বালাগঞ্জে ওপেন হাউজ ডে'র পরের দিন, বিভিন্ন মামলায় গ্রেফতার ৬ আসামী
সিলেটের বালাগঞ্জে মাত্র চার দিনের ব্যবধানে ঘটে যাওয়া ধারাবাহিক কিছু ঘটনায় উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে জনমনে নানা প্রশ্ন দেখা দিয়েছে। গত মঙ্গলবার (১১ আগস্ট) থানা থেকে ৩০০ থেকে ৪০০ মিটার দূরে রাত পৌনে ৯টায় প্রকাশ্যে সংঘর্ষ, ঘটনার পরদিনই থানার ভেতরে ‘ওপেন হাউজ ডে’। এর পরের দিন বৃহস্পতিবার (১৩ আগস্ট) সংঘর্ষের ঘটনায় চুনু মিয়া বাদী হয়ে মামলা দায়ের করেন। সর্বশেষ শুক্রবার রাতভর বিশেষ অভিযানে মাদক ও সিআর ও জিআর পরোয়ানাভুক্ত আসামী গ্রেফতার হয় ছয়জন। তবে সংঘর্ষের ঘটনায় এখনো কাউকে গ্রেফতার করা হয়নি বলে জানা গেছে।
পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার (১৪ আগস্ট) অফিসার ইনচার্জ মোহাম্মদ আব্দুল লতিফ তরফদারের সার্বিক নির্দেশনায় পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. ফয়েজ আহমেদের নেতৃত্বে বালাগঞ্জ সদর ইউনিয়নের বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এ সময় ২০ পিস ইয়াবাসহ রাধাকোনা গ্রামের মৃত আকলু মিয়ার ছেলে ঝুনু মিয়া (২৮) ও ফাজিলপুর গ্রামের মৃত আব্দুল হকের ছেলে সালমান মিয়া (২৬)কে গ্রেফতার করা হয়। এ ঘটনায় এসআই সৌরভ সাহা বাদী হয়ে বালাগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করেন। পরে গ্রেফতার দুজনকে আদালতে সোপর্দ করা হয়। অন্যদিকে, একই দিনে এসআই রতন কুমার হালদারের নেতৃত্বে দেওয়ান বাজার ইউনিয়নের মোহাম্মদপুর এলাকায় অভিযান চালিয়ে দুটি সিআর পরোয়ানাভুক্ত আসামী আলী নুরকে গ্রেফতার করা হয়। এবং এসআই পান্না লাল দেবের নেতৃত্বে পৃথক অভিযানে বালাগঞ্জ জিআর মামলা নং-২১/২৫-এর পরোয়ানাভুক্ত মাদারিপুর গ্রামের আলমগীর আলম (৩২), জাহিদ আলম (২৫) ও বদরুল আলম (২৩)কে গ্রেফতার করা হয়।
বালাগঞ্জ অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আব্দুল লতিফ তরফদার বলেন, গ্রেফতারকৃত ছয়জনকেই যথাযথ পুলিশ প্রহরায় বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। সব ধরনের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসা হবে।
স্থানীয় রাজনৈতিক ও সমাজ সচেতন মহল জানান, থানার পাশেই সংঘর্ষের ঘটনা, হাউজ ডে, এরপর পুলিশের বিশেষ অভিযানে মাদক, সিআর, জিআর ভুক্ত ছয়জন আসামীকে গ্রেফতারের বিষয়টি নিয়ে এখন স্থানীয়ভাবে নানা প্রশ্ন ও আলোচনা চলছে। আগামী দিনগুলোতে অপরাধ দমনে পুলিশের তৎপরতা কতটা কার্যকর হয়, তার ওপরই অনেকটা নির্ভর করবে বালাগঞ্জের আইনশৃঙ্খলা পরিস্থিতির বাস্তবতা।
উল্লেখ্য, বুধবার (১২ আগস্ট) বালাগঞ্জ থানার ভেতরে অনুষ্ঠিত হয় ‘ওপেন হাউজ ডে’। এতে উপজেলা বিএনপি, জামায়াতে ইসলামী, খেলাফত মজলিস ও স্থানীয় প্রেসক্লাবের নেতৃবৃন্দ ইউনিয়ন চেয়ারম্যান, ইউপি সদস্য, জনসাধারণ উপস্থিত ছিলেন। পুলিশ ও জনগণের মধ্যে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি এবং স্থানীয় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে মতবিনিময়ের উদ্দেশ্যে এ আয়োজন করা হয়।
এমএসএম / এমএসএম
রৌমারীতে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামুনে রেখে ৩নং বন্দবেড় ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী
সিংড়া কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষের বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগ
বাগেরহাট বাস টার্মিনালে দুই পক্ষের সংঘর্ষ
মনিরামপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শান্তিগঞ্জে মতবিনিময় সভা অনুষ্ঠিত
বাবুগঞ্জের চাঁদপাশায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রমের সূচনা
চাঁপাইনবাবগঞ্জে মাদকবিরোধী অভিযানে ৭ মাদকসেবী আটক, কারাদণ্ড
দোহাজারীকে নিয়ে অবমাননাকর বক্তব্যের অভিযোগ
অবসরপ্রাপ্ত সেনা সদস্য সার্জেন্টের হত্যার প্রতিবাদে বাদশাগঞ্জে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ
রাণীনগরে আম বাগানে হলুদ চাষে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন
রাঙ্গামাটিতে রাস্তা সংস্কারের দাবিতে ৩ ঘণ্টা সড়ক অবরোধ
ধামরাইয়ে পূজামণ্ডপে জিআর চাল ও আর্থিক অনুদান বিতরণ