ঢাকা রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬

রায়গঞ্জে বাসে মিলল ৯৭৫ বুপ্রেনরফিন ইনজেকশন, নারী আটক


সাইদুল ইসলাম আবির, রায়গঞ্জ photo সাইদুল ইসলাম আবির, রায়গঞ্জ
প্রকাশিত: ১৫-৮-২০২৬ দুপুর ১১:৪৯

সিরাজগঞ্জের রায়গঞ্জে যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে ৯৭৫ পিস নেশাজাতীয় বুপ্রেনরফিন ইনজেকশন উদ্ধার করেছে র‌্যাব। এ ঘটনায় মোছা. বেগম (৬৮) নামে এক নারীকে আটক করা হয়েছে।
শুক্রবার (১৪ আগস্ট) দুপুর ১টা ৫ মিনিটের দিকে উপজেলার দাথিয়া দিগর গ্রামের হানিফ ফুড ভিলেজের সামনে রংপুর-ঢাকা মহাসড়কে এ অভিযান চালানো হয়।
শনিবার সকালে র‌্যাব-১২ সদর কোম্পানি সূত্রে জানা যায়, মাদক পরিবহনের গোপন তথ্যের ভিত্তিতে ওই এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় একটি যাত্রীবাহী বাসে মাদক পরিবহনের অভিযোগে মোছা. বেগমকে আটক করা হয়। পরে তার কাছ থেকে ৯৭৫ পিস বুপ্রেনরফিন ইনজেকশন উদ্ধার করা হয়।
আটক মোছা. বেগম দিনাজপুরের হাকিমপুর থানার দক্ষিণ বাসুদেবপুর গ্রামের বাসিন্দা। তিনি মৃত সিরাজ উদ্দিনের স্ত্রী এবং মৃত গমির উদ্দিনের মেয়ে।
র‌্যাবের দাবি, প্রাথমিক জিজ্ঞাসাবাদে ওই নারী দীর্ঘদিন ধরে দিনাজপুর সীমান্ত এলাকা থেকে বুপ্রেনরফিন ইনজেকশন সংগ্রহ করে বিভিন্ন যানবাহনে দেশের বিভিন্ন এলাকায় নিয়ে বিক্রি করে আসার কথা জানিয়েছেন।
এ ঘটনায় রায়গঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে বলে জানিয়েছে র‌্যাব-১২।

Aminur / Aminur

মেঘনায় লঞ্চ থেকে পড়ে নিখোঁজ যাত্রীর মরদেহ উদ্ধার

ফটিকছড়িতে ভূজপুর থানা প্রশাসনের উদ্যোগে মাদকবিরোধী সমাবেশ ও র‍্যালি অনুষ্ঠিত

পৃথিবীর কোনো সরকার সাত মাসে এত জনবিচ্ছিন্ন হয়নি জুড়ীতে ডাকসুর ভিপি সাদেক কায়েম

নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটির শিক্ষার্থী মো: আজমুল হোসেনের রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত

নৈরাজ্যের প্রতিবাদে গাজীপুরে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ

টঙ্গী মিলগেট মাচিমপুর কো-অপারেটিভ সোসাইটির নির্বাচন সম্পন্ন : সভাপতি আবু সাকের, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম খান

লক্ষ্মীপুর ২ আসনের সংসদ সদস্য মোঃ আবুল খায়ের ভুইয়ার ৬০ কোটি টাকার সম্মতিপত্রের সন্ধান

কুড়িগ্রামে ইলেকট্রিশিয়ানদের নিয়ে এমইপির মতবিনিময় সভা

মাদারীপুরে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার- পরিচ্ছন্নতা অভিযান

শেরপুরে পুলিশ-ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত

রায়গঞ্জে মসজিদ-মন্দির, স্কুল ও কবরস্থানে ৩ শতাধিক গাছের চারা রোপণ

মেঘনায় নৌকা ডুবিতে নিখোঁজের দুই দিন পর ৩ ভাইবোনের মরদেহ উদ্ধার

নালিতাবাড়ী গোপালপুর বিটে বনভূমি দখল, গাছ কাটাসহ নানা অভিযোগ