ঢাকা রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

তথ্য চাওয়ায় সাংবাদিককে গালাগালের অভিযোগ মহিলা দলের বহিষ্কৃত নেত্রীর বিরুদ্ধে


সফর মিয়া, নবীনগর photo সফর মিয়া, নবীনগর
প্রকাশিত: ১৪-৮-২০২৬ বিকাল ৬:১
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে তথ্য জানতে চাওয়াকে কেন্দ্র করে এক গণমাধ্যমকর্মীর সঙ্গে অশালীন আচরণের অভিযোগ উঠেছে জাতীয়তাবাদী মহিলা দলের বহিষ্কৃত নেত্রী নায়লা ইসলামের বিরুদ্ধে। এ ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনা ও প্রতিবাদ দেখা দিয়েছে।
অভিযোগকারী গণমাধ্যমকর্মী জালাল উদ্দিন মনির নবীনগর প্রেসক্লাবের সাবেক সভাপতি এবং দৈনিক আমার দেশ এর উপজেলা প্রতিনিধি। তাঁর অভিযোগ, বৃহস্পতিবার (১৩ আগস্ট) সন্ধ্যায় নায়লা ইসলামের কাছে একটি বিষয়ে তথ্য জানতে হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান তিনি। জবাব না পেয়ে পরে মুঠোফোনে কল করেন। ফোনে নিজের পরিচয় দেওয়ার পর নায়লা ইসলাম তাকে অশালীন  ভাষায় গালাগাল করেন।
জালাল উদ্দিন মনির বলেন, ‘আমি তাঁকে বারবার বোন বলে সম্বোধন করে শান্তভাবে কথা বলার চেষ্টা করেছি। কিন্তু তিনি উত্তেজিত হয়ে আমাকে ও আমার পরিবারকে নিয়ে অশালীন মন্তব্য করেন।’
এ বিষয়ে নায়লা ইসলামের বক্তব্য জানতে তাঁর মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁকে পাওয়া যায়নি।
জালাল উদ্দিন মনিরের দাবি, ঘটনার পর নায়লা ইসলাম তাঁকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্ট দেন, যাতে বিভ্রান্তিকর তথ্য উপস্থাপন করা হয়েছে। এর পরিপ্রেক্ষিতে নিজের বক্তব্য পরিষ্কার করতে তিনি ফোনালাপের একটি অডিও ফেসবুকে প্রকাশ করেন। ওই অডিও প্রকাশের পর বিষয়টি নিয়ে স্থানীয় সাংবাদিক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মধ্যে আলোচনা শুরু হয়।
মহিলা দলের একাধিক সূত্র ও প্রকাশিত সংবাদ বিজ্ঞপ্তি অনুযায়ী, দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ২০২৫ সালের ২২ জানুয়ারি নায়লা ইসলামকে জাতীয়তাবাদী মহিলা দলের কেন্দ্রীয় কমিটির সদস্যপদ, প্রাথমিক সদস্যপদসহ দলের সব পর্যায়ের পদ-পদবি থেকে বহিষ্কার করা হয়।
মহিলা দলের কেন্দ্রীয় সভাপতি আফরোজা আব্বাস ও সাধারণ সম্পাদক সুলতানা আহমেদের স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে তাঁর বহিষ্কারের বিষয়টি জানানো হয়েছিল।
এর আগে ২১ জানুয়ারি ২০২৫ ঢাকার ডেমরা এলাকায় বিএনপির তৎকালীন বাণিজ্যবিষয়ক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য সালাউদ্দিন আহমেদের বিরুদ্ধে একটি বিক্ষোভ ও ঝাড়ু মিছিলের কর্মসূচিতে নায়লা ইসলাম ও তাঁর অনুসারীরা অংশ নেন বলে বিভিন্ন সংবাদমাধ্যমে খবর প্রকাশিত হয়। এর পরদিনই তাঁকে বহিষ্কারের ঘোষণা আসে।
পরবর্তী সময়ে নায়লা ইসলাম জাতীয় নাগরিক পার্টিতে (এনসিপি) যোগ দেন বলে জানা যায়। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া-৫ (নবীনগর) আসনে দলটির মনোনয়ন পেতে তিনি দলীয় মনোনয়ন ফরমও সংগ্রহ করেছিলেন। তবে শেষ পর্যন্ত তিনি মনোনয়ন পাননি।
সম্প্রতি তাঁকে আবার বিএনপির বিভিন্ন কর্মসূচিতে সক্রিয় দেখা যাচ্ছে বলে স্থানীয়ভাবে আলোচনা রয়েছে। তবে তাঁর বহিষ্কারাদেশ প্রত্যাহার বা স্থগিত করা হয়েছে কি না, সে বিষয়ে দলীয় কোনো নতুন সিদ্ধান্তের তথ্য পাওয়া যায়নি।
এদিকে, গণমাধ্যমকর্মীর সঙ্গে একজন রাজনৈতিক নেত্রীর এমন আচরণের অভিযোগের ঘটনায় স্থানীয় সাংবাদিকদের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে। সাংবাদিকেরা বলছেন, কোনো বিষয়ে মতবিরোধ থাকলে তার সমাধান বক্তব্য, প্রতিবাদ বা আইনি প্রক্রিয়ার মাধ্যমে হওয়া উচিত। তথ্য জানতে চাওয়ার কারণে একজন সাংবাদিকের সঙ্গে ব্যক্তিগতভাবে অশালীন আচরণ গ্রহণযোগ্য নয়।

এমএসএম / এমএসএম

তরুণরা চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হতে হবে, ইসমাইল জবিউল্লাহ

বরগুনায় জি,টিভির প্রাইভেটকারও ইজিবাইকের সংঘর্ষে নিহত -২

পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব

পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই

শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া

চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ

এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস

কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত

কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

নড়াইলে প্রেস কাউন্সিলের প্রশিক্ষণে নড়াগাতী রিপোর্টার্স ইউনিটির সাথে বৈষম্যের অভিযোগ