কালকিনিতে নীরিহ পরিবারকে মামলা দিয়ে হয়রানীর প্রতিবাদে সংবাদ সম্মেলন
মাদারীপুরের কালকিনিতে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে একটি নীরিহ পরিবারকে কয়েকটি মিথ্যা মামলা দিয়ে হয়রানীর ও প্রান নাশের হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী পরিবার। আজ শনিবার দুপুরে উপজেলা রিপোর্টার্স ইউনিটি কার্যালয় এ সংবাদ সম্মেলন করা হয়।
জিডি ও লিখিত অভিযোগ সুত্রে জানাগেছে, উপজেলার পুর্ব এনায়েতনগর এলাকার কালাই সরদারের চর গ্রামের অসহায় বৃদ্ধ আব্দুল মান্নান বেপারীর(৭৯) সঙ্গে একই এলাকার প্রভাবশালী আরিফুল ইসলাম বাবু, তার বোন নাদিরা সুলতানা ও ভাই সাজ্জাদ হোসেনের সঙ্গে বাড়ির পাশের জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। এই বিরোধের জের ধরে আরিফুল ইসলাম বাবু তার বোন নাদিরা সুলতানাকে বাদী বানিয়ে হয়রানীর উদ্দেশ্য মাদারীপুর কোর্টে পরপর তিনটি মামলা দায়ের করে। এ সকল মামলায় আসামী করা হয় বৃদ্ধ আব্দুল মান্নান বেপারী, রফিকুল ইসলাম, মোহাম্মদ আলী বেপারী, লুৎফর বেপারী, শামীম বেপারী, শাহাজালাল বেপারী ও সাইফুল ইসলামকে। এরপর আরিফুল ইসলাম ও নাদিরা সুলতানা মিলে বৃদ্ধ আব্দুল মান্নান বেপারী ও তার পরিবারকে প্রকাশ্যে বিভিন্ন সময় প্রান নাশের হুমকি প্রধান করে আসছে। এ ঘটনায় বৃদ্ধ আব্দুল মান্নান বেপারী প্রান ভয়ে স্বপরিবার চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন। পরে নিরুপায় হয়ে বৃদ্ধ আব্দুল মান্নান বেপারী শুক্রবার রাতে কালকিনি থানায় একটি সাধারণ ডায়রী করেন।
ভুক্তভোগী আব্দুল মন্নান বেপারী কান্না জরিত কন্ঠে বলেন,আরিফুল ইসলাম বাবু, তার বোন নাদিরা সুলতানা ও ভাই সাজ্জাদ হোসেন মিলে পেশি শক্তি বলে আমার জমি দখলে নিতে চায়। আমি বৃদ্ধ একা মানুষ হওয়ায় আমাকে হত্যার হুমকি দিয়ে বাড়ি ছাড়া করতে চায়। আমার বিরুদ্ধে তারা মিথ্যা মামলা করে আমাকে হয়রানী করে আসছে। আমি আইনের কাছে তাদের বিচার চাই। এ বিষয় জানতে চাইলে অভিযুক্ত আরিফুল ইসলাম বাবুকে ফোনে পাওয়া যায়নি। এ ব্যাপারে কালকিনি থানার ওসি জহিরুল ইসলাম জানান, থানায় জিডি হয়েছে। তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।
এমএসএম / এমএসএম
দুর্গাপূজা ঘিরে সম্প্রীতির আহ্বান, সাংবাদিকদের সঙ্গে কল্যাণ ফ্রন্টের মতবিনিময়
চাঁদপুরে দুই আড়তদারের জরিমানা, ইলিশ ও নিষিদ্ধ কারেন্টজাল জব্দ
কালকিনিতে ১৫০ পিস ইয়াবাসহ একাধিক মামলার আসামি গ্রেফতার
চাঁপাইনবাবগঞ্জে পদ্মা নদীতে তীব্র ভাঙন, ফসলী জমি ও বসতবাড়ি রক্ষায় বাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন
চন্দনাইশে চুরি-ডাকাতি ও ছিনতাইয়ের দাপট: কিশোর গ্যাংয়ের উৎপাতে চরম নিরাপত্তাহীনতায় বাসিন্দারা
টুঙ্গিপাড়ায় ফ্যামিলি কার্ড বাস্তবায়নে ৫২ মাঠকর্মীকে প্রশিক্ষণ
অটোরিকশাচালক সুমনই তাজমিনকে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা করেন
দৈনিক সকালের সময় নিউজের জেরে ভরাট হচ্ছে রাস্তা
বাগেরহাটে ৫ হাজার মিটার জাল ধ্বংস অবৈধ জাল বিক্রেতাকে অর্থদন্ড
টুঙ্গিপাড়ায় দুর্ঘটনার কবলে ঢাকাগামী বাস, হতাহত নেই
আধুনিকতার ছোঁয়ায় মার্বেলের নিখুঁত নিশানা আজ শুধুই স্মৃতি
কুড়িগ্রামে অধ্যক্ষ জমি ও টাকার বিনিময়ে চাকুরী দিলেন, অভিযোগ এলাকাবাসীর