নাগরপুরে নিখোঁজ ছেলেকে ফিরে পেতে মায়ের আকুতি ১৫ দিনেও মেলেনি সন্ধান
টাঙ্গাইলের নাগরপুরে নিখোঁজ ৮ বছরের শিশু সন্তান আশরাফুল কে ফিরে পেতে মা ইতি বেগমের বুক ফাটা আহাজারি ও মাতমে পরিবেশ ভারি হয়ে উঠেছে। আশরাফুল নাগরপুর উপজেলার সহবতপুর ইউনিয়নের পার ধল্লা গ্রামের মো. আয়নাল মিয়ার ছেলে। গত ০১ আগস্ট শনিবার ২০২৬ বিকেলে খামার ধল্লা খেলার মাঠের কাছ থেকে নিখোঁজ হয় ২য় শ্রেণীর ছাত্র আশরাফুল। নিখোঁজের দীর্ঘ ১৫ দিন পেরিয়ে গেলেও কোনো সন্ধান মেলেনি তার। এ ঘটনায় পরিবারে নেমে এসেছে গভীর উদ্বেগ ও উৎকণ্ঠা। এলাকা জুড়ে বিরাজ করছে থমথমে পরিবেশ। এ ঘটনায় নাগরপুর থানায় সাধারন ডাইরী করা হলেও পুলিশ কার্যত এখনো কোন ক্লু পায়নি।
আশরাফুলের মা বলেন, গত শনিবার (০১ আগস্ট) আশরাফুলের বাবা ও তিনি মাঠে কাজ করতে যায়। আশরাফুল তার বড় বোন মুক্তার সাথে বাড়িতেই ছিল। বিকেলে খামার ধল্লা মাঠে ফুটবল খেলা দেখতে যায় আশরাফুল। সন্ধা পেরিয়ে গেলেও সে আর বাড়ি ফিরেনি। একথা বলেই কান্নায় ভেঙ্গে পড়েন মা ইতি বেগম।
নিখোঁজ হওয়ার পর আত্মীয়-স্বজনসহ সম্ভাব্য বিভিন্ন স্থানে অনেক খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি। অবশেষে নিরুপায় হয়ে আশরাফুলের চাচা আরজু মিয়া নাগরপুর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। জিডি নং: ৪০, তারিখ: ০১ আগস্ট ২০২৬।
আরাফুলের বাবা ও মা কান্নাজড়িত কণ্ঠে সকলের কাছে তাদের সন্তানকে খুঁজে পেতে সহযোগিতা কামনা করেছেন। কিন্তু ১৫ দিন পেরিয়ে গেলেও তার হারানো সন্তানের কোন সন্ধান পায়নি তারা। সন্তানকে ফিরে না পেয়ে মা সারাক্ষন বিলাপ করছেন। এ দিকে নিখোঁজ শিশু সন্তানের সন্ধান না পাওয়ায় পুলিশের গাফলতিকে দায়ী করেন পরিবার। পরিবারের ভাষ্যমতে স্থানীয় এক যুবক শিশু আশরাফুল কে কিছু খাওয়ানোর লোভ দেখিয়ে নিয়ে যায়। এর পর সে আর বাড়ি ফিরেনি।
সংশ্লিষ্ট ইউপি সদস্য মো. ফারুক খান বলেন, পরিবারটি খুবি অসহায়। একমাত্র ছেলেকে হারিয়ে পরিবারটি দিশেহারা হয়ে পড়েছে। শিশুটির সন্ধানে সকলের সহযোগীতা চান তিনি।
এ প্রসঙ্গে নাগরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জহুরুল ইসলাম পুলিশের গাফলতি অস্বীকার করে বলেন, নিখোঁজ আশরাফুলের সন্ধানে পুলিশ বিভিন্ন এঙ্গেল থেকে কাজ করে যাচ্ছে। সন্দেহ ভাজনদের নজরদারিতে রাখা হয়েছে। শিশুটিকে উদ্ধারে পুলিশ সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছে।
এমএসএম / এমএসএম
অনিয়ম দুর্নীতির অভয়ারণ্য বোয়ালমারী পশু হাসপাতাল,অর্থ ছাড়া মিলছে না সেবা
দুর্গাপূজা উপলক্ষে সোনাহাট স্থলবন্দরের আমদানি-রপ্তানি কার্যক্রম ৭ দিন বন্ধ
চাঁদপুরে মাদকসহ গ্রেফতার ১১, কিশোর গ্যাং সন্দেহে আটক ৭৬
মুকসুদপুরে ৩০৭ মণ্ডপে দুর্গাপূজা।নিরাপত্তায় প্রশাসনের ব্যাপক প্রস্তুতি
চাঁপাইনবাবগঞ্জে মাদকবিরোধী অভিযানে ৭ মাদকসেবী আটক, কারাদণ্ড
দুর্গাপূজায় সোনাহাট স্থলবন্দরে ৭ দিন আমদানি-রপ্তানি বন্ধ
মানিকগঞ্জে যমুনায় সাড়ে ২৫ লাখ টাকার অবৈধ কারেন্ট জাল জব্দ
বাঘা স্বাস্থ্য কমপ্লেক্সে ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত, দালালমুক্ত হাসপাতাল গড়ার ঘোষণা এমপি চাঁদের
কুড়িগ্রামে ছেলের ছুরিকাঘাতে মায়ের মৃত্যু, বাবা গুরুতর আহত
পিরোজপুরে বয়স্কদের সামাজিক সুরক্ষায় প্রাতিষ্ঠানিক সমন্বয় সভা অনুষ্ঠিত
আনোয়ারায় হুফফাজুল কুরআন ফাউন্ডেশনের পঞ্চম হিফয প্রতিযোগিতা সম্পন্ন
সাতকানিয়ায় বনকর্মীদের তৎপরতায় বানর উদ্ধার, প্রাথমিক চিকিৎসা শেষে বনে অবমুক্ত