পত্নীতলায় খাদ্য গুদামে ঘুষ বাণিজ্যের অভিযোগ
নওগাঁর পত্নীতলা উপজেলা খাদ্য গুদামে সরকারি ধান সংগ্রহে কৃষক ও ব্যবসায়ীদের কাছ থেকে অবৈধভাবে অর্থ আদায়ের অভিযোগ নতুন মাত্রা পেয়েছে একটি অডিও রেকর্ডকে কেন্দ্র করে।কৃষক ও ব্যবসায়ীদের কাছ থেকে অর্থ নেওয়ার কথা শোনা যায়।
দীর্ঘদিন ধরে স্থানীয় কৃষকরা অভিযোগ করে আসছেন, সরকারি খাদ্য গুদামে ধান দিতে গেলে নির্ধারিত মূল্যের বাইরে অতিরিক্ত অর্থ দিতে হয়। নতুন করে সামনে আসা অডিওতে শোনা যায়, কৃষকের কাছ থেকে প্রতি টনে ১ হাজার ৫শ টাকা এবং ব্যবসায়ীদের কাছ থেকে প্রতি কার্ডে ১ হাজার ৫শ টাকা ও প্রতি টনে আরও ১ হাজার ৫শ টাকা মোট ৩ হাজার টাকা নেওয়া হয় বলে দাবি করা হচ্ছে।
স্থানীয় এক ব্যবসায়ী প্রায় ১৫ টন ধান খাদ্য গুদামে সরবরাহ করে।যার আনুমানিক বাজারমূল্য ছিল ৫ লাখ ৪০ হাজার টাকা।অভিযোগ অনুযায়ী, ওই ধানের মূল্য থেকে ৩০ হাজার টাকা কেটে নেওয়া হয়।
এ ঘটনায় ক্ষুব্ধ স্থানীয় কৃষকেরা জেলা প্রশাসক, দুর্নীতি দমন কমিশন (দুদক) এবং স্থানীয় সংসদ সদস্যের কাছে লিখিত অভিযোগ দায়ের করেছেন।অভিযোগে তারা বিষয়টির নিরপেক্ষ তদন্ত এবং দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান।
এ বিষয়ে পত্নীতলা উপজেলা খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম মোস্তফার বক্তব্য নেওয়ার চেষ্টা করা হলে তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি।
উপজেলা খাদ্য নিয়ন্ত্রক ও জেলা খাদ্য নিয়ন্ত্রকের সঙ্গে একাধিকবার মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের বক্তব্য পাওয়া যায়নি।
পত্নীতলা উপজেলা নির্বাহী অফিসার রিফাত আরা বলেন, বিষয়টি তদন্ত করে প্রতিবেদন জেলা প্রশাসকের কাছে পাঠানো হয়েছে।পরবর্তী ব্যবস্থা জেলা প্রশাসনের সিদ্ধান্ত অনুযায়ী নেওয়া হবে।
এমএসএম / এমএসএম
অনিয়ম দুর্নীতির অভয়ারণ্য বোয়ালমারী পশু হাসপাতাল,অর্থ ছাড়া মিলছে না সেবা
দুর্গাপূজা উপলক্ষে সোনাহাট স্থলবন্দরের আমদানি-রপ্তানি কার্যক্রম ৭ দিন বন্ধ
চাঁদপুরে মাদকসহ গ্রেফতার ১১, কিশোর গ্যাং সন্দেহে আটক ৭৬
মুকসুদপুরে ৩০৭ মণ্ডপে দুর্গাপূজা।নিরাপত্তায় প্রশাসনের ব্যাপক প্রস্তুতি
চাঁপাইনবাবগঞ্জে মাদকবিরোধী অভিযানে ৭ মাদকসেবী আটক, কারাদণ্ড
দুর্গাপূজায় সোনাহাট স্থলবন্দরে ৭ দিন আমদানি-রপ্তানি বন্ধ
মানিকগঞ্জে যমুনায় সাড়ে ২৫ লাখ টাকার অবৈধ কারেন্ট জাল জব্দ
বাঘা স্বাস্থ্য কমপ্লেক্সে ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত, দালালমুক্ত হাসপাতাল গড়ার ঘোষণা এমপি চাঁদের
কুড়িগ্রামে ছেলের ছুরিকাঘাতে মায়ের মৃত্যু, বাবা গুরুতর আহত
পিরোজপুরে বয়স্কদের সামাজিক সুরক্ষায় প্রাতিষ্ঠানিক সমন্বয় সভা অনুষ্ঠিত
আনোয়ারায় হুফফাজুল কুরআন ফাউন্ডেশনের পঞ্চম হিফয প্রতিযোগিতা সম্পন্ন
সাতকানিয়ায় বনকর্মীদের তৎপরতায় বানর উদ্ধার, প্রাথমিক চিকিৎসা শেষে বনে অবমুক্ত