামান, তিলাই উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমজাদ হোসেন, প্রধান শিক্ষক এস এম সারোয়ার মীর্জা শাহীন, প্রেসক্লাবের সভাপতি আনোয়ারুল হকসহ শিক্ষক, অভিভাবক ও সাংবাদিকবৃন্দ।
এ সময় সহকারী কমিশনার (ভূমি) আমিনুল হক তারেক, দৈনিক সকালের সময় পত্রিকার ভূরুঙ্গামারী উপজেলা প্রতিনিধি: এস এম মহিবুল নঈম সিমন, উপজেলা প্রেসক্লাবের সভাপতি এস এ খোকনসহ স্থানীয় সাংবাদিক ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। ঝরে পড়া রোধে অভিভাবক-শিক্ষকদের দায়িত্বশীল হওয়ার আহ্বান জানান তিনি। প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথ বলেন, কুড়িগ্রাম জেলার চরাঞ্চলের শিশুদের বিদ্যালয় থেকে ঝরে পড়া রোধ করা বর্তমানে জেলার জন্য একটি বড় চ্যালেঞ্জ। এ সমস্যা মোকাবিলায় অভিভাবক ও শিক্ষকদের আরও দায়িত্বশীল ও আন্তরিক ভূমিকা পালন করতে হবে। তিনি বলেন, সব শিশু ডাক্তার কিংবা ইঞ্জিনিয়ার হবে না। তবে প্রতিটি শিশুকে এমনভাবে গড়ে তুলতে হবে, যাতে ভবিষ্যতে তারা পরিবার ও সমাজের বোঝা না হয়ে নিজেদের কর্মদক্ষতার মাধ্যমে স্বাবলম্বী হতে পারে। এ জন্য শিক্ষার পাশাপাশি কর্মমুখী শিক্ষার ওপর গুরুত্বারোপ করেন তিনি। জেলা প্রশাসক বলেন, অর্থ, বিত্ত কিংবা বৈভব যেন কোনো শিশুর শিক্ষার পথে বাধা হয়ে না দাঁড়ায়। অতীতের শিক্ষা ব্যবস্থার উদাহরণ টেনে তিনি বলেন, একসময় মানুষ মাটিতে বসে এবং কলাপাতায় লিখেও শিক্ষা গ্রহণ করেছে। বর্তমানে বিদ্যালয়ে উন্নত অবকাঠামো, ভবন ও শিক্ষিত শিক্ষক থাকার পরও প্রত্যাশিত শিক্ষার ফলাফল কেন পাওয়া যাচ্ছে না—এ বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীলভাবে এগিয়ে আসতে হবে। তিনি আরও বলেন, “এটা নেই, ওটা নেই”—এমন অজুহাত দেখিয়ে দায়িত্ব এড়িয়ে যাওয়ার সুযোগ নেই। যে সুযোগ-সুবিধা রয়েছে, তা কাজে লাগিয়ে আন্তরিকতা, শ্রদ্ধা ও দায়িত্ববোধের সঙ্গে প্রত্যেককে নিজ নিজ দায়িত্ব পালন করতে হবে। নিজের শিক্ষা জীবনের স্মৃতিচারণ করে জেলা প্রশাসক জানান, তাঁর শিক্ষাজীবনে একজন শিক্ষক তাঁকে অনুপ্রেরণা ও উৎসাহ দিয়েছিলেন। সেই শিক্ষকের উৎসাহ ও প্রেরণাই তাঁর জীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। তাই শিক্ষার্থীদের প্রতিও শিক্ষকদের অনুপ্রেরণা জোগানোর আহ্বান জানান তিনি।তিনি বলেন, পিছিয়ে থাকা কুড়িগ্রামকে এগিয়ে নিতে প্রশাসনের পাশাপাশি শিক্ষক, অভিভাবক, জনপ্রতিনিধি, সাংবাদিকসহ সমাজের সর্বস্তরের মানুষের সম্মিলিত সহযোগিতা প্রয়োজন। মাদক ও বাল্যবিবাহের বিরুদ্ধে কঠোর বার্তা জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথ বলেন, মাদক ও বাল্যবিবাহের সঙ্গে সম্পৃক্ত পরিবারগুলোর বিষয়ে প্রশাসন কঠোর অবস্থান গ্রহণ করেছে। এ ধরনের কর্মকাণ্ড প্রতিরোধে সরকারি সিদ্ধান্ত বাস্তবায়নে সংশ্লিষ্ট সবাইকে সহযোগিতা করার আহ্বান জানান তিনি। এরপর জেলা প্রশাসক তিলাই ইউনিয়ন পরিষদ আয়োজিত বাল্যবিবাহ, মাদক ও নারী নির্যাতন প্রতিরোধবিষয়ক এক মতবিনিময় সভায় অংশ নেন। সেখানে তিনি স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষক, অভিভাবক ও সাধারণ মানুষের সঙ্গে এসব সামাজিক সমস্যা নিয়ে মতবিনিময় করেন। মতবিনিময় শেষে তিনি তিলাই ইউনিয়নে বৃক্ষের চারা রোপণ করেন এবং পরিবেশ রক্ষায় সবাইকে বেশি করে গাছ লাগানোর আহ্বান জানান।বিভিন্ন সরকারি কার্যালয় পরিদর্শন,সফরের অংশ হিসেবে জেলা প্রশাসক ভূরুঙ্গামারী উপজেলা ভূমি অফিস পরিদর্শন করেন। এ সময় তিনি ভূমি অফিসের কার্যক্রম সম্পর্কে খোঁজখবর নেন এবং সেবাগ্রহীতাদের যাতে দ্রুত ও হয়রানিমুক্ত সেবা দেওয়া যায়, সে বিষয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে কথা বলেন।
পরে তিনি উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ড কার্যালয়ে যান। সেখানে কিছু সময় অবস্থান করে সংশ্লিষ্টদের সঙ্গে মতবিনিময় করেন। এরপর জেলা প্রশাসক ভূরুঙ্গামারী উপজেলা পরিষদ পরিদর্শন করেন। উপজেলা পরিষদে তিনি বিভিন্ন দপ্তরের কার্যক্রম ও প্রশাসনিক বিষয় সম্পর্কে খোঁজখবর নেন। দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি ও পরিদর্শন শেষে জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথ ভূরুঙ্গামারীর সফরসূচি সমাপ্ত করেন। পরে সন্ধ্যায় তিনি কুড়িগ্রাম জেলা শহরের উদ্দেশে ভূরুঙ্গামারী ত্যাগ করেন। জেলা প্রশাসকের এ সফরকে স্থানীয় শিক্ষক, অভিভাবক, জনপ্রতিনিধি ও সচেতন মহল ইতিবাচক হিসেবে দেখছেন। বিশেষ করে শিক্ষার্থী ঝরে পড়া রোধ, বাল্যবিবাহ ও মাদক প্রতিরোধ এবং সরকারি সেবার মানোন্নয়নে তাঁর দেওয়া দিকনির্দেশনা স্থানীয় পর্যায়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
এমএসএম / এমএসএম
নরসিংদীতে জেলা প্রশাসকের আকস্মিক বিদ্যালয় পরিদর্শন
রোমে স্ত্রী-কন্যাসহ নোয়াখালীর বাবুলকে হত্যা, দেশে এলো ৩ মরদেহ
শরণখোলায় কেরাম খেলার নামে জমজমাট জুয়ার আসর
বারহাট্টায় জুয়ার আসর থেকে ২ ইউপি সদস্যসহ গ্রেফতার ৫
মনপুরায় ১২ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, অভিযুক্ত যুবক পলাতক
মেহেরপুরে ফেন্সিডিল রাখার অভিযোগে মোনতাজের ১০ বছর সশ্রম কারাদণ্ড
কালিয়ায় আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ, আহত ৭
হাজীগঞ্জে পুকুরে গোসল করতে গিয়ে বৃদ্ধের মৃত্যু
ভূরুঙ্গামারীতে জেলা প্রশাসকের শিক্ষা প্রতিষ্ঠান, ইউনিয়ন পরিষদ ও সরকারি দপ্তর পরিদর্শন
রায়গঞ্জের চান্দাইকোনায় এশিয়ান হসপিটালের উদ্বোধন করলেন এমপি আয়নুল হক
সীতাকুণ্ডে শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাসে মৃতের সংখ্যা বেড়ে ৬
চট্টগ্রামে গ্যাস না পেয়ে সড়ক অবরোধ বিক্ষুব্ধ চালকদের
নেত্রকোণার মদনে শিক্ষিকাকে মারধরের ঘটনায় তদন্তে সত্যতা পাওয়ায় প্রধান শিক্ষক বরখাস্ত
Link Copied