ঢাকা বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬

আত্রাইয়ে পৃথক জিআর মামলার ওয়ারেন্টভুক্ত ২ জন আসামি গ্রেপ্তার


ওমর ফারুক, আত্রাই photo ওমর ফারুক, আত্রাই
প্রকাশিত: ১৪-৮-২০২৬ বিকাল ৬:১

নওগাঁর আত্রাইয়ে থানা পুলিশের বিশেষ অভিযানে পৃথক দুটি জিআর  মামলার দুজন পরোয়ানাভুক্ত আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার দিবাগত রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে পুলিশ।

​গ্রেপ্তারকৃত আসামিরা হলেন, গ্রেপ্তারকৃত আসামিরা হলেন আত্রাই উপজেলার বওলা গ্রামের শহীদ প্রামানিকের ছেলে মো. নয়ন প্রামানিক, জিআর মামলা নং- ১৬৩/২৩ ,​ বাকি ওলামা গ্রামের  মোঃ কাজেম উদ্দিনের ছেলে মোঃ রণি, জিআর মামলা নং-১৯৫/১৭। ​তারা উভয়েই নওগাঁ জেলার আত্রাই উপজেলার বাসিন্দা। তাদের বিরুদ্ধে নিজ নিজ মামলায় বিজ্ঞ আদালতের পরোয়ানা জারি ছিল। ​

​পুলিশ সূত্রে জানা যায়, গ্রেপ্তারকৃত উভয়েই আত্রাই উপজেলার বাসিন্দা। দীর্ঘদিন ধরে নিজ নিজ মামলায় আদালতের গ্রেপ্তারি পরোয়ানা জারি থাকার পর তারা আত্নগোপনে ছিল। পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করতে সক্ষম হয়।

​আইনশৃঙ্খলার সার্বিক পরিস্থিতি ও অভিযানের বিষয়ে আত্রাই থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাহবুব আলম বলেন, উপজেলায় অপরাধ দমন, পরোয়ানাভুক্ত আসামি গ্রেপ্তার এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে আত্রাই থানা পুলিশের নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে।

এরই অংশ হিসেবে অভিযান চালিয়ে পৃথক দুটি জিআর মামলার ওয়ারেন্টভুক্ত আসামি নয়ন ও রনিকে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার সকালে তাদেরকে নওগাঁ জেলা হাজতে প্রেরণ করা হয়েছে। জনস্বার্থে পুলিশের এই অপরাধবিরোধী অভিযান অব্যাহত থাকবে।

এমএসএম / এমএসএম

পটুয়াখালীর রাঙ্গাবালিতে গ্রামীণ সড়ক মাস্টারপ্ল্যান প্রণয়নে কর্মশালা অনুষ্ঠিত

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে সেনা মোতায়েনের প্রয়োজন নেইঃ নির্বাচন কমিশনার সানাউল্লাহ

হাটহাজারী পৌরসভার ৭নং ওয়ার্ডের আর্দশ গ্রামে মন্দীরের সড়কটি যেন দেখার কেউ নাই

নাজিরপুরে সার জব্দের অভিযানের পর কৃষি কর্মকর্তাকে মারধরের অভিযোগ

মিরসরাইয়ে নুরুল আমিন এমপি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

মনপুরায় হামে আক্রান্ত আট বছরের শিশু আছিয়ার মৃত্যু, পরিবারে শোকের মাতম

আশুগঞ্জে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, মাসে আড়াই হাজার টাকা পাবে নারীরা।।

গলাচিপায় দুই বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার আসামি বাবুল সিকদার গ্রেপ্তার

মুকসুদপুরে জাতীয় কন্যা শিশু দিবস উদযাপিত

দুমকি সদর যেন ময়লার ভাগাড়, দুর্গন্ধে অতিষ্ঠ জনজীবন

বরিশালে মা ইলিশ সংরক্ষণ অভিযান : ৩০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ

বনদস্যু আলিম বাহিনীর সদস্য মেহেদী গ্রেপ্তার

চাঁপাইনবাবগঞ্জে কৃষি শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত