মানিকগঞ্জের ৭টি উপজেলায় পাটের ভালো দাম পেয়ে কৃষকের চোখেমুখে হাঁসি
মানিকগঞ্জের ৭টি উপজেলার উপজেলার পাটের দাম ভাল পেয়ে কৃষকদের চোখেমুখে হাঁসি ফুটে উঠেছে। বাজারে নতুন পাট বিক্রির শুরুতেই বাড়তি দাম পেয়ে কৃষকদের মধ্যে উৎসবের আমেজ সৃষ্টি হয়েছে। পুরাতন ঐতিহ্য ফিরে এসেছে পাট শিল্পে। পাট শিল্পের সাথে জড়িত হাজার হাজার কৃষকের ভাগ্যের চাকা পরিবর্তন হচ্ছে। সেই সঙ্গে পরিবেশ রক্ষায় পাটের পন্য ব্যবহারের প্রতি মানুষের চাহিদা বেড়ে অনেক গুণ। তাদের নতুন করে আগ্রহ দেখা দিয়েছে পাট চাষে। দেশীয় ও আন্তর্জাতিক বাজারে পাট ও পাটজাত পন্যের চাহিদা উল্লেখ্যযোগ্যভাবে বাড়ছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। ফলে দেশের উৎপাদিত সার, চিনি,সিমেন্ট ও ফসলের বীজ সহ বিভিন্ন পন্য সামগ্রী বাজারজাত করতে পাটের তৈরি ব্যাগ ব্যবহারের ওপর বাধ্যবাধকতা আরোপ করায় পাটের দাম বেড়ে যাচ্ছে। জেলার বিভিন্ন বাজারে প্রতিমন দেশী পাট ৩ হাজার থেকে ৩হাজার ৭০০ টাকা এবং তোষা পাট ৩ হাজার ৫০০ থেকে ৪ হাজার টাকা বিক্রয় হচ্ছে। ভাল দাম পাওয়ায় এবার পাট কাটা, জাগ দেওয়া,আশ ছাড়ানো,শুকানো এবং গ্রামীন অর্থনীতি চাঙ্গা হয়ে উঠবে। এ আশায় ফুরফুরে মেজাজে রয়েছে মানিকগঞ্জের ঘিওর, দৌলতপুর, শিবালয়, হরিরামপুর, সিংগাইর, সাটুরিয়াতে পাট চাষের সাথে জরিত হাজার হাজার কৃষক।
মানিকগঞ্জে এক সময় দেশের প্রথম অর্থকরি ফসল সোনালি আশ খ্যাত পাটের আবাদ হতো। হাজার- হাজার মন পাট জেলার বৃহত্তম ঘিওর, বরংগাইলে, তরা, ঝিটকা হাটে কেনা বেচা হতো। গ্রামীন জনপদে পাটের মান অত্যন্ত ভাল হওয়ায় দেশের বিভিন্ন এলাকায় এর চাহিদা ছিল অনেক। মানিকগঞ্জের ৭টি উপজেলার হাটবাজারের বিভিন্ন অঞ্চল থেকে ফরিয়ারা পাট ক্রয় করে নারায়নগঞ্জ, খুলনা, ফরিদপুর, রাজবাড়ি সহ দেশের বিভিন্ন অঞ্চলে পাট চালান দিত। এক কথায় মানিকগঞ্জের পাটের ব্যাপক চাহিদা ছিল। এ অঞ্চলের জলবায়ু পাট চাষের জন্য অত্যন্ত উপযোগী। নদী, নালা, খাল, বিলের পানিতে পাট জাগ দেয়া, পাটের আশ এবং রং ভাল হওয়ায় তুলনামুলক পাটের চাহিদা ভালো। দেশের অন্যান্য স্থানের চেয়ে ঘিওর-দৌলতপুর পাটের দাম তুলনামুলক প্রতিমনে ২শ’ থেকে ৩শ’ টাকা বেশি। বিগত বছর গুলোতে পাট আবাদে সার, বীজ,কীটনাশক, সেচ ও শ্রমিকের মজুরি বৃদ্ধির ফলে উৎপাদিত খরচ বৃদ্ধি সেই সাথে উৎপাদিত পাটের বাজারে ভাল দর না পাওয়ায় সাধারন কৃষকেরা পাটের আবাদ ভুলতে বসেছিল। বর্তমান সরকার দেশে পাটের ব্যবহার নিশ্চিত ও আবাদের প্রতি গুরুত্ব দেয়ায় পাটের বাজার দর ভালো অবস্থানে পৌছেছে। তাই এলাকায় পাট চাষীরা চলতি বছরে পাটের আবাদে ঝুকে পড়েছে। ঘিওর উপজেলার বানিয়াজুরী গ্রামের কৃষক আলমাস মিয়া বলেন, এবার ২ বিঘা জমিতে পাট চাষ করেছি মৌসুমের শুরুতে বৃষ্টিপাত হওয়ায় জমিতে জো আসার সাথেই বীজ রোপণ করেছিলাম। মাটিতে জো আসায় চারাগুলো ভালো হয়। নিড়ানী,পরিচর্জা করায় পাটের চেহারা ভালো হয়। নিড়ানী,আগাছা দমন, সার,বীজ,কীটনাশক, কীটনাশক,পাট কাটা, ধুয়া সহ প্রতি বিঘা পাটে খরচ হয়েছে প্রায় ৭ থেকে ৮ হাজার টাকা। প্রতি বিঘাতে ১০/১২ মন পাট পাওয়া যাবে। অপর দিকে পাট কাঠির দাম বেশি হওয়ায় সেটি পুশিয়ে যাচ্ছে। গত বছর পাট চাষ করে ভাল বাজার দর পেয়েছিলাম। তাই এবারও আবাদ করেছি। আশা করছি এবারো বাজার দর ভাল পাব। তবে বাজার দর এভাবে থাকলে পুরোনো সুনাম ঐতিহ্য ঘুরে আসবে পাট চাষিদের।
ঘিওর বাজারের পাট ব্যবসায়ী রতন সাহা বলেন, বর্তমান বাজারে প্রতিমন দেশী পাট ৩ হাজার থেকে ৩ হাজার ৮শ’ টাকা এবং তোষা পাট ৩ হাজার ৫০০ থেকে ৪ হাজার টাকা বিক্রয় হচ্ছে। বাজার দর ও বিভিন্ন মিলে পাটের চাহিদা থাকায় চাষীদের পাশাপাশি ব্যবসায়ীরা লাভবান হচ্ছে। বাজার দর এভাবে থাকলে পাট চাষে এলাকার কৃষকদের আগ্রহ বাড়বে। তবে, বর্তমান সরকার সার, চাল, চিনি,সিমেন্ট, ফসলের বীজ সহ বিভিন্ন পন্য বাজারজাত করনের জন্য পাটের তৈরি ব্যাগ ব্যবহারের ওপর বাধ্যবাধকতা আরোপ করায় এবং পাট চাষের উপর গুরত্ব আরোপ করায় বর্তমানে পাটের চাহিদা তুলনামূলোক বেড়ে গেছে। পাট ও পাটজাত পণ্য বিদেশে রপ্তানি করে দেশে বিপুল পরিমান বৈদেশিক মুদ্রা অজর্নে সক্ষম হবে। অধিকাংশ ব্যবসায়ীরা বলেন, সরকারি ভাবে পাট ক্রয়কেন্দ্রগুলো চালু হলে এলাকার হাজার-হাজার কৃষকদের অনেক উপকার হবে। সরকারি মূল্যে পাট ক্রয় বিক্রয় করতে পারবে। জেলা উপ-পরিচালক কৃষি সম্প্রসারন অধিদপ্তর (খামারবাড়ী) সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে মানিকগঞ্জের ৭টি উপজেলাতে পাটের লক্ষমাত্রা ৪৫৩০ হেক্টর, এবং আবাদ হয়েছে ৪৫৭৬ হেক্টর জমিতে।
এমএসএম / এমএসএম
বাঘায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
টুঙ্গিপাড়ায় দুর্যোগ প্রশমন দিবস পালিত, ভূমিকম্প ও অগ্নিকাণ্ডের মহড়া
দুই হাত নেই, পায়ের আঙুলে লেখেন; দুঃখু মিয়ার পাশে দাঁড়াল নরসিংদীর ডিসি
ভাণ্ডারিয়ায় নকল পণ্য তৈরির কারখানায় অভিযান, জরিমানা ও সিলগালা
ঘিওরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
ভূরুঙ্গামারীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবসে অগ্নিনির্বাপণ ও ভূমিকম্প বিষয়ক সচেতনতামূলক মহড়া অনুষ্ঠিত
সুবর্ণচরে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে পুরো সবজি বাগান ধুলিস্যাৎ
উলিপুরে নিভৃত পল্লীতে শিক্ষার আলো ছড়াচ্ছে সাকসেস রেসিডেন্সিয়াল স্কুল
বাগেরহাট জেলা হাসপাতালে শ্রমিকদল নেতার তান্ডব গভীর রাতে নারী চিকিৎসক কে হেনস্তা
বাসসের পরিচালনা বোর্ডের চেয়ারম্যান হলেন আবদুল হাই শিকদার: ভূরুঙ্গামারীবাসীর অভিনন্দন ও শুভেচ্ছা
নওয়াব ফয়জুন্নেছা কলেজের ২ একর জমি ভূমিদস্যুদের দখলে
উল্লাপাড়ায় তিন শত.বছরের ঐতিহ্য পোড়া মাটির অপরূপ নিদর্শন ‘নবরত্ন মন্দির’