ঢাকা বুধবার, ৭ অক্টোবর, ২০২৬

ঠাকুরগাঁও চেম্বার অব কমার্সের নতুন সভাপতি শরীফ


কামরুল হাসান, ঠাকুরগাঁও photo কামরুল হাসান, ঠাকুরগাঁও
প্রকাশিত: ১৪-৮-২০২৬ বিকাল ৬:১৭

ঠাকুরগাঁও চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও পৌর বিএনপির সভাপতি শরিফুল ইসলাম শরীফ। বৃহস্পতিবার রাতে ঠাকুরগাঁও শহরের পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় চেম্বার অব কমার্সের কার্যালয়ে অনুষ্ঠিত হয় নির্বাচন।
এতে কোনো প্রতিদ্বন্দ্বী না থাকায় ২৪ সদস্যের প্যানেলটি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়। নতুন কমিটিতে সভাপতি হয়েছেন জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও পৌর বিএনপির সভাপতি শরিফুল ইসলাম শরীফ। সিনিয়র ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন জাহাঙ্গীর এবং ভাইস প্রেসিডেন্ট হয়েছেন মো. নূর-এ-শাহাদাৎ (স্বজন)।
দায়িত্ব পাওয়ার পর নতুন কমিটির নেতারা চেম্বার অব কমার্সকে আরও সুসংগঠিত করার পাশাপাশি ব্যবসায়ীদের স্বার্থ ও কল্যাণে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। তারা ব্যবসায়ীদের বিভিন্ন সমস্যা সমাধানে কার্যকর ভূমিকা রাখা এবং ব্যবসাবান্ধব পরিবেশ তৈরিতে কাজ করার আশা ব্যক্ত করেন। এসময় জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সল আমিন সহ বিএনপি ও চেম্বারের বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এমএসএম / এমএসএম

জয়পুরহাটে শিশু অধিকার দিবস ও শিশু মেলা-২০২৬ উদ্বোধন

‎সাভারে ওএমএস অনিয়ম অনুসন্ধানে গিয়ে হামলার শিকার ৪ সাংবাদিক, মিথ্যা মামলায় জেলের অভিযোগ

আদমদীঘিতে বিভিন্ন মামলায় নারীসহ তিনজন গ্রেফতার

পটুয়াখালীতে শুল্ক ফাঁকি দিয়ে আনা ২১ টন ভারতীয় জিরাসহ কার্গো বোট জব্দ

সখীপুরে স্বামী ও দেবরের নির্যাতনের শিকার গৃহবধূর সংবাদ সম্মেলন

সুনামগঞ্জে শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী ও শিশু সপ্তাহ উদযাপিত: প্রধানমন্ত্রীর উদ্বোধনী ভাষণ উপভোগ

ধুনটে ঔষধ সেবনের পর মাদ্রাসাছাত্রীর মৃত্যু

ধামইরহাটে আদালতের রায় অমান্য করে বসতবাড়িতে হামলা ও হয়রানীর বিরুদ্ধে ভুক্তভুগির সংবাদ সম্মেলন

পটিয়ার চক্রশালা কৃষি উচ্চ বিদ্যালয়ের আইসিটি ল্যাবে চুরি

মোহনগঞ্জে মাদক সেবনের দায়ে ৬ জনের কারাদণ্ড

নওগাঁয় ড্রিল মেশিন দিয়ে মাথা ফুটো করে হত্যা, আসামির যাবজ্জীবন

কালিহাতীতে চীন থেকে আমদানিকৃত ব্যতিক্রমী পণ্যের সমাহার নিয়ে ‘নিও চায়না মার্ট’

পাবনায় নিখোঁজের একদিন পর হলুদ ক্ষেত থেকে ব্যবসায়ীর আগুনে ঝলসানো লাশ উদ্ধার