কমলা বেগমের নিজ বাড়িতে বসবাস করতে না পারার অভিযোগে সাংবাদিক সম্মেলন
৬৫ বছর বয়সে নিজের বসতবাড়ি ও জমিতে নিরাপদে বসবাস করতে পারছেন না বলে অভিযোগ করেছেন শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার বাসিন্দা ভুক্তভোগী কমলা বেগম। দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধের জেরে তাকে বিভিন্নভাবে হয়রানি, মারধর, হামলা ও প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ তার। বর্তমানে নিরাপত্তাহীনতার কারণে তিনি অন্য এলাকায় ভাড়া বাসায় বসবাস করছেন বলে জানান।
কমলা বেগমের অভিযোগ, তার মরহুমা মা সামিরুন্নেসা জীবিত থাকা অবস্থায় প্রায় ১১ বছর আগে নিজ সম্মতি ও সাক্ষ্যের মাধ্যমে তাকে ১২ শতাংশ জমি প্রদান করেন। ওই জমির ভোগদখল ও বসতবাড়ি নিয়ে তার ভাই দুলাল চৌকিদার, হারুন চৌকিদার এবং তাদের পরিবারের সদস্যদের সঙ্গে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে।
ভুক্তভোগী কমলা বেগম বলেন, জমির বিরোধকে কেন্দ্র করে বিভিন্ন সময়ে তাকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করা হয়েছে। একাধিকবার তার ওপর হামলা এবং প্রাণনাশের চেষ্টা করা হয়েছে বলেও অভিযোগ করেন তিনি। তার দাবি, হামলা ও হুমকির কারণে কয়েক বছর আগে তাকে নিজের বাড়ি ছেড়ে অন্যত্র চলে যেতে হয়।
কমলা বেগম আরও জানান, তার দুই মেয়ে ছিল। তারা দুজনই মারা গেছেন। বর্তমানে তার কোনো সন্তান নেই। স্বামীও মারা গেছেন। ফলে বৃদ্ধ বয়সে তিনি নিজেকে অত্যন্ত অসহায় ও নিরাপত্তাহীন মনে করছেন।
তিনি বলেন, এসব ঘটনার বিষয়ে বিভিন্ন সময়ে থানা-পুলিশের কাছে লিখিত অভিযোগ করেছেন এবং আদালতেও মামলা করেছেন। তবে তার অভিযোগ, মামলায় অভিযুক্তরা জামিনে বের হয়ে আসার পর আবারও তাকে হয়রানি ও ভয়ভীতি দেখানোর চেষ্টা করেছে। একাধিকবার অভিযোগ করার পরও প্রত্যাশিত প্রতিকার না পাওয়ায় তিনি প্রশাসনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করছেন।
কমলা বেগমের দাবি, তিনি কোনো সংঘাত চান না। তিনি শুধু তার বৈধ জমির ভোগদখল, নিজের বাড়িতে নিরাপদে বসবাস এবং একজন নাগরিক হিসেবে ন্যায়বিচার চান।
তিনি সংশ্লিষ্ট প্রশাসন, পুলিশ ও আইনগত কর্তৃপক্ষের কাছে তার অভিযোগের বিষয়ে নিরপেক্ষ তদন্ত করে প্রকৃত ঘটনা উদঘাটন, ১২ শতাংশ জমির বিষয়ে আইনানুগ অধিকার নির্ধারণ, নিজের বসতবাড়িতে নিরাপদে বসবাসের পরিবেশ নিশ্চিত এবং অভিযোগের সত্যতা পাওয়া গেলে দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।
এদিকে, স্থানীয় সূত্রের বরাত দিয়ে কমলা বেগমের পক্ষ থেকে আরও অভিযোগ করা হয়েছে, দুলাল চৌকিদার ও তার পরিবারের কয়েকজন সদস্য এলাকায় বিভিন্ন ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে জড়িত। এছাড়া দুলাল চৌকিদারের ছেলের বিরুদ্ধে মাদক ব্যবসার অভিযোগ রয়েছে বলেও দাবি করা হয়েছে।
সাংবাদিক সম্মেলনের মাধ্যমে ভুক্তভোগী কমলা বেগম বলেন, আমি বৃদ্ধ মানুষ। আমার নিজের জমি ও বাড়িতে আমি নিরাপদে থাকতে চাই। আমি কারও ক্ষতি চাই না। আমার অভিযোগগুলো নিরপেক্ষভাবে তদন্ত করে সত্য ঘটনা বের করে আমাকে ন্যায়বিচার ও নিরাপত্তা দেওয়ার দাবি জানান।
এ ক্ষেত্রে কমলা বেগমের আবেদনের পরিপ্রেক্ষিতে সংশ্লিষ্ট প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর কাছে বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তিনি।
এমএসএম / এমএসএম
অনিয়ম দুর্নীতির অভয়ারণ্য বোয়ালমারী পশু হাসপাতাল,অর্থ ছাড়া মিলছে না সেবা
দুর্গাপূজা উপলক্ষে সোনাহাট স্থলবন্দরের আমদানি-রপ্তানি কার্যক্রম ৭ দিন বন্ধ
চাঁদপুরে মাদকসহ গ্রেফতার ১১, কিশোর গ্যাং সন্দেহে আটক ৭৬
মুকসুদপুরে ৩০৭ মণ্ডপে দুর্গাপূজা।নিরাপত্তায় প্রশাসনের ব্যাপক প্রস্তুতি
চাঁপাইনবাবগঞ্জে মাদকবিরোধী অভিযানে ৭ মাদকসেবী আটক, কারাদণ্ড
দুর্গাপূজায় সোনাহাট স্থলবন্দরে ৭ দিন আমদানি-রপ্তানি বন্ধ
মানিকগঞ্জে যমুনায় সাড়ে ২৫ লাখ টাকার অবৈধ কারেন্ট জাল জব্দ
বাঘা স্বাস্থ্য কমপ্লেক্সে ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত, দালালমুক্ত হাসপাতাল গড়ার ঘোষণা এমপি চাঁদের
কুড়িগ্রামে ছেলের ছুরিকাঘাতে মায়ের মৃত্যু, বাবা গুরুতর আহত
পিরোজপুরে বয়স্কদের সামাজিক সুরক্ষায় প্রাতিষ্ঠানিক সমন্বয় সভা অনুষ্ঠিত
আনোয়ারায় হুফফাজুল কুরআন ফাউন্ডেশনের পঞ্চম হিফয প্রতিযোগিতা সম্পন্ন
সাতকানিয়ায় বনকর্মীদের তৎপরতায় বানর উদ্ধার, প্রাথমিক চিকিৎসা শেষে বনে অবমুক্ত