ঢাকা বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬

শরণখোলায় পুলিশের অভিযান: ৭৭ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১


শরণখোলা (বাগেরহাট) photo শরণখোলা (বাগেরহাট)
প্রকাশিত: ১৫-৮-২০২৬ দুপুর ১:১১

বাগেরহাটের শরণখোলায় থানা পুলিশের বিশেষ অভিযানে ৭৭ পিস ইয়াবাসহ আল-আমিন হাওলাদার (৩৯) নামের এক চিহ্নিত মাদক কারবারিকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার (১৪ আগস্ট) রাত দেড়টার দিকে উপজেলার রাজৈর এলাকায় মাদক বেচাকেনাকালে তাকে আটক করা হয়।

​আটককৃত আল-আমিন হাওলাদার রাজৈর এলাকার চাঁনমিয়া হাওলাদারের ছেলে।

​পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রাজৈর এলাকাটি মাদক কারবারিদের আস্তানা হিসেবে পরিচিত। বৃহস্পতিবার গভীর রাতে ওই এলাকায় মাদক বিক্রি হচ্ছে—এমন গোপন সংবাদের ভিত্তিতে শরণখোলা থানার উপপরিদর্শক (এসআই) মো. শিবলী রহমান ও এসআই সাঈদের নেতৃত্বে পুলিশের একটি দল সেখানে অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে কয়েকজন মাদক ক্রেতা পালিয়ে গেলেও পলিথিনে মোড়ানো ৭৭ পিস ইয়াবাসহ আল-আমিনকে হাতেনাতে আটক করে পুলিশ।

​এ বিষয়ে শরণখোলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রোকেয়া খানম জানান, আটককৃত আল-আমিনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। শুক্রবার দুপুরে তাকে বাগেরহাট আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

​ওসি আরও বলেন, "মাদকের বিষয়ে কোনো ছাড় নেই, জিরো টলারেন্স নীতি অবলম্বন করে পুলিশের অভিযান অব্যাহত রাখা হয়েছে। গত ১৫ দিনে থানা পুলিশের বিশেষ অভিযানে এক শীর্ষ মাদক কারবারিসহ মোট ১২ জনকে আটক করা হয়েছে।"

এমএসএম / এমএসএম

অনিয়ম দুর্নীতির অভয়ারণ্য বোয়ালমারী পশু হাসপাতাল,অর্থ ছাড়া মিলছে না সেবা

দুর্গাপূজা উপলক্ষে সোনাহাট স্থলবন্দরের আমদানি-রপ্তানি কার্যক্রম ৭ দিন বন্ধ

চাঁদপুরে মাদকসহ গ্রেফতার ১১, কিশোর গ্যাং সন্দেহে আটক ৭৬

মুকসুদপুরে ৩০৭ মণ্ডপে দুর্গাপূজা।নিরাপত্তায় প্রশাসনের ব্যাপক প্রস্তুতি

চাঁপাইনবাবগঞ্জে মাদকবিরোধী অভিযানে ৭ মাদকসেবী আটক, কারাদণ্ড

দুর্গাপূজায় সোনাহাট স্থলবন্দরে ৭ দিন আমদানি-রপ্তানি বন্ধ

মানিকগঞ্জে যমুনায় সাড়ে ২৫ লাখ টাকার অবৈধ কারেন্ট জাল জব্দ

বাঘা স্বাস্থ্য কমপ্লেক্সে ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত, দালালমুক্ত হাসপাতাল গড়ার ঘোষণা এমপি চাঁদের

কুড়িগ্রামে ছেলের ছুরিকাঘাতে মায়ের মৃত্যু, বাবা গুরুতর আহত

পিরোজপুরে বয়স্কদের সামাজিক সুরক্ষায় প্রাতিষ্ঠানিক সমন্বয় সভা অনুষ্ঠিত

আনোয়ারায় হুফফাজুল কুরআন ফাউন্ডেশনের পঞ্চম হিফয প্রতিযোগিতা সম্পন্ন

সাতকানিয়ায় বনকর্মীদের তৎপরতায় বানর উদ্ধার, প্রাথমিক চিকিৎসা শেষে বনে অবমুক্ত

আড়াই ঘণ্টা ধরে জ্বলছে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ১৬ ইউনিট