পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণের গুরুত্ব তুলে ধরে সিলেটে আলোচনা সভা
সিলেটের পাঠানটুলায় বৃক্ষরোপণ কর্মসূচি ও পরিবেশ রক্ষায় সচেতনতা তৈরির লক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ জাতীয় সুন্নী ওলামা মশায়েখ পরিষদ কেন্দ্রীয় কমিটির কর্মসূচির আওতায় আয়োজিত এ অনুষ্ঠানে বক্তারা মানবজীবনে বৃক্ষের প্রয়োজনীয়তা, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য সবুজ পরিবেশ নিশ্চিত করতে ব্যাপকভাবে বৃক্ষরোপণের ওপর গুরুত্বারোপ করেন।
বুধবার (১২ আগস্ট) বিকেলে জামেয়া ইসলামিয়া রাগীবিয়া মাদরাসা প্রাঙ্গণে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। ‘বৃক্ষ রোপণ কর্মসূচি-২০২৬’ ও ‘মানব জীবনে বৃক্ষের প্রয়োজনীয়তা ও পরিবেশ রক্ষায় আমাদের করণীয়’ শীর্ষক আলোচনা সভায় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও ধর্মীয় ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় সুন্নী ওলামা মশায়েখ পরিষদ কেন্দ্রীয় কমিটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হাকীম মাওলানা আনছার আহমদ সিদ্দিকী। প্রধান আলোচক ছিলেন মদনমোহন কলেজ, সিলেটের সাবেক অধ্যক্ষ এম আতাউর রহমান মিয়াজি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লিডিং ইউনিভার্সিটি, সিলেটের ইসলামিক স্টাডিজ বিভাগের সহযোগী অধ্যাপক ও বিভাগীয় চেয়ারম্যান ড. জিয়াউর রহমান এবং জামেয়া ইসলামিয়া রাগীবিয়া মাদরাসা, পাঠানটুলা, সিলেটের প্রিন্সিপাল মাওলানা ওয়ালিউল্লাহ মাহমুদি।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রহমানিয়া প্রতিবন্ধী কল্যাণ ফাউন্ডেশন, পাঠানটুলা-গোয়াবাড়ী, সিলেটের প্রতিষ্ঠাতা সভাপতি আতাউর রহমান খান।
আলোচনা সভায় বক্তারা বলেন, মানুষের সুস্থ ও স্বাভাবিক জীবনযাপনের জন্য বৃক্ষের গুরুত্ব অপরিসীম। গাছ পরিবেশের ভারসাম্য রক্ষার পাশাপাশি অক্সিজেন সরবরাহ, তাপমাত্রা নিয়ন্ত্রণ, মাটির ক্ষয় রোধ এবং জীববৈচিত্র্য সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। কিন্তু অপরিকল্পিতভাবে গাছ কাটা ও পরিবেশের ওপর নানা ধরনের চাপের কারণে প্রকৃতির ভারসাম্য নষ্ট হচ্ছে। এ অবস্থায় শুধু নির্দিষ্ট মৌসুমে নয়, সারা বছর বৃক্ষরোপণ ও গাছের পরিচর্যায় মানুষকে আরও সচেতন হতে হবে।
বক্তারা আরও বলেন, একটি গাছ লাগানোর মধ্য দিয়ে শুধু পরিবেশের উপকারই করা হয় না, বরং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি নিরাপদ ও বাসযোগ্য পৃথিবী তৈরির দায়িত্বও পালন করা হয়। তাই প্রত্যেক নাগরিকের নিজ নিজ অবস্থান থেকে বৃক্ষরোপণে এগিয়ে আসা প্রয়োজন। একই সঙ্গে গাছ লাগানোর পর তার যথাযথ পরিচর্যা ও সংরক্ষণের বিষয়েও গুরুত্ব দিতে হবে।
অনুষ্ঠানে পবিত্র কোরআন তিলাওয়াত করেন অত্র মাদরাসার মো. আল আমিন। পুরো অনুষ্ঠান পরিচালনা ও উপস্থাপনা করেন লালাবাজার ফাজিল ডিগ্রি মাদরাসা, দক্ষিণ সুরমা, সিলেটের আরবি প্রভাষক মুহাম্মদ নাজমুল ইসলাম।
আলোচনা সভায় বক্তারা পরিবেশ রক্ষায় সামাজিক ও ধর্মীয় মূল্যবোধকে কাজে লাগিয়ে বৃক্ষরোপণ আন্দোলনকে আরও বিস্তৃত করার আহ্বান জানান। পাশাপাশি শিক্ষাপ্রতিষ্ঠান, ধর্মীয় প্রতিষ্ঠান ও সামাজিক সংগঠনগুলোর উদ্যোগে নিয়মিত বৃক্ষরোপণ কর্মসূচি আয়োজনের ওপরও গুরুত্বারোপ করা হয়।
এমএসএম / এমএসএম
পটুয়াখালীর রাঙ্গাবালিতে গ্রামীণ সড়ক মাস্টারপ্ল্যান প্রণয়নে কর্মশালা অনুষ্ঠিত
ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে সেনা মোতায়েনের প্রয়োজন নেইঃ নির্বাচন কমিশনার সানাউল্লাহ
হাটহাজারী পৌরসভার ৭নং ওয়ার্ডের আর্দশ গ্রামে মন্দীরের সড়কটি যেন দেখার কেউ নাই
নাজিরপুরে সার জব্দের অভিযানের পর কৃষি কর্মকর্তাকে মারধরের অভিযোগ
মিরসরাইয়ে নুরুল আমিন এমপি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
মনপুরায় হামে আক্রান্ত আট বছরের শিশু আছিয়ার মৃত্যু, পরিবারে শোকের মাতম
আশুগঞ্জে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, মাসে আড়াই হাজার টাকা পাবে নারীরা।।
গলাচিপায় দুই বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার আসামি বাবুল সিকদার গ্রেপ্তার
মুকসুদপুরে জাতীয় কন্যা শিশু দিবস উদযাপিত
দুমকি সদর যেন ময়লার ভাগাড়, দুর্গন্ধে অতিষ্ঠ জনজীবন
বরিশালে মা ইলিশ সংরক্ষণ অভিযান : ৩০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ
বনদস্যু আলিম বাহিনীর সদস্য মেহেদী গ্রেপ্তার