গাজনা ইউনিয়ন জামাত যুব বিভাগের আয়োজনে ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত
ফরিদপুরের মধুখালীতে বাংলাদেশ জামাতে ইসলামী গাজনা ইউনিয়ন যুব বিভাগ ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের জাঁকজমকপূর্ণ ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
১৪ই আগস্ট শুক্রবার বিকাল ৩ ঘটিকার সময় গাজনা পূর্ণচন্দ্র বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে তুমুল প্রতিদ্বন্দ্বিতামূলক ফাইনাল ম্যাচে,পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো:আব্দুল ওহাব মোল্লার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর ১ আসনের মাননীয় সংসদ সদস্যন প্রফেসর ডঃ মোঃ ইলিয়াস মোল্লা (এম.পি) ।
গাজনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী জনপ্রিয় নেতা মোহাম্মদ রেজাউল করিম ঝুটুর সার্বিক পরিচালনায় ও দিকনির্দেশনায় অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,মধুখালী উপজেলা জামাত ইসলামের আমির মোহাম্মদ আলিমুজ্জামান, পৌর আমির মোঃ রেজাউল করিম, গাজনা ইউনিয়ন শাখার আমির মাওলানা মোঃ গোলাম মোস্তফা, রায়পুর ইউনিয়ন আমির,মোঃ মৌলভী আলী আকবর, আশাপুর সিনিয়র মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা অহিদুল ইসলাম, রায়পুর ইউনিয়ন চেয়ারম্যান প্রার্থী মোহাম্মদ আলিমুজ্জামান,গাজনা যুব বিভাগ শাখার সভাপতি মোহাম্মদ ইলিয়াস শেখ, ওখেলা ও মঞ্চ পরিচালনা করেন, জামাত ইসলাম গাজনা শাখার সাধারণ সম্পাদক মো:তৌহিদুল ইসলাম,খেলায় ধারাভাষ্য প্রদান করেন জনপ্রিয় ভাষ্যকর চঞ্চল চক্রবর্তী।
গাজনা ইউনিয়নের ২ নং ওয়ার্ড আশাপুর বনাম ৭ নং ওয়ার্ড এই দুটি দলের মধ্যে ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। হাজার হাজার দর্শকের খেলাটি উপভোগ করেছেন।
এমএসএম / এমএসএম
বাঘায় এসআরবির অভিযানে বিপুল পরিমাণ বিদেশি মাদক উদ্ধার
চৌগাছায় ২০০ বোতল উইনসেরেক্স সিরাপসহ মাদক কারবারি আটক
আশুগঞ্জ সার কারখানা পুলিশ ফাঁড়িতে এসআইয়ের মাথায় গুলি চালিয়ে আত্মহত্যা
ক্ষেতলালে ১৫ দিনব্যাপী সাঁতার প্রশিক্ষণ সম্পন্ন, ৩৪ শিক্ষার্থী পেল সনদপত্র
মধুখালী পাইলট উচ্চ বিদ্যালয়ে প্রাক্তন শিক্ষক-কর্মচারীদের বিদায় ও জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা
সাভারে শ্রমিকদের তাণ্ডব, সাংবাদিক-পুলিশসহ আহত ১০
সাভারে ন্যূনতম মজুরির দাবিতে শ্রমিক বিক্ষোভে রণক্ষেত্র
টঙ্গীতে শিল্পাঞ্চলের নিরাপত্তা ও বিশৃঙ্খলা প্রতিরোধে বিএনপির সতর্ক অবস্থান
জমি লিখে নিয়ে বৃদ্ধ পিতাকে গাছের নিচে ফেলে দিল সন্তানেরা
তাড়াশে লক্ষ টাকার সরকারি গাছ কেটে নিলেন দুই প্রভাবশালী
নাচোল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সেবার মানোন্নয়নে ব্যবস্থাপনা কমিটির সভা
কাউনিয়ায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত
কাঁঠালবাড়ী ও হলোখানায় জে এফ এগ্রোর উদ্যোগে বীজ ব্যবসায়ী ও কৃষকদের মতবিনিময় সভা
Link Copied