উলিপুরে ক্যান্সারে আক্রান্ত ৫ বছরের শিশু রোহানকে বাঁচাতে চায়
রিক্সা চালক বাবার একমাত্র ফুটফুটে ছেলে, বয়স মাত্র ৫ বছর। যে বয়সে শিশুর বিকাশ, বন্ধু ও খেলাধুলা নিয়ে ব্যস্ত থাকার কথা সেই বয়সে দুরারোগ্য ব্লাড ক্যান্সারের সাথে কঠিন লড়াই করছে রোহান হোসেন লাব্বাইক নামের এ শিশুটি। যেন জন্মিবার শুরু থেকেই তাকে পিছু তাড়া করে মরণ ব্যাধি ক্যান্সার। তাই দুনিয়ার বুকে জন্ম নিলেও বৈচিত্রময় এই পৃথিবীর কোনো কিছুই যেন তার কাছে ভালো অনুভূত হয় না। সে কুড়িগ্রাম জেলার উলিপুর উপজেলার তিস্তা নদী তীররর্তী কর্পূরা (উত্তর কদমতলা) গ্রামের হত-দরিদ্র শাহাজাহান-রিনা দম্পত্তির ছেলে। ৭ বার বাড়ি ভাঙ্গনের শিকার এই দম্পতি নদীগর্ভে সর্বস্ব হারিয়ে সহায় সম্বলহীন হয়ে বাঁধের রাস্তার উপর ঝুপড়ি ঘর তৈরি করে বিবাহ উপযুক্ত কন্যাসহ ৭ সদস্যের পরিবারটি মাথা গোঁজার ঠাঁই করে নিয়েছে। রিক্সা চালিয়ে যা পায় তা দিয়ে অনাহারে-অর্ধাহারে তাদের দিন চলে। একদিকে কন্যাদায়গ্রস্থ, ছেলে-মেয়েদের লেখা-পড়া ও ভরণপোষণ, অন্যদিকে ৫ বছরের কোলের অবুঝ শিশুর ক্যান্সারের চিকিৎসা খরচ যোগাতে না পারার অসহ্য যঁন্ত্রণা শাহাজাহান দম্পত্তিকে কুঁড়ে-কঁড়ে খাচ্ছে। জানা গেছে, চলতি বছরের জানুয়ারি মাসের মাঝামাঝি সময়ে শিশুপুত্র রোহানের শরীরের কোমরের বামপার্শ্বে কিডনি বরাবর হঠাৎ ফুলে উঠে। ছেলের শরিরের এমন অবস্থা দেখে ভয়পায় মা রিনা বেগম। প্রথমে স্থানীয় চিকিৎসকের পরামর্শ শেষে এলাকার লোকজনের সহায়তায় গত মার্চ মাসে রাজধানীর শ্যামলীস্থ বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউটে চিকিৎসা শুরু করায়। সেখানে দু'মাস চিকিৎসা নেয়া অবস্থায় বিশেষজ্ঞ ডাক্তর'র পরামর্শ অনুযায়ী শিশু রোহানের "Histopatholegy/Cytopatholegy Report " করা হলে পরিক্ষায় তার কিডনি টিউমার ধরা পরে। যে খবর শুনে হঠাৎ তাদের জীবনে নেমে আসে ঘোর অন্ধকার। ডাক্তার বলেন, দ্রুত অপারেশন করা না হলে শিশুটিকে বাঁচানো স্বম্ভব হবেনা। ডাক্তারের কথামতো অপারেশন খরচ ৩৫ হাজার টাকা জোগার করা ঐ দম্পত্তির পক্ষে কঠিন হয়ে পরে। বিষয়টি স্থানীয় বীর মুক্তিযোদ্ধা সরকার ইসহাক আলীর কর্ণগোচর হলে তিনি এলাকার কিছু বিত্তবান লোক, স্কুল-মাদ্রাসা ও হাট-বাজারে কালেকশন করে অপারেশনের টাকা জোগার করে দেন। পরে একই হাসপাতালে শিশু রোহানের সফল ভাবে অপারেশন সম্পন্ন করে সংশ্লিষ্ট ডাক্তারগণ রোগীর বামপার্শ্বে কিডনিসহ টিউমার শরীর থেকে আলাদা করেন। এবং সেটি (কিডনি-টিউমার) পপুলার ডায়াগনস্টিক সেন্টার, শ্যামলী ব্রান্ডস ইউনিটে সিটি স্কান করে ক্যান্সার চিকিৎসার জন্য ডাক্তারগণ ঢাকা মহাখালী ক্যান্সার হাসপাতালে চিকিৎসা নেয়ার পরামর্শ দেন। সে অনুযায়ী রোগীকে জাতীয় ক্যান্সার গবেষনা ইনস্টিটিউট ও হাসপাতালে নেয়া হয়। সেখানকার বিশেষজ্ঞ ডাক্তারগণের পরামর্শ অনুযায়ী রোহান লাব্বাইকের সুস্থতার জন্য প্রতিমাসে রেডিয়েশন থেরাপি, হাই ডোজ কেমোথেরাপিসহ দীর্ঘমেয়াদি চিকিৎসা প্রয়োজন। এই চিকিৎসার জন্য প্রায় ৩ লাখ টাকা খরচ হবে এবং ১৫–২০ মাস চিকিৎসা চলবে।
ভুক্তভোগী পরিবার সূত্রে জানা যায়, সন্তানের চিকিৎসার জন্য বাবা ইতিমধ্যে তার যাবতীয় সঞ্চয় ও জীবিকা নির্বাহের একমাত্র সম্বল রিক্সাটিও বিক্রি করেছেন। এখন সন্তানের চিকিৎসার খরচ চালানোর মত আর কোন উপয়ান্তর নেই। রোহানের বাবা বলেন, ছেলেকে বাঁচাতে চিকিৎসার জন্য সহায় সম্বল সব খরচ করেছি। এখন আর কিছুই বাকি নেই। একজন বাবা হিসেবে নিজের সন্তানের এই কষ্ট কিছুতেই সহ্য করতে পারছিনা। তাই তিনি তার অবুঝ শিশুর চিকিৎসার জন্য সমাজের বিত্তবান, মানবিক ব্যক্তি, প্রবাসী বাংলাদেশি ও বিভিন্ন সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠনের সহায়তা চাইছেন।
রোহান লাব্বাইকের জন্য সাহায্য পাঠাতে ০১৩০০১৮১৭২০ নম্বরে যোগাযোগের জন্য আকুল আবেদন জানিয়েছেন রোগীর বাবা-মা।
এমএসএম / এমএসএম
পটুয়াখালীর রাঙ্গাবালিতে গ্রামীণ সড়ক মাস্টারপ্ল্যান প্রণয়নে কর্মশালা অনুষ্ঠিত
ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে সেনা মোতায়েনের প্রয়োজন নেইঃ নির্বাচন কমিশনার সানাউল্লাহ
হাটহাজারী পৌরসভার ৭নং ওয়ার্ডের আর্দশ গ্রামে মন্দীরের সড়কটি যেন দেখার কেউ নাই
নাজিরপুরে সার জব্দের অভিযানের পর কৃষি কর্মকর্তাকে মারধরের অভিযোগ
মিরসরাইয়ে নুরুল আমিন এমপি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
মনপুরায় হামে আক্রান্ত আট বছরের শিশু আছিয়ার মৃত্যু, পরিবারে শোকের মাতম
আশুগঞ্জে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, মাসে আড়াই হাজার টাকা পাবে নারীরা।।
গলাচিপায় দুই বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার আসামি বাবুল সিকদার গ্রেপ্তার
মুকসুদপুরে জাতীয় কন্যা শিশু দিবস উদযাপিত
দুমকি সদর যেন ময়লার ভাগাড়, দুর্গন্ধে অতিষ্ঠ জনজীবন
বরিশালে মা ইলিশ সংরক্ষণ অভিযান : ৩০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ
বনদস্যু আলিম বাহিনীর সদস্য মেহেদী গ্রেপ্তার
চাঁপাইনবাবগঞ্জে কৃষি শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত
Link Copied