ঢাকা বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬

শেরপুরে জেলা প্রশাসনের পক্ষ থেকে তিন মেধাবী ও কৃতি শিক্ষার্থীকে শুভেচ্ছা উপহার প্রদান


দেবাশীষ সাহা রায়, শেরপুর photo দেবাশীষ সাহা রায়, শেরপুর
প্রকাশিত: ১৪-৮-২০২৬ বিকাল ৫:৫৯

শেরপুরে জেলা প্রশাসনের পক্ষ থেকে মেধার স্বীকৃতি হিসেবে তিন মেধাবী ও
কৃতি শিক্ষার্থীকে শুভেচ্ছা উপহার প্রদান করা হয়েছে। ১৩ আগস্ট
বৃহস্পতিবার বিকেলে জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ফরিদা ইয়াসমিন
তাঁর কার্যালয়ে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে ওই তিন কৃতি শিক্ষার্থীকে
উপহার প্রদান করেন।
এই তিন শিক্ষার্থী হলেন, সদ্য প্রকাশিত এসএসসি পরীক্ষার ফলাফলে মানবিক
বিভাগে শেরপুর জেলায় প্রথম স্থান অধিকারী শেরপুর আফসার আলী আদর্শ বালিকা
উচ্চ বিদ্যালয়ের মেধাবী ছাত্রী অনুশ্রী রানী দে, সম্পূর্ণ নিজের চেষ্টায়
Wollongong University, অস্ট্রেলিয়ায় পড়ার জন্য বৃত্তিপ্রাপ্ত সায়মা
তালুকদার এবং ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (DUET) অধ্যায়নের
সুবর্ণ সুযোগপ্রাপ্ত মো. আমিনুল ইসলাম। এদের মধ্যে সায়মা শেরপুর সরকারি
কলেজ থেকে ইতিপূর্বে কৃতিত্বের সঙ্গে বিজ্ঞান বিভাগ থেকে এইচএসসি
পরীক্ষায় উত্তীর্ণ হন।
বৃহস্পতিবার বিকেলে উপরিউক্ত তিন মেধাবী শিক্ষার্থী জেলা প্রশাসক ফরিদা
ইয়াসমিনের সঙ্গে করেন। এ সময় জেলা প্রশাসক তাঁদের অভিনন্দন জানান এবং
তাঁদের গৌরবময় কৃতিত্বের জন্য শুভেচ্ছা উপহার প্রদান করেন।
ডিসি ফরিদা ইয়াসমিন মেধাবী শিক্ষার্থী অনুশ্রী রানী দের পড়ালেখায় সার্বিক
সহযোগিতার আশ্বাস দেন এবং আমিনুল ইসলামকে তাঁর উচ্চশিক্ষার পথ সুগম করতে
ও ডুয়েটে ভর্তির খরচ নির্বাহের জন্য জেলা প্রশাসনের পক্ষ থেকে
তাৎক্ষণিকভাবে আর্থিক সহায়তা প্রদান করেন।
এ সময় ডিসি ফরিদা ইয়াসমিন বলেন, মেধাবী শিক্ষার্থীদের উৎসাহ ও সহযোগিতায়
শেরপুর জেলা প্রশাসন সর্বদা সচেষ্ট রয়েছে এবং মেধার স্বীকৃতি ও স্বপ্নজয়ে
জেলা প্রশাসন সবসময় তাঁদের পাশে থাকবে।
এ সময় শেরপুর জেলা পরিষদের প্রশাসক এ বি এম মামুনুর রশীদ পলাশসহ জেলা
প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এমএসএম / এমএসএম

পটুয়াখালীর রাঙ্গাবালিতে গ্রামীণ সড়ক মাস্টারপ্ল্যান প্রণয়নে কর্মশালা অনুষ্ঠিত

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে সেনা মোতায়েনের প্রয়োজন নেইঃ নির্বাচন কমিশনার সানাউল্লাহ

হাটহাজারী পৌরসভার ৭নং ওয়ার্ডের আর্দশ গ্রামে মন্দীরের সড়কটি যেন দেখার কেউ নাই

নাজিরপুরে সার জব্দের অভিযানের পর কৃষি কর্মকর্তাকে মারধরের অভিযোগ

মিরসরাইয়ে নুরুল আমিন এমপি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

মনপুরায় হামে আক্রান্ত আট বছরের শিশু আছিয়ার মৃত্যু, পরিবারে শোকের মাতম

আশুগঞ্জে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, মাসে আড়াই হাজার টাকা পাবে নারীরা।।

গলাচিপায় দুই বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার আসামি বাবুল সিকদার গ্রেপ্তার

মুকসুদপুরে জাতীয় কন্যা শিশু দিবস উদযাপিত

দুমকি সদর যেন ময়লার ভাগাড়, দুর্গন্ধে অতিষ্ঠ জনজীবন

বরিশালে মা ইলিশ সংরক্ষণ অভিযান : ৩০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ

বনদস্যু আলিম বাহিনীর সদস্য মেহেদী গ্রেপ্তার

চাঁপাইনবাবগঞ্জে কৃষি শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত