মহানবীর আগমনে ধন্য বিশ্ববাসীঃচন্দনাইশে জশনে জুলুসে অতিথিবৃন্দ
বিশ্ব মানবতার মুক্তির অনন্য দিশারী,রহমাতুল্লিল আলামীন, শাফিউল মুজনাবিন হযরত মুহাম্মদ মুস্তাফা (দ:) এর পৃথিবীতে শুভ আগমন উপলক্ষে চন্দনাইশে হযরত শাহ আমিনুল্লাহ জুলুস কমিটি উদযাপন পরিষদের এর ব্যবস্থপনায় পবিত্র জশনে জুলুছে ঈদে মিলাদুন্নবী (দ:) উদযাপন করা হয়েছে। নবী প্রেমিক শত শত মানুষের অংশ গ্রহনে গত (১৫ আগষ্ট) শনিবার সকালে জশনে জুলুছ হযরত আমিনুল্লাহ শাহ মাজার শরীফ থেকে গাছবাড়িয়া,খাঁনহাট,বাগিছাহাট,নয়াহাট,চন্দনাইশ পৌরসভা দিয়ে পুনরায় মাজার শরীফের মাঠে এসে শেষ হয়। পরে গাউছিয়া কমিটি বাংলাদেশ চন্দনাইশ পৌরসভার সাবেক সভাপতি জাহাগীর মুহাম্মদ আবদুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এই সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ফ্রন্ট-এর কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য মুফতি আহমদ হোসেন আল কাদেরী,চন্দনাইশ উপজেলার সাবেক প্যানেল চেয়ারম্যান মাওলানা সোলাইমান ফারুকী,পূর্ব ছৈয়দাবাদ সুন্নিয়া দাখিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আবুল কাশেম আনছারী,পৌরসভার
সম্ভাব্য মেয়র পদপ্রার্থী মোহাম্মদ হেলাল উদ্দিন,বিশিষ্ট সমাজ সেবক ফেরদৌস ওয়াহিদ,জুলুস কমিটির আহবায়ক মাওলানা মোহাম্মদ ছৈয়দুল হকসহ জুলুস উদযাপন পরিষদের নেতৃবৃন্দ, গাউছিয়া কমিটি বাংলাদেশ,বাংলাদেশ ইসলামি ফ্রন্ট, যুবসেনা,ছাত্রসেনার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এই বক্তারা বলেন, রাসূল করিম (দ:) এর পৃথিবীতে আগমন ছিল মানবতার মুক্তির জন্য। মহান আল্লাহর পরিপূর্ণ ধর্ম দ্বীন ইসলামকে রাসূল করিম (স.) এর মাধ্যমে মানুষের কাছে পৌঁছে দিয়েছেন। মানবতার মুক্তির জন্য রাসূল (স.) অগ্রদূত হিসেবে কাজ করেছেন। পবিত্র কোরআন ও হাদিস শরীফ চর্চার মাধ্যমে দ্বীন ইসলামকে ধরে রাখার জন্য তিনি আমাদের কাছে রেখেগেছেন। মহান রবিউল আউয়াল মাস ও ঈদে মিলাদুন্নবী (স.) পালনের মাধ্যমে দ্বীন ইসলামের অনুসারিদের আলোকিত জীবনের অধিকারী হতে হবে। পবিত্র ঈদে মিলাদুন্নবী (স.) আমাদের জন্য মহা নেয়ামত।
Aminur / Aminur
বেনাপোল বন্দরে কাস্টমসের নেই নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা
লোহাগড়ায় সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, যুবলীগ নেতার নিয়োগ বাতিলের দাবিতে বিএনপির বিক্ষোভ
টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ
বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র্যালি
পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু
ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা
চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।
ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব
দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির
কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ
মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ