ঢাকা রবিবার, ৪ অক্টোবর, ২০২৬

মনোহরগঞ্জে ৬ বছর ধরে ঝুলছে সেতু বন্ধ নির্মাণ কাজ


আবদুর রহিম, মনোহরগঞ্জ photo আবদুর রহিম, মনোহরগঞ্জ
প্রকাশিত: ১৪-৮-২০২৬ বিকাল ৬:৩
কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার ১ নং বাইশগাঁও ইউনিয়নের চড্ডা - হাওরা গ্রামের নির্মাণাধীন নান্দনিক হাওরা আর্চ গার্ডার সেতুর কাজ ৬ বছর ধরে ঝুলছে বন্ধ নির্মাণ কাজ। মেয়াদ শেষ হওয়ার পরও কাজ সম্পন্ন করতে না পেরে ঠিকাদার পালিয়ে  যাওয়ায় দীর্ঘদিন ধরে বন্ধ রয়েছে নির্মাণকাজ। এতে চরম ভোগান্তিতে পড়েছেন আশপাশের ৭/৮ গ্রামের কয়েক হাজার বাসিন্দা।উপজেলা এলজিইডি সূত্রে জানা যায়, উপজেলা শহর (নন-মিউনিসিপ্যাল) মাস্টার প্ল্যান প্রণয়ন ও মৌলিক অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় উপজেলা সদর থেকে হাও রা - চড্ডা সড়কের নদনা খালের ওপর সেতুটি নির্মাণের উদ্যোগ নেওয়া হয়। ২০ সালে শুরু হওয়া প্রকল্পটির কাজ চুক্তি অনুযায়ী ২২ সালে শেষ হওয়ার কথা ছিল। নির্ধারিত সময়ে কাজ শেষ করতে না পারায় ঠিকাদারকে দুই দফা সময় বাড়ানো হয়। এরপরও কাজ শেষ না হওয়ায় ২৩ সালে কার্যাদেশ বাতিল করে কর্তৃপক্ষ। পরবর্তীতে কয়েক দফা পুনঃদরপত্র আহ্বানের উদ্যোগ নেওয়া হলেও দীর্ঘ সময়েও সেতুটির নির্মাণ কাজ  শেষ হয়নি।
সরেজমিনে দেখা যায়, সেতুটির দুই পাশে দুটি গার্ডারের কাজ শেষ হলেও মাঝের অংশসহ অন্যান্য কাজ অসম্পূর্ণ রয়েছে। দীর্ঘদিন নির্মাণকাজ বন্ধ থাকায় খোলা আকাশের নিচে পড়ে থাকা গার্ডারের বেরিয়ে থাকা রডে মরিচা ধরেছে। এতে নির্মাণসামগ্রীও নষ্ট হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।স্থানীয় বাসিন্দারা জানান, সেতু নির্মাণের শুরু থেকেই বিকল্প চলাচলের ব্যবস্থা না থাকায় গ্রামবাসী নিজ উদ্যোগে বাঁশের সাঁকো তৈরি করে চলাচল করছেন।  বর্ষাকালে পানির উচ্চতা বেড়ে গেলে সেই সাঁকোও ডুবে যায়। ফলে স্কুল-কলেজের শিক্ষার্থী, কৃষক ও সাধারণ মানুষকে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।স্থানীয় বাসিন্দা মো. শরীফ হোসেন, মাওলানা সামছুল আলম ও মো. সেলিমসহ কয়েকজন জানান, নির্মাণকাজ শুরুর প্রথম দুই বছরে শুধু দুটি গার্ডারের কাজ শেষ হয়। এরপর আর ঠিকাদারের কোনো লোকজনকে কাজ করতে দেখা যায়নি। পাঁচ বছরের বেশি সময় ধরে সেতুর কাজ বন্ধ থাকায় এলাকার মানুষের দুর্ভোগ বেড়েছে।চড্ডা, হাওরা, দিশাবন্দ, নোয়াপাড়া ও ডাবুরিয়াসহ আশপাশের কয়েকটি গ্রামের মানুষ প্রতিদিন এই ভোগান্তির শিকার হচ্ছেন। বিশেষ করে বোরো মৌসুমে কৃষকদের মাঠের ধান পারাপারে বড় ধরনের সমস্যায় পড়তে হয়।
এ বিষয়ে মনোহরগঞ্জ উপজেলা এলজিইডির প্রকৌশলী মোঃ কামাল হোসেন জানান, সেতুটির জন্য নতুন করে টেন্ডার হয়েছে। বর্তমানে কাজ প্রক্রিয়াধীন রয়েছে। তবে কোন ঠিকাদার কাজটি পেয়েছেন সে বিষয়ে তিনি এখনো অবগত নন। দ্রুত সেতুটির নির্মাণকাজ শেষ করে জনদুর্ভোগ নিরসনের দাবি জানিয়েছেন স্থানীয়রা।

এমএসএম / এমএসএম

সুবর্ণচর উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতি নব কমিটির পরিচিতি ও আলোচনা সভা

ভোলার গ্যাস বদলে দিতে পারে দেশের জ্বালানির ভবিষ্যৎ

‎মাছ ধরার ট্রলারে মিলল বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি-পাঞ্জাবি

পেকুয়ায় শহীদ ওয়াসিমের কবর জিয়ারত, রাশেদ খানের নানা প্রতিশ্রুতি

টঙ্গীতে অপরাধীদের আতঙ্ক ওসি মাকছুদুল আলম, ৪০ দিনে গ্রেপ্তার ৪১৯

ডামুড্যায় নিখোঁজের ৬ ঘণ্টা পর শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার, বাড়িতে আগুন

‎অস্ট্রেলিয়া-বাংলাদেশ স্পেশালাইজড ইন্টারন্যাশনাল হাসপাতাল বিষয়ে এক মতবিনিময় সভা

ফেনীতে এশিয়ান মেধা উন্নয়ন বৃত্তি ও সংবর্ধনা প্রদান অনুষ্ঠিত

রায়পুরে স্থানীয় সরকার নির্বাচনে বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার: বিদ্রোহী প্রার্থীদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি

রায়গঞ্জে চালকল নিয়ে শঙ্কা, বিপাকে মিল মালিক-শ্রমিক

মিরসরাইয়ে ভূমি জবর দখলের প্রতিকার চেয়ে সংবাদ সম্মেলন

টঙ্গীতে প্রশাসক গোল্ডকাপ ২০২৬ অনুষ্ঠিত : হাড্ডাহাড্ডি লড়াইয়ে বাসনকে হারিয়ে টঙ্গীর জয়

বাউফলে স্প্রেড হিউম্যানিটির দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত: ৫০টি পরিবারে খাদ্যসামগ্রী বিতরণ