ঢাকা বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২৬

বারহাট্টায় জুয়ার আসর থেকে ২ ইউপি সদস্যসহ গ্রেফতার ৫


বারহাট্টা (নেত্রকোনা) প্রতিনিধি photo বারহাট্টা (নেত্রকোনা) প্রতিনিধি
প্রকাশিত: ১৪-৮-২০২৬ দুপুর ৩:৯

নেত্রকোনার বারহাট্টা থানা পুলিশের বিশেষ অভিযানে জুয়া খেলার আসর থেকে দুইজন ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্যসহ পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে। এ সময় তাস ও জুয়া খেলার সরঞ্জামও জব্দ করা হয়।

বৃহস্পতিবার দুপুরে গ্রেপ্তারকৃতদের আদালতে প্রেরণ করা হয়েছে। এর আগে (১৩ আগস্ট) বুধবার মধ্য রাতে উপজেলার আসমা ইউনিয়নের হরিয়াতলা গ্রামের মেম্বার মার্কেট এলাকায় এ অভিযান চালায় বারহাট্টা থানা পুলিশ।

গ্রেপ্তারকৃতরা হলেন- উপজেলার আসমা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের সদস্য ও হরিয়াতলা গ্রামের মৃত নবী নেওয়াজের ছেলে মো. লিটন মিয়া (৫০) এবং একই ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের সদস্য ও ছয়গাঁও গ্রামের মো. সামছুদ্দিনের ছেলে মো. এমদাদুল হক হীরা (৪০)।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন— উপজেলার আসমা ইউনিয়ন পরিষদের ৫ নম্বর ওয়ার্ডের সদস্য মো. লিটন মিয়া (৫০), ৪ নম্বর ওয়ার্ডের সদস্য মো. এমদাদুল হক হীরা (৪০), ছয়গাঁও গ্রামের মো. একদিল মিয়া (৩৮), হরিয়াতলা গ্রামের মুদিদোকানের মালিক মো. সাব্বির আহমেদ (৩২) এবং একই গ্রামের হিরেন্দ্র চন্দ্র বিশ্বশর্মা (৩৭)।

পুলিশ জানায়, উপজেলার হরিয়াতলা গ্রামের পাকা রাস্তা সংলগ্ন মেম্বার মার্কেটে মো. সাব্বির আহমেদের মুদির দোকানের ভেতর জুয়ার আসর বসেছে এমন গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালায় পুলিশের একটি দল। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে জুয়া খেলার সামগ্রীসহ হাতেনাতে ওই পাঁচজনকে গ্রেফতার করে থানা হেফাজতে নেওয়া হয়।

বারহাট্টা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চম্পক দাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সদ্য প্রণীত 'জুয়া প্রতিরোধ আইন ২০২৬' এর আওতায় নিয়মিত মামলা রুজু করে আদালতে পাঠানো হয়েছে। ওসি আরও জানান, নতুন জুয়া প্রতিরোধ আইনের অধীনে বারহাট্টা থানায় এটিই প্রথম মামলা।

জনপ্রতিনিধি হয়েও ইউপি সদস্যদের এমন কর্মকাণ্ডে জড়ানোর খবরে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। অপরাধ দমনে পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে।

এমএসএম / এমএসএম

বরিশালে ময়লার স্তুপ থেকে দুই নবজাতকের মরদেহ উদ্ধার

মুকসুদপুরে বিয়ের দাবিতে হিন্দু তরুণের সঙ্গে তরুণীর অবস্থান, থানায় হস্তান্তর

শ্যামনগরে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা

তেঁতুলিয়ায় দায়িত্ব পালনে গতি বাড়াতে ৬৪ গ্রাম পুলিশ পেলেন বাইসাইকেল ও টর্চলাইট

বরিশালে ডেঙ্গু প্রতিরোধে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান

নবীনগরে জেলা ছাত্রলীগের সহসভাপতি ডলার গ্রেপ্তার

ভূরুঙ্গামারীতে ৭৬ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

১৫ দিনের বিদেশ ভ্রমণের ছুটি গোপন, পরে ১ মাসের মেডিকেল ছুটি—কীভাবে গেলেন কোরিয়ায় প্রধান শিক্ষক

বাগেরহাটে শিশু সন্তান নিয়ে নারীর সংবাদ সম্মেলন

বড়লেখায় এক বছর ধরে কার্যালয়ে নেই ইউপি চেয়ারম্যান, সেবাপ্রত্যাশীদের চরম ভোগান্তি

চাঁপাইনবাবগঞ্জে শিক্ষার্থীদের মাঝে মাদক বিরোধী আলোচনা অনুষ্ঠিত

নওগাঁয় মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী নওগাঁয় পালিত

মধুখালীতে পাগল মেরে হাসপাতালে পাঠিয়েছে পিতা পুত্র - মাথায় আটটি সেলাই