কালিয়ায় আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ, আহত ৭
নড়াইলের কালিয়া উপজেলার পাঁচগ্রাম ইউনিয়নের সাতবাড়িয়া গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে জাবেদ মোল্যা ও সাইফুল ফারাজি গ্রুপের মধ্যে সংঘর্ষে উভয় পক্ষের অন্তত সাতজন আহত হয়েছেন।
বুধবার (১২ আগস্ট) সকালে সাতবাড়িয়া পুরোনো বাজার এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, দুই পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। এর আগে গত ১৩ জুন সংঘর্ষ, বাড়িঘর ভাঙচুর ও লুটপাটের অভিযোগে কালিয়া থানায় আটটি মামলা হয়।
পুলিশ ও স্থানীয়রা জানান, সকালে সাইফুল ফারাজি গ্রুপের আনোয়ার ফারাজির ওপর হামলার পর তাকে উদ্ধারে স্বজনরা এগিয়ে গেলে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। এতে উভয় পক্ষের কয়েকজন আহত হন। গুরুতর আহত আনোয়ার ফারাজিকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অন্য আহতদের নড়াইল ও খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
সাইফুল ফারাজি গ্রুপের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে, প্রতিপক্ষের সশস্ত্র লোকজন হামলা চালিয়েছে। তবে জাবেদ মোল্যা গ্রুপের ইমরান ফারাজি অভিযোগ অস্বীকার করে দাবি করেন, প্রতিপক্ষ প্রথমে রকিবুল ফারাজির বাড়িতে হামলা ও ভাঙচুর চালায়।
কালিয়া থানার ওসি মো. ইদ্রিস আলী জানান, দীর্ঘদিনের বিরোধের জেরে এর আগেও আটটি মামলা হয়েছে। সংঘর্ষের পর এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে এবং ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
এমএসএম / এমএসএম
নরসিংদীতে জেলা প্রশাসকের আকস্মিক বিদ্যালয় পরিদর্শন
রোমে স্ত্রী-কন্যাসহ নোয়াখালীর বাবুলকে হত্যা, দেশে এলো ৩ মরদেহ
শরণখোলায় কেরাম খেলার নামে জমজমাট জুয়ার আসর
বারহাট্টায় জুয়ার আসর থেকে ২ ইউপি সদস্যসহ গ্রেফতার ৫
মনপুরায় ১২ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, অভিযুক্ত যুবক পলাতক
মেহেরপুরে ফেন্সিডিল রাখার অভিযোগে মোনতাজের ১০ বছর সশ্রম কারাদণ্ড
কালিয়ায় আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ, আহত ৭
হাজীগঞ্জে পুকুরে গোসল করতে গিয়ে বৃদ্ধের মৃত্যু
ভূরুঙ্গামারীতে জেলা প্রশাসকের শিক্ষা প্রতিষ্ঠান, ইউনিয়ন পরিষদ ও সরকারি দপ্তর পরিদর্শন
রায়গঞ্জের চান্দাইকোনায় এশিয়ান হসপিটালের উদ্বোধন করলেন এমপি আয়নুল হক
সীতাকুণ্ডে শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাসে মৃতের সংখ্যা বেড়ে ৬
চট্টগ্রামে গ্যাস না পেয়ে সড়ক অবরোধ বিক্ষুব্ধ চালকদের
নেত্রকোণার মদনে শিক্ষিকাকে মারধরের ঘটনায় তদন্তে সত্যতা পাওয়ায় প্রধান শিক্ষক বরখাস্ত
Link Copied