পটিয়া ব্লাড ফাউন্ডেশন (PBF) এর উদ্যেগে মাদকবিরোধী সেমিনার
মাদকমুক্ত সমাজ গঠনে তরুণ প্রজন্মকে খেলাধুলা, মানবিক কর্মকাণ্ড ও সামাজিক উদ্যোগে সম্পৃক্ত করার আহ্বানের মধ্য দিয়ে চট্টগ্রামের পটিয়ায় অনুষ্ঠিত হয়েছে মাদকবিরোধী সেমিনার ও সৌহার্দ্যপূর্ণ ফুটবল ম্যাচ।
সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন পটিয়া ব্লাড ফাউন্ডেশন (PBF)-এর উদ্যোগে শনিবার (৮ আগস্ট) বিকেলে পটিয়ার নাহার পার্ক টার্ফে এ আয়োজন করা হয়। অনুষ্ঠানের উদ্বোধন করেন হাছান বানু ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ডা. মুহাম্মদ শাখাওয়াত হোসাইন (হিরু)।
উদ্বোধন পর্ব শেষে পটিয়া ব্লাড ফাউন্ডেশন ও জিলানী একাডেমির মধ্যে একটি সৌহার্দ্যপূর্ণ ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়।
পটিয়ার স্হানীয় সাংবাদিক আব্দুল হাকিম রানার সভাপতিত্বে সেমিনারে প্রধান অতিথি ছিলেন নুর আহমেদ স্মৃতি ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা দিদারুল আলম। প্রধান বক্তা ছিলেন ব্যাংকার মো. রানা। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সাংবাদিক এস.এম. জুয়েল ও সংগঠক আব্দুল হামিদ। অনুষ্ঠান সঞ্চালনা করেন পটিয়া ব্লাড ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা পরিচালক মো. সোলাইমান।
সেমিনারে বক্তারা বলেন, মাদক শুধু একজন ব্যক্তির জীবনকেই বিপর্যস্ত করে না; এর নেতিবাচক প্রভাব পড়ে পরিবার ও পুরো সমাজে। তাই মাদক প্রতিরোধে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, সামাজিক সংগঠন ও সচেতন নাগরিকদের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন।
তারা বলেন, তরুণদের মাদকের ভয়াবহতা থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই। পাশাপাশি মানবিক ও সামাজিক কর্মকাণ্ডে যুবসমাজের অংশগ্রহণ বাড়ানো গেলে তাদের মধ্যে ইতিবাচক মূল্যবোধ ও দায়িত্ববোধ গড়ে উঠবে।
পটিয়া ব্লাড ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা পরিচালক মোহাম্মদ সোলাইমান বলেন, “মাদকমুক্ত সমাজ গঠন এবং মানবিক মূল্যবোধসম্পন্ন তরুণ প্রজন্ম তৈরির লক্ষ্যেই আমাদের এই আয়োজন। সচেতনতা, খেলাধুলা ও মানবিক কর্মকাণ্ডের মাধ্যমে একটি সুন্দর ও সুস্থ সমাজ গড়ে তোলা সম্ভব বলে আমরা বিশ্বাস করি।”
অনুষ্ঠান শেষে ফুটবল ম্যাচের চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের হাতে ট্রফি তুলে দেওয়া হয়। খেলোয়াড়দের দেওয়া হয় সম্মাননা মেডেল। ম্যাচে নৈপুণ্য প্রদর্শনের জন্য একজন খেলোয়াড়কে ‘ম্যান অব দ্য ম্যাচ’ পুরস্কারে ভূষিত করা হয়।
পটিয়া ব্লাড ফাউন্ডেশনের পক্ষ থেকে জানানো হয়, তরুণদের মাদক থেকে দূরে রাখা, সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং মানবিক মূল্যবোধ জাগ্রত করার লক্ষ্যে ভবিষ্যতেও এ ধরনের সচেতনতামূলক ও মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।
এমএসএম / এমএসএম
অনিয়ম দুর্নীতির অভয়ারণ্য বোয়ালমারী পশু হাসপাতাল,অর্থ ছাড়া মিলছে না সেবা
দুর্গাপূজা উপলক্ষে সোনাহাট স্থলবন্দরের আমদানি-রপ্তানি কার্যক্রম ৭ দিন বন্ধ
চাঁদপুরে মাদকসহ গ্রেফতার ১১, কিশোর গ্যাং সন্দেহে আটক ৭৬
মুকসুদপুরে ৩০৭ মণ্ডপে দুর্গাপূজা।নিরাপত্তায় প্রশাসনের ব্যাপক প্রস্তুতি
চাঁপাইনবাবগঞ্জে মাদকবিরোধী অভিযানে ৭ মাদকসেবী আটক, কারাদণ্ড
দুর্গাপূজায় সোনাহাট স্থলবন্দরে ৭ দিন আমদানি-রপ্তানি বন্ধ
মানিকগঞ্জে যমুনায় সাড়ে ২৫ লাখ টাকার অবৈধ কারেন্ট জাল জব্দ
বাঘা স্বাস্থ্য কমপ্লেক্সে ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত, দালালমুক্ত হাসপাতাল গড়ার ঘোষণা এমপি চাঁদের
কুড়িগ্রামে ছেলের ছুরিকাঘাতে মায়ের মৃত্যু, বাবা গুরুতর আহত
পিরোজপুরে বয়স্কদের সামাজিক সুরক্ষায় প্রাতিষ্ঠানিক সমন্বয় সভা অনুষ্ঠিত
আনোয়ারায় হুফফাজুল কুরআন ফাউন্ডেশনের পঞ্চম হিফয প্রতিযোগিতা সম্পন্ন
সাতকানিয়ায় বনকর্মীদের তৎপরতায় বানর উদ্ধার, প্রাথমিক চিকিৎসা শেষে বনে অবমুক্ত