ঢাকা শুক্রবার, ১৪ আগস্ট, ২০২৬

শরণখোলায় কেরাম খেলার নামে জমজমাট জুয়ার আসর


শরণখোলা (বাগেরহাট) photo শরণখোলা (বাগেরহাট)
প্রকাশিত: ১৪-৮-২০২৬ দুপুর ৩:১০

বাগেরহাটের উপকূলীয় উপজেলা শরণখোলায় সুস্থ বিনোদনের আড়ালে কেরাম খেলা এখন রূপ নিয়েছে ভয়ংকর জুয়ায়। উপজেলার ধানসাগর, রায়েন্দা, সাউথখালীসহ চারটি ইউনিয়নের বিভিন্ন হাট-বাজার ও গ্রামগঞ্জের চায়ের দোকানগুলোতে সকাল থেকে গভীর রাত পর্যন্ত অবাধে চলছে টাকার বিনিময়ে এই জুয়ার আসর। এর পাশাপাশি স্মার্টফোনের মাধ্যমে অনলাইন ক্যাসিনোর আসক্তিও তরুণ সমাজের মাঝে আশঙ্কাজনকভাবে বৃদ্ধি পেয়েছে। জুয়ার পাশাপাশি এসব আসরকে কেন্দ্র করে মাদকেরও অবাধ বিস্তার ঘটছে, যার ফলে উঠতি বয়সী স্কুল-কলেজের শিক্ষার্থীসহ যুবসমাজ মারাত্মক সামাজিক অবক্ষয়ের দিকে ধাবিত হচ্ছে এবং এলাকায় চরম নিরাপত্তাহীনতা দেখা দিয়েছে। অনুসন্ধানে দেখা গেছে, আমড়াগাছিয়া বাজার, রাজাপুর, রায়েন্দা পাঁচ রাস্তার মোড়, তাফালবাড়ী বাজার, বগী বাজারসহ প্রত্যন্ত এলাকার অসংখ্য স্পটে প্রতিদিন বসছে এসব অবৈধ আড্ডা।

​জুয়ার এই বিষবাষ্পে স্থানীয় পরিবারগুলোতে নেমে এসেছে চরম অশান্তি ও হতাশা। ভুক্তভোগী অভিভাবক আজিজ হাওলাদার জানান, সন্ধ্যায় চায়ের দোকানে সামান্য টাকায় শুরু হওয়া এই বাজি রাতের অন্ধকারে হাজার টাকার জুয়ায় পরিণত হয়, আর এই টাকার জোগান দিতে গিয়ে অনেক তরুণ নানা অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়ছে। স্থানীয় শিক্ষক শাহীন আকন উদ্বেগ প্রকাশ করে বলেন, রাত জেগে কেরাম ও অনলাইন ক্যাসিনো খেলার কারণে শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীদের উপস্থিতি আশঙ্কাজনকভাবে কমে গেছে; এখনই এসব বন্ধ না হলে পুরো প্রজন্মের ভবিষ্যৎ ধ্বংস হয়ে যাবে। স্থানীয় সংবাদকর্মী আবু হানিফের মতে, ঐতিহ্যবাহী নির্দোষ কেরাম খেলাকে অসাধু চক্র বাণিজ্যিক জুয়া ও মাদক কেনাবেচার আখড়ায় পরিণত করেছে, যা চিরতরে বন্ধ করতে শুধু সাময়িক অভিযান নয়, বরং এর নেপথ্যের পৃষ্ঠপোষকদেরও আইনের আওতায় আনা জরুরি।

​সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ও জুয়ার বিস্তারের বিষয়ে শরণখোলা থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) রোকেয়া খাতুন কঠোর অবস্থান ব্যক্ত করেছেন। তিনি জানান, দায়িত্ব গ্রহণের পরই ঝটিকা অভিযান চালিয়ে শীর্ষ ১০-১২ জন মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে এবং কেরাম খেলার আড়ালে চলা জুয়ার বিষয়টিও পুলিশের নজরে এসেছে। অতি শিগগিরই কেরাম খেলার নামে চলা জুয়াসহ সব ধরনের অবৈধ আসর বন্ধ করে দেওয়া হবে এবং উপজেলার সকল বোর্ড জব্দ করে থানায় নিয়ে আসা হবে বলে তিনি কঠোর হুঁশিয়ারি দেন।

 এ বিষয়ে কাউকে বিন্দুমাত্র ছাড় না দেওয়ার পুলিশি প্রতিশ্রুতির পাশাপাশি চিহ্নিত জুয়ার আস্তানা উচ্ছেদ ও মাদকের রুট বন্ধে নিয়মিত জোরালো অভিযান নিশ্চিত করার জোর দাবি জানিয়েছে শরণখোলার সচেতন সুশীল সমাজ।

এমএসএম / এমএসএম

নরসিংদীতে জেলা প্রশাসকের আকস্মিক বিদ্যালয় পরিদর্শন

রোমে স্ত্রী-কন্যাসহ নোয়াখালীর বাবুলকে হত্যা, দেশে এলো ৩ মরদেহ

শরণখোলায় কেরাম খেলার নামে জমজমাট জুয়ার আসর

বারহাট্টায় জুয়ার আসর থেকে ২ ইউপি সদস্যসহ গ্রেফতার ৫

মনপুরায় ১২ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, অভিযুক্ত যুবক পলাতক

মেহেরপুরে ফেন্সিডিল রাখার অভিযোগে মোনতাজের ১০ বছর সশ্রম কারাদণ্ড

কালিয়ায় আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ, আহত ৭

হাজীগঞ্জে পুকুরে গোসল করতে গিয়ে বৃদ্ধের মৃত্যু

ভূরুঙ্গামারীতে জেলা প্রশাসকের শিক্ষা প্রতিষ্ঠান, ইউনিয়ন পরিষদ ও সরকারি দপ্তর পরিদর্শন

রায়গঞ্জের চান্দাইকোনায় এশিয়ান হসপিটালের উদ্বোধন করলেন এমপি আয়নুল হক

সীতাকুণ্ডে শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাসে মৃতের সংখ্যা বেড়ে ৬

চট্টগ্রামে গ্যাস না পেয়ে সড়ক অবরোধ বিক্ষুব্ধ চালকদের

নেত্রকোণার মদনে শিক্ষিকাকে মারধরের ঘটনায় তদন্তে সত্যতা পাওয়ায় প্রধান শিক্ষক  বরখাস্ত