মনপুরায় ১২ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, অভিযুক্ত যুবক পলাতক
ভোলার মনপুরায় মাদ্রাসায় পড়ুয়া ষষ্ঠ শ্রেণির ১২ বছর বয়সী এক শিশুকে মুখ চেপে জোরপূর্বক ধর্ষণের অভিযোগ উঠেছে এক যুবকের বিরুদ্ধে। ঘটনার ছয় দিন পর বৃহস্পতিবার (১৩ আগস্ট) সন্ধ্যা ৬টার দিকে শিশুটির মা বাদী হয়ে মনপুরা থানায় মামলা করেছেন।
মামলায় অভিযুক্ত যুবকের নাম মো. সুমন (২৭)। তিনি উপজেলার ১ নম্বর মনপুরা ইউনিয়নের ঈশ্বরগঞ্জ এলাকার মোস্তফা মিয়ার ছেলে।
মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ৬ আগস্ট বৃহস্পতিবার রাত আনুমানিক ৮টার দিকে রান্না করা তরকারি গরম করার জন্য শুকনো নারকেল পাতা আনতে বাড়ির পেছনে যায় শিশুটি। এ সময় অভিযুক্ত সুমন তাকে মুখ চেপে জোরপূর্বক পাশের বাড়ির রান্নাঘরে নিয়ে গিয়ে ধর্ষণ করেন বলে অভিযোগ করা হয়েছে।
শিশুটির ভাষ্য অনুযায়ী, ঘটনার দিন বিকেলে তার মা পাশের বাড়িতে তালিমে যান। পরে সন্ধ্যার দিকে তরকারি গরম করার জন্য তাকে শুকনো পাতা আনতে পাঠানো হয়। এ সময় সুমন তার মুখ চেপে ধরে বাড়িতে নিয়ে গিয়ে ‘খারাপ কাজ’ করেন এবং বিষয়টি কাউকে জানালে তাকে মেরে ফেলার হুমকি দেন বলে অভিযোগ শিশুটির।
শিশুটির মা বলেন, “ঘটনার দিন আমি পাশের বাসায় তালিমে যাই। পরে মেয়েকে তরকারি গরম করতে বলে বাসায় পাঠাই। এরপর আমার মেয়ের সঙ্গে জোরপূর্বক খারাপ কাজ করা হয়। বিষয়টি আমরা প্রথমে জানতে পারি মেয়ের বান্ধবীর কাছ থেকে।”
স্থানীয় কয়েকজন বাসিন্দা জানান, অভিযুক্ত সুমন মাদক সেবনে আসক্ত বলে এলাকায় আলোচনা রয়েছে। ঘটনার দিন সন্ধ্যায় শিশুটির সঙ্গে সুমন খারাপ কাজ করেছেন বলেও তারা জানতে পারেন বলে দাবি করেন। তাদের অভিযোগ, ঘটনার পর সুমন ও তার স্ত্রী শিশুটির মা ও শিশুটিকে বিভিন্নভাবে হুমকি-ধমকি দিয়ে আসছেন। এ ঘটনায় তারা সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষীর উপযুক্ত শাস্তি দাবি করেন।
ঘটনার পর শিশুটি বিষয়টি তার এক বান্ধবীকে জানায়। পরে বান্ধবীর মাধ্যমে বিষয়টি জানতে পারেন শিশুটির মা। এরপর স্থানীয় ইউপি সদস্যের পরামর্শে বৃহস্পতিবার থানায় গিয়ে মামলা করেন তিনি।
মামলার বিষয়টি নিশ্চিত করে মনপুরা থানার অফিসার ইনচার্জ (ওসি) মাজাহারুল ইসলাম জানান, ধর্ষণের অভিযোগে থানায় মামলা হয়েছে। মামলার আসামিকে গ্রেপ্তারে পুলিশি অভিযান চলছে।
এমএসএম / এমএসএম
পটুয়াখালীর রাঙ্গাবালিতে গ্রামীণ সড়ক মাস্টারপ্ল্যান প্রণয়নে কর্মশালা অনুষ্ঠিত
ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে সেনা মোতায়েনের প্রয়োজন নেইঃ নির্বাচন কমিশনার সানাউল্লাহ
হাটহাজারী পৌরসভার ৭নং ওয়ার্ডের আর্দশ গ্রামে মন্দীরের সড়কটি যেন দেখার কেউ নাই
নাজিরপুরে সার জব্দের অভিযানের পর কৃষি কর্মকর্তাকে মারধরের অভিযোগ
মিরসরাইয়ে নুরুল আমিন এমপি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
মনপুরায় হামে আক্রান্ত আট বছরের শিশু আছিয়ার মৃত্যু, পরিবারে শোকের মাতম
আশুগঞ্জে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, মাসে আড়াই হাজার টাকা পাবে নারীরা।।
গলাচিপায় দুই বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার আসামি বাবুল সিকদার গ্রেপ্তার
মুকসুদপুরে জাতীয় কন্যা শিশু দিবস উদযাপিত
দুমকি সদর যেন ময়লার ভাগাড়, দুর্গন্ধে অতিষ্ঠ জনজীবন
বরিশালে মা ইলিশ সংরক্ষণ অভিযান : ৩০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ
বনদস্যু আলিম বাহিনীর সদস্য মেহেদী গ্রেপ্তার