ঢাকা শুক্রবার, ১৪ আগস্ট, ২০২৬

বড়লেখায় স্বাস্থ্য কার্ডের বস্তা নিয়ে তদন্ত কমিটি


বড়লেখা প্রতিনিধি photo বড়লেখা প্রতিনিধি
প্রকাশিত: ১৪-৮-২০২৬ বিকাল ৫:৫৯

মৌলভীবাজারের বড়লেখা উপজেলা পরিবার পরিকল্পনা অফিসের বারান্দায় উপকারভোগীদের হাজার হাজার স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কার্ডের বস্তা পড়ে থাকার ঘটনায় তদন্ত কমিটি গঠন করেছে পরিবার পরিকল্পনা অধিদপ্তর।

মৌলভীবাজার জেলা পরিবার পরিকল্পনা বিভাগের সহকারী পরিচালক মোস্তফা রাজিব চৌধুরীকে প্রধান করে অধিদপ্তরের মহাপরিচালকের নির্দেশে দুই সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটির সদস্যরা মঙ্গলবার সরেজমিনে বড়লেখা উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয় পরিদর্শন করে তদন্ত কার্যক্রম শুরু করে।

গত ৯ জুলাই বিভিন্ন দৈনিকে সংবাদ প্রকাশিত হলে পরিবার পরিকল্পনা অধিদপ্তরের নজরে পড়ে বিষয়টি। পরে প্রকৃত ঘটনা উদঘাটনে দুই সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়।

জানা গেছে, পরিবার পরিকল্পনা বিভাগের বিভিন্ন পদ্ধতি গ্রহণকারী নারী-পুরুষকে সরকারি ভাতা ও সুযোগ-সুবিধা প্রদানের লক্ষ্যে অধিদপ্তর স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কার্ড তৈরি করে উপজেলা পরিবার পরিকল্পনা অফিসে পাঠায়। প্রায় সাত বছর আগে তৈরি এসব কার্ড উপকারভোগীদের হাতে পৌঁছে দেওয়ার কথা থাকলেও তা না দিয়ে অফিসের স্টোররুমে বস্তাবন্দি করে রাখা হয়।

জুলাই মাসের প্রথম সপ্তাহে বস্তাবন্দি কার্ডগুলো উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের বারান্দায় ফেলে রাখা হলে বিষয়টি স্থানীয়দের নজরে আসে। এ নিয়ে সচেতন মহলে প্রশ্ন ও ক্ষোভের সৃষ্টি হয়। কেউ কেউ অভিযোগ করেন, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা সীমা সিদ্দিকা নিজের অনিয়ম আড়াল করতে স্টোররুমের মালামাল প্রকাশ্য স্থানে ফেলে রেখেছেন। তবে এসব অভিযোগের সত্যতা তদন্তাধীন।

মৌলভীবাজার জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের সহকারী পরিচালক ও তদন্ত কমিটির আহবায়ক মোস্তফা রাজিব চৌধুরী জানান, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কার্ডের বিষয়টি তদন্ত করে প্রতিবেদন দেওয়ার জন্য অধিদপ্তর তাকে আহবায়ক করে দুই সদস্যের কমিটি গঠন করেছে। তিনি বলেন, মঙ্গলবার অপর সদস্যকে সঙ্গে নিয়ে বড়লেখা উপজেলা পরিবার পরিকল্পনা অফিস পরিদর্শন করা হয়েছে। সংশ্লিষ্ট অনেকের সঙ্গে কথা বলে তথ্য সংগ্রহ করা হয়েছে। তদন্তকালে ওই বস্তায় অন্য উপজেলারও বিপুলসংখ্যক কার্ড পাওয়া গেছে।
কার্ড তৈরিতে কোনো অনিয়ম বা দুর্নীতি হয়েছে কি না, কার্ড তৈরি করা হলেও কেন তা উপকারভোগীদের মধ্যে বিতরণ করা হয়নি এবং দপ্তর, উপজেলা কার্যালয় কিংবা মাঠকর্মীদের কারও অবহেলা রয়েছে কি না-এসব বিষয় খতিয়ে দেখা হচ্ছে বলে জানান তিনি।
তদন্ত কমিটির আহ্বায়ক আরও বলেন, অধিকতর তদন্তের জন্য আরও অনেকের সঙ্গে কথা বলতে হবে। তদন্ত শেষে অধিদপ্তরে প্রতিবেদন জমা দেওয়া হবে।

এমএসএম / এমএসএম

ঠাকুরগাঁও চেম্বার অব কমার্সের নতুন সভাপতি শরীফ

বালাগঞ্জে ওপেন হাউজ ডে'র পরের দিন, বিভিন্ন মামলায় গ্রেফতার ৬ আসামী

দেশকে পরনির্ভরশীল হতে দিবো নাঃ ফারজানা শারমিন পুতুল

চাঁদপুরে গ্যাসের তীব্র সংকট, গ্যাস না পেয়ে সড়ক অবরোধ

মোহনগঞ্জ-তেতুলিয়া বেহাল সড়কে দুর্ভোগ চরমে

‎নিরাপদ খাদ্য সুনিশ্চিতে খোলা ভোজ্যতেল বিক্রি বন্ধ করতে হবে: জয়পুরহাটে প্রতিমন্ত্রী আব্দুল বারী

ধুনটে ধান ব্যবসায়ীদের দখলে মথুরাপুর হাট, যানজট চরমে

মুরাদনগরে ডাক্তারকে ‘ম্যাডাম-স্যার’ না বললেই রোগীদের পোহাতে হয় ভোগান্তি

নাচোল সেন্ট্রাল প্রেসক্লাবের মাসিক সভা ও বনভোজন-সাংবাদিকদের মিলনমেলায় মুখর উজিরপুর দরগা

রায়গঞ্জে চালকলের লাইসেন্স-বরাদ্দে অনিয়মের অভিযোগ দিয়ে হুমকির মুখে পরিবেশ কর্মী

রাজস্থলীতে দীর্ঘ দিন ভোগান্তি যাত্রী সেবায় চালু হলো পিক-আপ সার্ভিস গাড়ি

নোয়াখালীতে হাঁটু পানিতে দাঁড়িয়ে সড়ক সংস্কারের দাবিতে মানববন্ধন

মনোহরগঞ্জে ৬ বছর ধরে ঝুলছে সেতু বন্ধ নির্মাণ কাজ