ভূরুঙ্গামারীতে ১৪৩ পিচ ইয়াবা ও হেরোইনসহ মাদক কারবারি মিজু গ্রেপ্তার
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ১৪৩ পিস ইয়াবা ও ১ গ্রাম হেরোইনসহ মোঃ ইকবাল জাহিদী মিজু (৩৮) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তার সহযোগী মোঃ নুর আলম (৩৫)-কেও গ্রেপ্তার করা হয়। শুক্রবার (১৪ আগস্ট) রাত ১১টা থেকে ১২টার মধ্যে উপজেলার তিলাই ইউনিয়নের কালাঁচান মোড় সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত মিজু উপজেলার পশ্চিম ছাট গোপালপুর এলাকার মোঃ শরিফুল ইসলাম জাহিদীর ছেলে। অপর গ্রেপ্তারকৃত নুর আলম কামাত আঙ্গারিয়া এলাকার মোঃ জালালউদ্দিনের ছেলে। পুলিশ সূত্রে জানা যায়, ভূরুঙ্গামারী পুলিশ সার্কেলের সহকারী পুলিশ সুপার মুনতাসির মামুন মুনের নেতৃত্বে ভূরুঙ্গামারী থানার এসআই আল-আমিন, এএসআই সোহাগ রানা ও এএসআই আসাদুজ্জামানের সমন্বয়ে গঠিত মাদকবিরোধী একটি দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে। অভিযানকালে তিলাই ইউনিয়নের কালাঁচান মোড় সংলগ্ন নুর আলমের বসতবাড়িতে মাদক সেবনরত অবস্থায় মিজু ও নুর আলমকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ১৪৩ পিস ভারতীয় ইয়াবা ও ১ গ্রাম হেরোইন জব্দ করা হয়। জব্দকৃত মাদকের আনুমানিক অবৈধ বাজারমূল্য প্রায় ৬০ হাজার টাকা বলে জানিয়েছে পুলিশ। পুলিশ আরও জানায়, গ্রেপ্তারের সময় মিজু পুলিশের সদস্যদের ওপর আক্রমণ করে পালানোর চেষ্টা করেন। এ সময় দুই পুলিশ সদস্য সামান্য আহত হন। পরে পুলিশ সদস্যরা তাকে ও তার সহযোগীকে আটক করতে সক্ষম হন। এ বিষয়ে ভূরুঙ্গামারী পুলিশ সার্কেলের সহকারী পুলিশ সুপার মুনতাসির মামুন মুন বলেন, মিজু ভূরুঙ্গামারী উপজেলার একজন চিহ্নিত মাদক কারবারি। তার মাধ্যমে উপজেলার উঠতি বয়সী কিশোর-কিশোরীদের কাছেও মাদক পৌঁছানোর অভিযোগ রয়েছে। তাকে গ্রেপ্তার করা সম্ভব হয়েছে। আশা করি, এ অভিযানের ফলে উপজেলার মাদক নিয়ন্ত্রণ পরিস্থিতির কিছুটা উন্নতি হবে। এ ঘটনায় গ্রেপ্তারকৃত ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন তিনি।
Aminur / Aminur
রাণীনগরে সরকারি দামে সার কেবল কাগজে কলমে,মাঠপর্যায়ে উল্টো চিত্র
রায়গঞ্জে বাসে মিলল ৯৭৫ বুপ্রেনরফিন ইনজেকশন, নারী আটক
শান্তিগঞ্জে এমপি কয়সর আহমেদ, মসজিদ উন্নয়নে দিলেন ৩ লাখ টাকা
ভূরুঙ্গামারীতে ১৪৩ পিচ ইয়াবা ও হেরোইনসহ মাদক কারবারি মিজু গ্রেপ্তার
সংঘর্ষে তেলবাহী জাহাজের ইঞ্জিন রুমে পানি, অক্ষত ৩৩ হাজার টন ডিজেল
ঠাকুরগাঁও চেম্বার অব কমার্সের নতুন সভাপতি শরীফ
বালাগঞ্জে ওপেন হাউজ ডে'র পরের দিন, বিভিন্ন মামলায় গ্রেফতার ৬ আসামী
দেশকে পরনির্ভরশীল হতে দিবো নাঃ ফারজানা শারমিন পুতুল
চাঁদপুরে গ্যাসের তীব্র সংকট, গ্যাস না পেয়ে সড়ক অবরোধ
মোহনগঞ্জ-তেতুলিয়া বেহাল সড়কে দুর্ভোগ চরমে
নিরাপদ খাদ্য সুনিশ্চিতে খোলা ভোজ্যতেল বিক্রি বন্ধ করতে হবে: জয়পুরহাটে প্রতিমন্ত্রী আব্দুল বারী
ধুনটে ধান ব্যবসায়ীদের দখলে মথুরাপুর হাট, যানজট চরমে